Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
বঙ্গোপসাগরে ট্রলার ও স্পিডবোটডুবি: নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

বাংলাদেশ

কক্সবাজার প্রতিবেদক
26 July, 2024, 07:45 pm
Last modified: 26 July, 2024, 07:52 pm

Related News

  • আন্দামান সাগরে ট্রলারডুবি: শিশুসহ নিখোঁজ ২৫০ রোহিঙ্গা ও বাংলাদেশি
  • লঞ্চের ধাক্কায় ভোলায় মৎস্য বিভাগের স্পিডবোট ডুবি, কনস্টেবল নিখোঁজ, আহত ৫
  • হাতিয়ায় মেঘনা নদীতে ৩৯ যাত্রী নিয়ে ট্রলারডুবি; নিহত ১, নিখোঁজ ৬
  • সেন্টমার্টিন উপকূলের সাগরে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ২১৪ রোহিঙ্গা উদ্ধার
  • মুন্সীগঞ্জের মেঘনায় স্পিডবোট ও ট্রলারের সংঘর্ষে নিহত ৪

বঙ্গোপসাগরে ট্রলার ও স্পিডবোটডুবি: নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

টেকনাফ–সেন্টমার্টিন নৌপথের শাহপরীর দ্বীপের অদূরে বুধবার (২৪ জুলাই) একটি ট্রলার ডুবে যাওয়ার পর স্থানীয় কয়েকজন ট্রলার ও স্পিডবোট নিয়ে উদ্ধারকাজে যান। এ সময় একটি স্পিডবোট তলিয়ে যায়।
কক্সবাজার প্রতিবেদক
26 July, 2024, 07:45 pm
Last modified: 26 July, 2024, 07:52 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ–সেন্টমার্টিন নৌপথে ট্রলার ও স্পিডবোটডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মরদেহ বঙ্গোপসাগরের টেকনাফ উপকূলে ভেসে আসার পর উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন মৃত আজম আলীর ছেলে মো. ইসমাঈল (২৮), মৃত আবদুর রহমানের ছেলে মোহাম্মদ ফাহাদ (৩০) ও ছলিম উল্লার ছেলে নুর মোহাম্মদ সৈকত (২৭)। তারা সবাই সেন্টমার্টিনের বাসিন্দা।

শুক্রবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় দুজনের এবং বিকেল ৪টার দিকে তৃতীয়জনের মরদেহ ভেসে আসে বলে নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, টেকনাফ–সেন্টমার্টিন নৌপথের শাহপরীর দ্বীপের অদূরে বুধবার (২৪ জুলাই) একটি ট্রলার ডুবে যাওয়ার পর স্থানীয় কয়েকজন ট্রলার ও স্পিডবোট নিয়ে উদ্ধারকাজে যান।

এ সময় ঢেউয়ের ধাক্কায় একটি স্পিডবোট ডুবে যায়। এরপর থেকে এসব দুর্ঘটনায় তিনজন নিঁখোজ ছিলেন।

মরদেহগুলো উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

বুধবার দুপুর আড়াইটার দিকে টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে বঙ্গোপসাগরের গোলারচর মোহনায় এফবি সাদ্দাম নামক ওই ফিশিং ট্রলারটি ডুবে যায়।

এ সময় ট্রলারে থাকা ১২ আরোহীর মধ্যে ১১ জনকে উদ্ধার করা হয়। উদ্ধারকাজের সময় একটি স্পিডবোট পানিতে তলিয়ে যায়।

সেন্টমার্টিনের কয়েকজন বাসিন্দা ও জনপ্রতিনিধিরা অভিযোগ করেছেন, ট্রলারডুবির পর কোস্টগার্ডকে জানালেও তারা উদ্ধার তৎপরতায় সাগরে নামেননি। এ ঘটনার জেরে কোস্টগার্ডের সঙ্গে দ্বীপবাসির উত্তেজনাও তৈরি হয়।

এ বিষয়ে কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনের ইনচার্জের সরকারি ফোন নম্বরে গত তিনদিন ধরে টিবিএস একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

বঙ্গোপসাগর / ট্রলারডুবি / স্পিডবোট দুর্ঘটনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাসভাড়া বাড়ছে, সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার
  • ছবি: সংগৃহীত
    তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে
  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

Related News

  • আন্দামান সাগরে ট্রলারডুবি: শিশুসহ নিখোঁজ ২৫০ রোহিঙ্গা ও বাংলাদেশি
  • লঞ্চের ধাক্কায় ভোলায় মৎস্য বিভাগের স্পিডবোট ডুবি, কনস্টেবল নিখোঁজ, আহত ৫
  • হাতিয়ায় মেঘনা নদীতে ৩৯ যাত্রী নিয়ে ট্রলারডুবি; নিহত ১, নিখোঁজ ৬
  • সেন্টমার্টিন উপকূলের সাগরে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ২১৪ রোহিঙ্গা উদ্ধার
  • মুন্সীগঞ্জের মেঘনায় স্পিডবোট ও ট্রলারের সংঘর্ষে নিহত ৪

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাসভাড়া বাড়ছে, সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে

3
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net