Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 13, 2026
ফাঁকা রাজধানী, সতর্ক অবস্থানে প্রশাসন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 August, 2024, 10:05 am
Last modified: 05 August, 2024, 11:25 am

Related News

  • যান্ত্রিক ত্রুটির কারণে ৭ ঘণ্টারও বেশি সময় ধরে ইতালিতে আটকা বিমানের টরন্টো-ঢাকা ফ্লাইট
  • মেঘ-বৃষ্টি-বাদল
  • ঢাকার চারপাশের নৌপথে বেসরকারি ওয়াটার বাস যুক্ত করার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
  • জুলাই গণ-অভ্যুত্থানের বিরোধিতাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিটি
  • সুশাসন পর্যালোচনা ও প্রকল্পের ফলাফল মূল্যায়নে আগস্টে ঢাকায় আসছে বিশ্বব্যাংকের দুই প্রতিনিধিদল

ফাঁকা রাজধানী, সতর্ক অবস্থানে প্রশাসন

পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন মোড়ে অবস্থানের পাশাপাশি নিয়মিত টহল অব্যাহত রেখেছেন।
টিবিএস রিপোর্ট
05 August, 2024, 10:05 am
Last modified: 05 August, 2024, 11:25 am
সকালে যাত্রাবাড়ির শনির আখড়া এলাকা। ছবি: টিবিএস

আইনশৃঙ্খলা রক্ষায় দেশব্যাপী অনির্দিষ্টকালের কারফিউ চলছে। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা কারফিউ বর্জন করে আজ সোমবার (৫ আগস্ট) 'মার্চ টু ঢাকা' কর্মসূচির ডাক দিয়েছেন। তবে অসহযোগ আন্দোলনের দ্বিতীয় দিনের সকালে রাজধানীর অধিকাংশ সড়কগুলো এখন পর্যন্ত ফাঁকাই দেখা গেছে। নেই কোনো গণপরিবহণ, শুধু চলছে কিছু রিকশা ও সিএনজি। 

গতকালের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে ঢাকায়। সড়কে কোনো ট্রাফিক পুলিশের দেখা না মিললেও বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। কয়েকটি সড়কে বসানো হয়েছে ব্যারিকেড। নিরাপত্তা ব্যবস্থা জোরদারে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন- সংসদভবন, টিভি ভবন, মেট্রোরেলসহ বিভিন্ন এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। সরকারি বাসভবন ও স্থাপনাগুলোতেও আইনশৃঙ্খলা বাহিনীরা রয়েছেন সতর্ক অবস্থানে। এছাড়া পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন মোড়ে অবস্থানের পাশাপাশি নিয়মিত টহল অব্যাহত রেখেছেন।

গতকাল (৪ আগস্ট) বাংলামোটরে পুড়ে যাওয়া একটি গাড়ি সরানোর চেষ্টা করছেন দুই শ্রমিক। ছবি: টিবিএস

জরুরি প্রয়োজন ব্যতিত ঘর থেকে বের হচ্ছেন না কেউ। সাধারণ মানুষের চলাচল একেবারে নেই বললেই চলে। যদিও আন্দোলনকারীরা সকাল ১১ টায় তাদের কর্মসূচি নির্ধারণ করেছেন।

ঢাকার সবগুলো প্রবেশপথে ব্যাপক সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কারফিউর আওতামুক্ত জরুরি সেবার যান ব্যতিত কোনো গাড়ি প্রবেশ করতে দেয়া হচ্ছে না। বন্ধ করে দেয়া হয়েছে গাবতলী-সাভার রোডের আমিন বাজার ব্রিজ।   

রাজধানী বাড্ডা-রামপুরা এলাকায় খোঁজ নিয়ে দেখা যায়, অল্প কিছু সাধারণ মানুষ চলাফেরা করছেন। রামপুরা ব্রিজের ওপর সেনাবাহিনী অবস্থান করছে। সেনাবাহিনীর পক্ষ থেকে হ্যান্ড মাইকে বারবার ঘোষণা দেওয়া হচ্ছে মানুষকে রাস্তায় না নামতে। যৌক্তিক কারণ বলতে না পারলে রাস্তায় চলতে দেওয়া হচ্ছে না কাউকে। 

একই পরিস্থিতি দেখা গেছে রাজধানীর বাসাবো এলাকায়ও। সেখানে সবুজবাগ থানার একটি গাড়ি মাইকিং করে দোকানপাট বন্ধ রাখতে ও মানুষকে বাসায় অবস্থান করার অনুরোধ জানিয়ে যাচ্ছে। 

উল্লেখ্য, রাজধানীসহ দেশের সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে অনির্দিষ্টকালের জন্য জারি করা কারফিউ চলছে। গতকাল সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কারফিউ বলবৎ থাকবে বলে জানায় সরকার।

এছাড়া, উদ্ভূত পরিস্থিতি সামলাতে সরকারের ঘোষণা করা তিনদিনের সাধারণ ছুটি শুরু হয়েছে। এই সময় সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

Related Topics

টপ নিউজ

এক দফা আন্দোলন / কোটা সংস্কার আন্দোলন / অসহযোগ আন্দোলন / ঢাকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিকস: টিবিএস
    কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা
  • প্রতীকী ছবি
    বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি
  • ফাইল ছবি: টিবিএস
    নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ
  • ছবি: টিবিএস
    আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

Related News

  • যান্ত্রিক ত্রুটির কারণে ৭ ঘণ্টারও বেশি সময় ধরে ইতালিতে আটকা বিমানের টরন্টো-ঢাকা ফ্লাইট
  • মেঘ-বৃষ্টি-বাদল
  • ঢাকার চারপাশের নৌপথে বেসরকারি ওয়াটার বাস যুক্ত করার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
  • জুলাই গণ-অভ্যুত্থানের বিরোধিতাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিটি
  • সুশাসন পর্যালোচনা ও প্রকল্পের ফলাফল মূল্যায়নে আগস্টে ঢাকায় আসছে বিশ্বব্যাংকের দুই প্রতিনিধিদল

Most Read

1
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা

3
প্রতীকী ছবি
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net