Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
আর্জেন্টিনা-মরক্কো ম্যাচ মাশ্চেরানোর দেখা সবচেয়ে বড় সার্কাস

খেলা

টিবিএস রিপোর্ট
25 July, 2024, 06:00 pm
Last modified: 03 August, 2024, 02:19 pm

Related News

  • বাদশা বাহাদুর: নির্যাতন থেকে রেহাই, কিন্তু সে এখন যাবে কোথায়?
  • এমবাপ্পের হাত ধরে বিশ্বকাপে অপ্রতিরোধ্য হয়ে উঠছে ফ্রান্স
  • কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো
  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব

আর্জেন্টিনা-মরক্কো ম্যাচ মাশ্চেরানোর দেখা সবচেয়ে বড় সার্কাস

অলিম্পিক আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও ফুটবলের পর্ব শুরু হয়ে গেছে। আর সেখানেই আর্জেন্টিনা-মরক্কো ম্যাচে ঘটেছে নাটকীয় সব ঘটনা। শেষ পর্যন্ত আলবিসেলেস্তেদের হারিয়ে অনেকটা চমকই দেখিয়েছে মরক্কো।
টিবিএস রিপোর্ট
25 July, 2024, 06:00 pm
Last modified: 03 August, 2024, 02:19 pm

আর্জেন্টিনা-মরক্কোর মধ্যকার অলিম্পিক ফুটবল ম্যাচটিকে নাটকীয় থেকেও বেশি কিছু বলা যেতেই পারে। যেমন আর্জেন্টিনা কোচ হাভিয়ের মাশ্চেরানোর কাছে এটি সার্কাসের চেয়ে কম কিছু নয়। জীবনে কোনোদিন এমন কিছু দেখেননি বলেও জানিয়েছেন সাবেক এই আর্জেন্টাইন ফুটবলার। 

অলিম্পিক আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও ফুটবলের পর্ব শুরু হয়ে গেছে। আর সেখানেই আর্জেন্টিনা-মরক্কো ম্যাচে ঘটেছে নাটকীয় সব ঘটনা। শেষ পর্যন্ত আলবিসেলেস্তেদের হারিয়ে অনেকটা চমকই দেখিয়েছে মরক্কো। 

ঘটনাবহুল এই ম্যাচের শেষাংশ ছিল সবচেয়ে বেশি অবিশ্বাস্য। নির্ধারিত সময়ের খেলা শেষে যোগ করা হয় ১৫ মিনিট! তখন আর্জেন্টিনা পিছিয়ে ছিল ২-১ গোলের ব্যবধানে। যোগ করা সময়ের ১৫ মিনিট শেষ হওয়ার পরও খেলা চালিয়ে যান রেফারি। 

১৬তম মিনিটে গোল করে সমতা ফেরায় আর্জেন্টিনা। কিন্তু সেটিতে ক্ষুব্ধ হয়ে মাঠে নেমে পড়েন মরক্কান সমর্থকরা। তাদেরকে সরিয়ে নিতে প্রায় দুই ঘন্টা সময় লাগে। এরপর দুই দলের খেলোয়াড়রা জানতে পারেন, ম্যাচের তখনও ৩ মিনিট ১৫ সেকেন্ড বাকি! অর্থাৎ, ম্যাচ শেষ হয়নি, বরং কিছু সময়ের জন্য পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। 

এরপর বাকি ছিল নাটকীয়তার আরেক প্রস্থ। খেলোয়াড়রা মাঠে ফেরার পর ভিএআর চেকে অফসাইডের কারণে বাতিল হয় আর্জেন্টিনার। এরপর খেলা বাকি সময়ে আর গোল করতে পারেনি আলবিসেলেস্তেরা। ম্যাচ জিতে নেয় মরক্কো। 

এই পুরো ঘটনাপ্রবাহকে আর্জেন্টিনা কোচ মাশ্চেরানো ব্যাখ্যা করেছেন এভাবে, 'মরক্কো অধিনায়ক খেলতে চায়নি। আমরাও চাইনি আর দর্শকেরাও আমাদের তাক করে অনেক কিছু ছুঁড়ে মেরেছে। আমার জীবনে দেখা এটাই সবচেয়ে বড় সার্কাস। জানি না একটি খেলার মুহূর্ত রিভিউ করতে তারা কেন ১ ঘণ্টা ২০ মিনিট সময় নিল।'

প্রায় দুই ঘণ্টা বিরতির পর খেলা পুনরায় শুরু করার ব্যাপারে মাশ্চেরানোর বক্তব্য, 'মেদিনার গোল যদি অফসাইড হয়, তবে ম্যাচটি সেভাবেই চালিয়ে যাওয়া যেত। আমার মনে হয় না দেড় ঘণ্টা বিরতি নিয়ে ম্যাচটি আবারও তিন মিনিটের জন্য খেলার প্রয়োজন ছিল।'

আর্জেন্টিনার হয়ে ২০০৪ ও ২০০৮ অলিম্পিক ফুটবলে সোনাজয়ী সাবেক মিডফিল্ডার আয়োজকদের ধুঁয়ে দিয়ে আরও বলেছেন, 'এমন ঘটনা পাড়ার টুর্নামেন্টেও ঘটে না। এটা লজ্জার। অলিম্পিকের চেতনার বাইরে এই সংস্থাকে মানসম্মত হতে হবে। দুর্ভাগ্যজনকভাবে এই মুহূর্তে তারা সেটি হতে পারেনি।'

Related Topics

টপ নিউজ

প্যারিস অলিম্পিক / আর্জেন্টিনা ফুটবল দল / মরক্কো ফুটবল দল / হাভিয়ের মাসচেরানো / সার্কাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • ছবি: সংগৃহীত
    ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
    ‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

Related News

  • বাদশা বাহাদুর: নির্যাতন থেকে রেহাই, কিন্তু সে এখন যাবে কোথায়?
  • এমবাপ্পের হাত ধরে বিশ্বকাপে অপ্রতিরোধ্য হয়ে উঠছে ফ্রান্স
  • কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো
  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

5
নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
আন্তর্জাতিক

‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net