Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 16, 2026
‘জনস্বার্থে’ হারুন অর রশীদকে ডিবি থেকে বদলি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 July, 2024, 07:55 pm
Last modified: 07 August, 2024, 03:51 pm

Related News

  • সীমান্ত থেকে ঢাকায় আসছিল বিপুল পরিমাণ মাদক, ডিবির পৃথক অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৭
  • পুলিশের ৬ ডিআইজিসহ ৯ কর্মকর্তাকে বদলি
  • পুলিশের ঊর্ধ্বতন ২১ কর্মকর্তাকে বদলি, কয়েকজনের পদোন্নতি
  • নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি

‘জনস্বার্থে’ হারুন অর রশীদকে ডিবি থেকে বদলি

হারুন অর রশীদের জায়গায় ডিএমপির আরেক অতিরিক্ত কমিশনার মহা. আশরাফুজ্জামানকে ডিএমপির গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রক্রিউরমেন্টের দায়িত্বে ছিলেন।
টিবিএস রিপোর্ট
31 July, 2024, 07:55 pm
Last modified: 07 August, 2024, 03:51 pm
হারুন অর রশীদ। ফাইল ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদকে 'জনস্বার্থে' বদলি করা হয়েছে। তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) হিসেবে পদায়ন করা হয়েছে।

বুধবার (৩১ জুলাই) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, 'নিম্নবর্ণিত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে উল্লিখিত স্থানে বদলি/পদায়ন করা হলো।'

হারুন অর রশীদের স্থলে ডিএমপির আরেক অতিরিক্ত কমিশনার মহা. আশরাফুজ্জামানকে গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রক্রিউরমেন্টের দায়িত্বে ছিলেন।

এছাড়াও ওই আদেশে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) খঃ মহিদ উদ্দিনকে অতিরিক্ত কমিশনার (লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রক্রিউরমেন্ট) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

১৯৬৯ সালে মেহেরপুরের গাংনীতে জন্মগ্রহণ করেন ডিবির নতুন প্রধান আশরাফুজ্জামান। তিনি ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন।

নতুন ডিবিপ্রধান মহা. আশরাফুজ্জামান। ছবি: সংগৃহীত

এর আগে তিনি খুলনার পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন।

'নিরাপত্তাজনিত কারণ' দেখিয়ে কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কারীকে গোয়েন্দা পুলিশ আটক করার পর সম্প্রতি আলোচনার বিষয় হয়ে ওঠেন হারুন অর রশীদ।

২৮ জুলাই কোটা আন্দোলনের ছয় সমন্বয়কারী ডিবি হেফাজতে থাকা অবস্থায় আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার করার ঘোষণা দেন।

একই দিন হারুন অর রশীদ ডিবি কার্যালয়ে সমন্বয়কারীদের সঙ্গে ভোজনের একাধিক ছবি ফেসবুকে শেয়ার করেন।

এর পরদিন ছয় সমন্বয়কারীকে ঢাকায় গোয়েন্দা শাখার কার্যালয়ে খাবার খাওয়ার একটি ভিডিও প্রকাশের ঘটনায় হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করে ঘটনাটিকে জাতির সঙ্গে 'মশকরা' বলে অভিহিত করেন।

Related Topics

টপ নিউজ

ডিবি / হারুন অর রশীদ / বদলি / গোয়েন্দা পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • ফাইল ছবি
    ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান
  • ছবি: সংগৃহীত
    ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

Related News

  • সীমান্ত থেকে ঢাকায় আসছিল বিপুল পরিমাণ মাদক, ডিবির পৃথক অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৭
  • পুলিশের ৬ ডিআইজিসহ ৯ কর্মকর্তাকে বদলি
  • পুলিশের ঊর্ধ্বতন ২১ কর্মকর্তাকে বদলি, কয়েকজনের পদোন্নতি
  • নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি

Most Read

1
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

2
ফাইল ছবি
বাংলাদেশ

২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক

3
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত

4
শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net