Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 21, 2026
‘ও আব্বা তুমি যাইও না যেন আব্বা! আমার আসিফ আর নেই!’

বাংলাদেশ

আকরামুল ইসলাম, সাতক্ষীরা
27 July, 2024, 03:05 pm
Last modified: 01 August, 2024, 01:48 pm

Related News

  • হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ৪৮৮
  • বিশেষ ফ্লাইটে দেশে এলো ওমানে নিহত ৪ ভাইয়ের মরদেহ; রাঙ্গুনিয়ায় দাফন সম্পন্ন
  • চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
  • জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কেনিয়ায় বিক্ষোভ; নিহত ৪, গ্রেপ্তার ৩৪৮
  • যুক্তরাষ্ট্রের মসজিদে বন্দুক হামলা, দুই হামলাকারীসহ নিহত ৫

‘ও আব্বা তুমি যাইও না যেন আব্বা! আমার আসিফ আর নেই!’

আসিফের মা শিরিন বেগম আহাজারি করে বলছিলেন: ‘বাবা, তোরে নিষেধ করলাম। বললাম, ও আব্বা তুমি যাইও না যেন, আব্বা তা-ও গেছে। …আমার আসিফ চলি গেছে। আসিফ বাবা আর নেই।’
আকরামুল ইসলাম, সাতক্ষীরা
27 July, 2024, 03:05 pm
Last modified: 01 August, 2024, 01:48 pm

নিহত আসিফ হাসান। ছবি: সংগৃহীত

১৮ জুলাই বেলা সাড়ে ১২টার দিকে আসিফ হাসান রাজধানীর উত্তরা এলাকায় কোটা আন্দোলনের সংঘর্ষে গুলিতে নিহত হন। ফেসবুকে আসিফের গুলিবিদ্ধ ছবি দেখার পর- পরিবার থেকে তার নিহতে হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয় বেলা ৩টার দিকে। ছেলের মৃত্যুর খবর শুনে মা শিরিন বেগম বারবার মুর্ছা গেছেন। শোকস্তব্ধ বাবা। 

মা শিরিন বেগম আহাজারি করে বলছেন: 'বাবা, তোরে নিষেধ করলাম। বললাম, ও আব্বা তুমি যাইও না যেন, আব্বা তা-ও গেছে। …আমার আসিফ চলি গেছে। আসিফ বাবা আর নেই।'

আসিফ হাসানের মৃত্যুর খবর শোনার পর থেকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার আস্কারপুর গ্রামে দলে দলে তার বাড়িতে আসছেন আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ নিকটজনরা। আসিফের বাল্যবন্ধুরাও অনেকে এসেছেন। বন্ধুকে হারিয়ে পাথরের মতো দাঁড়িয়ে তারা।

বাড়ির উঠানে আমগাছতলায় চেয়ারে বসা আসিফের বাবা মাহমুদ গাজী। শোকে স্তব্ধ, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন। তাকে সান্ত্বনা দিয়ে স্বাভাবিক করার চেষ্টা করছেন আত্মীয়স্বজনেরা। কিন্তু সন্তানহারা বাবা কি আর কথায় সান্ত্বনা পা! চোখের কোণ দিয়ে পানি ঝরছে তার অবিরল। 

এই দৃশ্য আসিফ হাসানের বাড়ির, ১৮ জুলাইয়ের বিকেলের। আসিফের নিথর দেহ তখনও ঢাকায়। শোকস্তব্ধ বাড়িতে তখন খবর আসে আসিফের মরদেহ বাড়িতে আনার চেষ্টা করছেন ঢাকা বসবাসরত বোন মুক্তি পারভীন ।

ছেলেকে হারিয়ে আসিফের মা শিরিন বেগমের আহাজারি থামছে না।

আসিফের স্কুলশিক্ষক আবুল হাসান বলেন, 'আসিফ খুব শান্ত প্রকৃতির ছেলে ছিল। রাজধানীর নর্দান ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগে দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল সে। খুব মেধাবী। শিক্ষাঙ্গন আজ এভাবে রক্তাক্ত। ছাত্রদের বুকে গুলি…আমরা এমন মৃত্যু দেখতে চাই না।' 

এইটুকু বলে আর কিছু বলতে পারলেন না তিনি। চুপ হয়ে গেলেন।

মিডিয়াকর্মী দেখে কেউ কেউ ক্ষোভ জানাচ্ছেন: 'আপনারা সঠিক ঘটনা জাতির সামনে তুলে ধরেন না। এখন এখানে কেন এসেছেন? আপনারা চলে যান। শুক্রবার (১৯ জুলাই) জুমার নামাজের পর জানাযা হবে, তখন আসবেন। এখন যান আপনারা।'

ওইদিন রাত দেড়টার দিকে আসিফ হাসানের মরদেহ ঢাকা থেকে বাড়িতে পৌঁছায়। তখনও বাড়িতে হাজারো মানুষের উপস্থিতি। গুলিতে আসিফের বুক ঝাঁঝরা। মরেদহ পৌঁছার পর বাড়িজুড়ে আবার কান্নার রোল পড়ে যায়।

প্রথমে নিকটাত্মীয়রা জানান, আসিফের জানাযা শুক্রবার জুমার নামাজের পর হবে এমন সিদ্ধান্ত হলেও চাপ ছিল দ্রুত দাফন করার। সে কারণে শুক্রবার ফজরের নামাজের পরইপরই ভোর সাড়ে ৬টার দিকে দাফন শেষ করা হয়।

তিন বোনের পর আসিফ হাসান ও রাকিব হাসান যমজ দুই ভাই। আসিফ আজ নেই, রাকিব সাতক্ষীরা সরকারি কলেজে অনার্স পড়ছেন। ভাইয়ের মৃত্যুতে তিনিও পাগলপ্রায়। আসিফের মৃত্যুর নয় দিন পরও আতঙ্ক-শোক কাটেনি পরিবারটির।

স্থানীয় নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, 'রাত দেড়টার দিকে মরদেহ বাড়িতে পৌঁছানোর পর আমি দেখেছি। বুকটা একেবারেই ঝাঁঝরা, মাথার ডান পাশে গুলির চিহ্ন। কোটা আন্দোলনের মিছিলে গেলে রাজধানীর উত্তরা এলাকায় বেলা ১২টার দিকে সংঘর্ষের ঘটনায় গোলাগুলির মধ্যে পড়ে যায় আসিফ। সম্ভবত ছাররা গুলি লেগেছে তার বুকে। মৃত্যুর খবর শুনেই আমি ওই বাড়িতে উপস্থিত হই। এরপর দাফন পর্যন্ত আমি ছিলাম।'

Related Topics

টপ নিউজ

কোটা সংস্কার আন্দোলন / মৃত্যু / নিহত / কোটা আন্দোলন / মর্মান্তিক মৃত্যুর আখ্যান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
    জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

Related News

  • হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ৪৮৮
  • বিশেষ ফ্লাইটে দেশে এলো ওমানে নিহত ৪ ভাইয়ের মরদেহ; রাঙ্গুনিয়ায় দাফন সম্পন্ন
  • চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
  • জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কেনিয়ায় বিক্ষোভ; নিহত ৪, গ্রেপ্তার ৩৪৮
  • যুক্তরাষ্ট্রের মসজিদে বন্দুক হামলা, দুই হামলাকারীসহ নিহত ৫

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

6
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net