Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
ইন্টার মিলানকে হারিয়ে চ্যাম্পিয়ন সেভিয়া

খেলা

টিবিএস ডেস্ক
22 August, 2020, 02:30 pm
Last modified: 22 August, 2020, 02:32 pm

Related News

  • ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • পোল্যান্ড-ব্রাজিলকে হারিয়ে আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইরান, জিতল ৪টি স্বর্ণ
  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • পিএসজির শিরোপা জয়ের উৎসবে সহিংসতায় নিহত ২, আহত ১৯২, গ্রেপ্তার ৫ শতাধিক

ইন্টার মিলানকে হারিয়ে চ্যাম্পিয়ন সেভিয়া

তাদেরকে বলা হয় ইউরোপা লিগের রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল যেমন দাপুটে, ইউরোপা লিগে তেমন দাপুটে সেভিয়া। ইউরোপীয় ক্লাব ফুটবলের দ্বিতীয় সেরা টুর্নামেন্টে আরও একবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল স্প্যানিশ দলটি।
টিবিএস ডেস্ক
22 August, 2020, 02:30 pm
Last modified: 22 August, 2020, 02:32 pm

তাদেরকে বলা হয় ইউরোপা লিগের রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল যেমন দাপুটে, ইউরোপা লিগে তেমন দাপুটে সেভিয়া। ইউরোপীয় ক্লাব ফুটবলের দ্বিতীয় সেরা টুর্নামেন্টে আরও একবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল স্প্যানিশ দলটি। রোমাঞ্চকর ম্যাচে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানকে ৩-২ গোলে হারিয়ে ইউরোপা লিগের শিরোপা জিতেছে সেভিয়া। 

এ নিয়ে ষষ্ঠবারের মতো ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হলো সেভিয়া। এই আসরে আর কোনো দল এতগুলো শিরোপা জিততে পারেনি। ইউরোপা লিগের দ্বিতীয় সেরা দল ইন্টার মিলানের গলায় তিনবার সেরার মালা উঠেছে।  

আসরটির দুই সেরা দলই এবার ফাইনালে উঠেছিল। লড়াইও হয়েছে সমানে সমান। কিন্তু শেষ মুহূর্তে নিজেদের জালেই বল জড়িয়ে ফেলায় কপাল পোড়ে ইন্টার মিলানের। ম্যাচের শুরুতে ইন্টারকে এগিয়ে দেওয়া রোমেলু লুকাকুই পরে নিজেদের জালে বল জড়ান।

শুরু থেকেই চরম উত্তেজনা দেখা গেছে ম্যাচে। মাত্র ৫ মিনিটেই এগিয়ে যায় ইন্টার মিলান। স্পট কিক থেকে ইউরোপা লিগে টানা একাদশ ম্যাচে গোল করেন লুকাকু। চলতি মৌসুমে সব মিলিয়ে লুকাকুর এটা ৩৪তম গোল। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর ইউরোপীয় প্রতিযোগিতার নকআউট পর্বে টানা ছয় ম্যাচে গোল করার কীর্তি গড়লেন তিনি। 

পিছিয়ে পড়ে তেঁতে ওঠে সেভিয়া। ম্যাচের ১২ মিনিটে সমতায় ফেরে তারা। ফ্রি-কিক থেকে পাওয়া বলে ড্রাইভিং হেডে গোল করেন লুক ডি ইয়ং। ৩৩ মিনিটে আবারও ইয়ংয়ের আগুনে পোড় ইন্টার। এ সময় আরেকটি অসাধারণ হেডে ইন্টারের জালে বল পাঠান ডাচ এই স্টাইকার। 

২-১ গোলে পিছিয়ে পড়ে ইন্টারও গতি বাড়ায়। দুই মিনিট পর মেলে সাফল্যও। দিয়েগো গোডিন গোল করে দলকে সমতায় ফেরান। প্রথমার্ধে আর গোর হয়নি। দ্বিতীয়ার্ধেও কোনো দল গোলের দেখা পাচ্ছিল না। 

৭৪ মিনিটে গিয়ে কপাল পোড় ইন্টারের। দলকে বিপদমুক্ত করতে গিয়ে উল্টো নিজেদের জালে বল জড়ান লকাকু। এরপর অনেক চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি ইন্টার মিলান।

Related Topics

ইউরোপা লিগ / সেভিয়া / চ্যাম্পিয়ন / ইন্টার মিলান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
    ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
    পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

Related News

  • ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • পোল্যান্ড-ব্রাজিলকে হারিয়ে আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইরান, জিতল ৪টি স্বর্ণ
  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • পিএসজির শিরোপা জয়ের উৎসবে সহিংসতায় নিহত ২, আহত ১৯২, গ্রেপ্তার ৫ শতাধিক

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

3
ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান

4
ছবি: রাজিব ধর/টিবিএস
অর্থনীতি

নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে

5
পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
বাংলাদেশ

পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net