Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক, পেট্রাপোলে হাজারো ট্রাকের সারি

বাংলাদেশ

যশোর প্রতিনিধি
24 July, 2024, 09:40 pm
Last modified: 24 July, 2024, 09:48 pm

Related News

  • চলতি মূলধন হিসেবে ৮ শতাংশ সুদে অফশোর ডলার ঋণ পাবেন রপ্তানিকারকরা
  • জ্বালানি সংকট মোকাবিলায় আফ্রিকার দিকে নজর বাংলাদেশের
  • ঈদের বন্ধ ও ইরান যুদ্ধে ব্যাহত শিপমেন্ট: মার্চে রপ্তানি আয় কমেছে ১৮ শতাংশ
  • জাহাজ ভাড়ার ঊর্ধ্বগতিতে ঝুঁকির মুখে রপ্তানি, বাড়ছে মূল্যস্ফীতির শঙ্কা
  • জরুরি ভিত্তিতে ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি আমদানির অনুমোদন দিল মন্ত্রিসভা কমিটি

বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক, পেট্রাপোলে হাজারো ট্রাকের সারি

কারফিউ ও ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এতে ভারতের পেট্রাপোলে কয়েক কিলোমিটার পর্যন্ত বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় থাকা পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি তৈরি হয়। অন্যদিকে বেনাপোলেও তৈরি হয় ট্রাকজট।
যশোর প্রতিনিধি
24 July, 2024, 09:40 pm
Last modified: 24 July, 2024, 09:48 pm
বেনাপোল স্থলবন্দর। ফাইল ছবি

বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। আজ বুধবার প্রায় ৩০০ ট্রাক পণ্য আমদানি ও ৫০ ট্রাক পণ্য রপ্তানি হয়েছে। এদিন অটোমেশনে শুল্কায়ন করা হয়।

কারফিউ ও ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এতে ভারতের পেট্রাপোলে কয়েক কিলোমিটার পর্যন্ত বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় থাকা পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি তৈরি হয়। অন্যদিকে বেনাপোলেও তৈরি হয় ট্রাকজট।

ইন্টারনেট সংযোগ না থাকায় এ কয়েকদিন অটোমেশনে শুল্কায়ন করা না গেলেও গত তিনদিন বোনপোলে ম্যানুয়ালি পচনশীল দ্রব্য, খাদ্যপণ্য ও কলকারখানার কাঁচামাল আমদানি-রপ্তানি কার্যক্রম চালানো হয়েছে। আজ থেকে বন্দর ও কাস্টমসের সার্ভার সিস্টেম স্বাভাবিক হয়েছে।

বেনাপোল কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই থেকে প্রতিদিন দুপুর ১২ টা থেকে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হচ্ছে। পচনশীল পণ্য খালাসে রাত ১২টা পর্যন্তও কার্যক্রম চলমান থাকছে। গতকাল মঙ্গলবার ১২৮ মেট্রিক টন পণ্য আমদানি ও ১১৬ মেট্রিক টন পণ্য রপ্তানি হয়েছে। আমদানি পণ্যের মধ্যে টমেটো, কাঁচামরিচ, মাছ ও খেজুর রয়েছে। রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে, তৈরি পোশাক ও পাটজাত পণ্য।

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মো. আব্দুল হাকিম বলেন, 'কারফিউয়ের মধ্যে ইন্টারনেট বন্ধ থাকায় তিনদিন ম্যানুয়ালি পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম চালানো হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল থেকে সার্ভার সিস্টেম ঠিক হয়েছে। বুধবার থেকে সব কার্যক্রম স্বাভাবিক প্রক্রিয়ায় চলেছে।'

এর আগে কারফিউ ও ইন্টারনেটে সমস্যার কারণে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম স্থবির হয়ে পড়ে। প্রতিদিন যেখানে সাড়ে ৩০০ ট্রাক পণ্য আমদানি ও ১২০ ট্রাক পণ্য রপ্তানি হতো, সেখানে গত তিনদিনে মাত্র ৫৫ ট্রাক পণ্য খালাস করা হয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, ইন্টারনেট সার্ভার চালু না থাকায় বন্দরের অভ্যন্তরে কমপক্ষে ৫ হাজার ট্রাক পণ্য নিয়ে অপেক্ষা করছে। আজ গাড়ি চলাচল শুরু হলে ট্রাকগুলো বন্দর ছেড়ে যেতে শুরু করে।

পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্ত্তী বলেন, 'বাংলাদেশের পণ্য নিয়ে প্রবেশের অপেক্ষায় থাকা ট্রাকের সারি কয়েক কিলোমিটার দীর্ঘ হয়েছে। যা সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে, পণ্য জট সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে।'

বেনাপোল কাস্টম হাউসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান জানান, গত তিনদিনে ভারত থেকে আসা পচনশীল নিত্যপণ্যের ৫৫টি চালান ম্যানুয়াল পদ্ধতিতে ছাড় করা হয়। একইসাথে কয়েকটি রপ্তানি চালানও পাঠানো হয় ভারতে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক আবদুল রশিদ জানান, বুধবার থেকে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ অটোমেশন পদ্ধতিতে পণ্য খালাস শুরু করেছে। তবে পেট্রাপোলে ও বেনাপোল বন্দরে ট্রাকজট রয়েছে অনেক।

বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল ইসলাম জানান, গতকাল অটোমেশনে শুল্কায়ন করা হয়েছে। প্রায় ৩শ ট্রাক পণ্য আমদানি ও ৫০ ট্রাক পণ্য রপ্তানি হয়েছে।
 
Related Topics

টপ নিউজ

বেনাপোল / আমদানি / রপ্তানি / স্থলবন্দর / পেট্রাপোল বন্দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

Related News

  • চলতি মূলধন হিসেবে ৮ শতাংশ সুদে অফশোর ডলার ঋণ পাবেন রপ্তানিকারকরা
  • জ্বালানি সংকট মোকাবিলায় আফ্রিকার দিকে নজর বাংলাদেশের
  • ঈদের বন্ধ ও ইরান যুদ্ধে ব্যাহত শিপমেন্ট: মার্চে রপ্তানি আয় কমেছে ১৮ শতাংশ
  • জাহাজ ভাড়ার ঊর্ধ্বগতিতে ঝুঁকির মুখে রপ্তানি, বাড়ছে মূল্যস্ফীতির শঙ্কা
  • জরুরি ভিত্তিতে ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি আমদানির অনুমোদন দিল মন্ত্রিসভা কমিটি

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net