Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
বক্স অফিসে বাজিমাত ডেডপুলের; নয় বছরের পুরোনো গেমও বিক্রি হচ্ছে ৪০০ ডলারে! 

বিনোদন

টিবিএস ডেস্ক
31 July, 2024, 11:25 am
Last modified: 07 August, 2024, 04:10 pm

Related News

  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • মার্ভেল–এ ফিরছে ‘আয়রনম্যান’, তবে এবার ভিলেন হিসেবে; ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ নিয়ে যা যা জানা গেল
  • একনজরে ২০২৫ সালের সেরা ১০ ভিডিও গেম
  • বক্স অফিস: শীর্ষে 'জুটোপিয়া ২', মাত্র ২১ লাখ ডলার আয়ে ডিজনির ইতিহাসে অন্যতম ফ্লপ 'এলা ম্যাককে'
  • ‘দি এক্সরসিস্ট’ থেকে ‘কনজিউরিং’: বক্স অফিসে তুমুল সাফল্য—এখন কেন হরর সিনেমার স্বর্ণযুগ?

বক্স অফিসে বাজিমাত ডেডপুলের; নয় বছরের পুরোনো গেমও বিক্রি হচ্ছে ৪০০ ডলারে! 

এখন পর্যন্ত ২০২৪ সালের সবচেয়ে বেশি উদ্বোধনী আয় করা হলিউড চলচ্চিত্র হিসেবে জায়গা করে নিয়েছে ছবিটি।
টিবিএস ডেস্ক
31 July, 2024, 11:25 am
Last modified: 07 August, 2024, 04:10 pm
ছবি: অ্যাক্টিভিশন/মার্ভেল

ডেডপুল ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা মুক্তির পর থেকেই তরতর করে বেড়েছে নয় বছরের পুরোনো প্লেস্টেশন ৪ সিরিজের ডেডপুল গেমের দাম। ওয়েবসাইট ইবেয়তে, ২০১৫ সালে মুক্তি পাওয়া গেমটির পুরোনো কপি, অবস্থাভেদে ১৫০ থেকে ৪০০ মার্কিন ডলারে বিক্রি হচ্ছে। খবর বিবিসি'র।   

২০১৩ সালে ডেডপুল গেমটি প্রথম মুক্তি পায় প্লেস্টেশন ৩ এবং এক্সবক্স ৩৬০-তে। এরপর ২০১৫ সালে গেমটির নতুন সংস্করণ আসে। ইন্টারনেট ডাউনলোড অপশন না থাকায় ভক্তদের জন্য অনেকটা দুরূহ হয়ে যাচ্ছে এর অরজিনাল কপির খোঁজ পাওয়া। এজন্যই দামটা আকাশচুম্বী। 

প্রাইসচার্টিং নামক গেমিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ডেডপুল ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় সিনেমা মুক্তির পরও ২০১৮ সালের মে মাসে মাত্র ১০ থেকে ১২ ডলারে বিক্রি হয়েছে পিএস৪ গেমটি। ২০১৫ সালে রিলিজের সময় গেমটির মূল দাম ছিল ৬০ ডলার। 

তবে ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে ভক্তদের উৎসাহ এবং তারকা রায়ান রেনল্ডস ও হিউ জ্যাকম্যানের জনপ্রিয়তার কারণে— ২০২৩ সালের মে মাসে চিত্রগ্রহণ শুরু হওয়ার পর থেকেই গেমটির দাম ক্রমাগত বাড়তে থাকে। এবং এবছর মুক্তির পরই গেমটির দাম সর্বোচ্চে পৌঁছায়।

গত সপ্তাহে মুক্তির পর বক্স অফিসে বেশ দাপটের সঙ্গে চলছে 'ডেডপুল অ্যান্ড উলভারিন', প্রথম সপ্তাহেই আয় করেছে প্রায় ৪৪৪ মিলিয়ন ডলার। 

এখন পর্যন্ত ২০২৪ সালের সবচেয়ে বেশি উদ্বোধনী আয় করা হলিউড চলচ্চিত্র হিসেবে জায়গা করে নিয়েছে ছবিটি। এছাড়াও গড়েছে হলিউড ষষ্ঠ বৃহত্তম উদ্বোধনী আয়ের রেকর্ড। 

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

ডেডপুল / মার্ভেল / বক্স অফিস / গেম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • মার্ভেল–এ ফিরছে ‘আয়রনম্যান’, তবে এবার ভিলেন হিসেবে; ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ নিয়ে যা যা জানা গেল
  • একনজরে ২০২৫ সালের সেরা ১০ ভিডিও গেম
  • বক্স অফিস: শীর্ষে 'জুটোপিয়া ২', মাত্র ২১ লাখ ডলার আয়ে ডিজনির ইতিহাসে অন্যতম ফ্লপ 'এলা ম্যাককে'
  • ‘দি এক্সরসিস্ট’ থেকে ‘কনজিউরিং’: বক্স অফিসে তুমুল সাফল্য—এখন কেন হরর সিনেমার স্বর্ণযুগ?

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net