Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
পণ্য পরিবহন খাতে ৬ দিনে ক্ষতি ৬৫০ কেটি টাকা

অর্থনীতি

মিজানুর রহমান ইউসুফ
03 August, 2024, 10:40 am
Last modified: 15 August, 2024, 06:02 pm

Related News

  • শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি: যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হারল মেটা ও গুগল 
  • যুদ্ধের ধাক্কা বাংলাদেশের সরবরাহ চেইনে: সমুদ্র থেকে সড়কপথে পণ্য পরিবহনের খরচ বেড়েছে
  • বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
  • ২০২৫ সালের অক্টোবর–ডিসেম্বরে বিএটি বাংলাদেশের লোকসান ১৩৬ কোটি টাকা 
  • বড় পরিবর্তনের পথে পরিবহন খাত, অগ্রাধিকার পাচ্ছে রেল

পণ্য পরিবহন খাতে ৬ দিনে ক্ষতি ৬৫০ কেটি টাকা

এছাড়াও, প্রতিদিন গড়ে ৩ হাজার টাকা হিসেবে ১ লাখ ৫২ হাজার ১৩১টি ট্রাকের মালিকদের ক্ষতি হয় ৫৪ কোটি ৬৩ লাখ ৯৩ হাজার টাকা। সব ধরনের গাড়ি মিলিয়ে দৈনিক ক্ষতির পরিমাণ ছিল ১০৮ কোটি ৪২ লাখ ৯৫ হাজার টাকা।
মিজানুর রহমান ইউসুফ
03 August, 2024, 10:40 am
Last modified: 15 August, 2024, 06:02 pm
ইনফোগ্রাফ: টিবিএস

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশজুড়ে সংঘাত-সংঘর্ষ পরবর্তী কারফিউর কারণে ৬ দিন প্রায় পুরোপুরি বন্ধ ছিল পণ্য পরিবহন। এতে, এই খাতে দৈনিক ১০৮ কোটি টাকা করে মোট ৬৫০ কোটি টাকা ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) এফবিসিসিআই'র সভাপতি বরাবর লেখা এক চিঠিতে বাংলাদেশ কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইমমুভার পণ্যপরিবহন মালিক অ্যাসোসিয়েশনের নেতা বিষয়টি জানিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়, ১৯ থেকে ২৪ জুলাই পর্যন্ত প্রতিদিন ৫ হাজার টাকা করে ৯ হাজার ৫৪৪টি কার্গো ভ্যানে ক্ষতি হয় ৪ কোটি ৭৭ লাখ ২০ হাজার টাকা। প্রতিদিন ৩ হাজার ৫০০ টাকা হারে ৪৮ হাজার ৩৫৮টি কাভার্ডভ্যানে ক্ষতি হয় ১৬ কোটি ৯২ লাখ ৫৩ হাজার টাকা।

আর ৩৩ হাজার ৯১৪টি ডেলিভারি ভ্যানে দৈনিক ২ হাজার ৫০০ টাকা হারে ক্ষতির পরিমাণ ৮ কোটি ৪৭ লাখ ৭৫ হাজার টাকা দাঁড়িয়েছে। একইসঙ্গে ১ লাখ ৬৩ হাজার ৭২টি পিকআপে প্রতিদিন গড়ে ২ হাজার টাকা হারে ক্ষতির পরিমাণ ৩২ কোটি ৬১ লাখ ৪৪ হাজার টাকায় পৌঁছায়।

এছাড়াও, প্রতিদিন গড়ে ৩ হাজার টাকা হিসেবে ১ লাখ ৫২ হাজার ১৩১টি ট্রাকের মালিকদের ক্ষতি হয় ৫৪ কোটি ৬৩ লাখ ৯৩ হাজার টাকা। সব ধরনের গাড়ি মিলিয়ে দৈনিক ক্ষতির পরিমাণ ছিল ১০৮ কোটি ৪২ লাখ ৯৫ হাজার টাকা। 

সেই হিসাবে ৬ দিনে মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৬৫০ কোটি ৫৭ লাখ ৭০ হাজার টাকা।

বাংলাদেশ কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইমমুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের মহাসচিব চৌধুরী জাফর আহম্মদ টিবিএসকে বলেন, "সড়কে গাড়ি না চললেও শ্রমিকদের বেতন দিতে হয় পরিবহন মালিকদের। এছাড়াও রক্ষণাবেক্ষণ ও পার্কিংসহ বেশ কিছু খরচ পোহাতে হয় তাদের।"

তিনি বলেন, গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলকারীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণার পর সারাদেশে বন্ধ হয়ে যায় পণ্য পরিবহন। এরপর ২০ জুলাই রাত থেকে কারফিউ জারির পর থেকে ২৪ জুলাই পর্যন্ত পুরোপুরি বন্ধ ছিল দেশের সড়ক-মহাসড়কে গাড়ি চলাচল। 

"এই ছয়দিনে প্রায় ৬৫০ কোটি টাকা ক্ষতি হয় পণ্যপরিবহন মালিকদের," যোগ করেন তিনি। 

চৌধুরী জাফর আহম্মদ আরো জানান, "গত ২৫ জুলাই থেকে কারফিউ দিনের বেলায় শিথিল করায় পণ্যপরিবহন মোটামুটি স্বাভাবিক হলেও রাতে কারফিউ থাকায় পুরোপুরি চালু হয়নি। অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে অনেকটা ঝুঁকি নিয়েই চলছে গাড়িগুলো। গাড়ির কোনো ক্ষতি হলে তার দায়ভার কেউ নেয় না। সব মালিকের উপরেই বর্তায়।"

করোনা মহামারিসহ দেশের সব ক্রান্তিলগ্নে পণ্যপরিবহন মালিক ও শ্রমিকরা ঝুঁকি নিয়ে আমদানি-রপ্তানিসহ সকল পণ্য পরিবহন নিশ্চিত করে। দেশের এই কঠিন সময়ে সরকারকে পণ্য পরিবহন মালিক-শ্রমিকদের পাশে থাকার আহবান জানান চৌধুরী জাফর আহম্মদ।

সংগঠনটির সভাপতি মকবুল আহমেদ বলেন, "অনেক পরিবহন মালিক ব্যাংক ঋণ নিয়ে গাড়ি কিনে ব্যবসা পরিচালনা করেন। তাদের জন্য ছয় দিনের এই ক্ষতি অনেক বড়। কারণ সব খরচ মিটিয়ে মাস শেষে তাদের কিস্তি পরিশোধ করতে হয়।"

এমতাবস্থায়, পুলিশ যাতে মহাসড়কে গাড়ি থামিয়ে অযথা গাড়িগুলোকে হয়রানি না করে বা মামলা না দেয়, এ বিষয়ে পদক্ষেপ নিতে সরকারের কাছে দাবি জানান সংগঠনের নেতারা। এছাড়াও সড়ক-মহাসড়কে নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানোরও দাবি জানান তারা।
 
Related Topics

টপ নিউজ

পণ্য পরিবহন / ক্ষতি / লোকসান / পরিবহন খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
    'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ছবি: সংগৃহীত
    মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

Related News

  • শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি: যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হারল মেটা ও গুগল 
  • যুদ্ধের ধাক্কা বাংলাদেশের সরবরাহ চেইনে: সমুদ্র থেকে সড়কপথে পণ্য পরিবহনের খরচ বেড়েছে
  • বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
  • ২০২৫ সালের অক্টোবর–ডিসেম্বরে বিএটি বাংলাদেশের লোকসান ১৩৬ কোটি টাকা 
  • বড় পরিবর্তনের পথে পরিবহন খাত, অগ্রাধিকার পাচ্ছে রেল

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা

3
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 

4
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net