Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
নাশকতাকারীদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 July, 2024, 06:20 pm
Last modified: 24 July, 2024, 06:25 pm

Related News

  • শিবির নেতাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্যে সংসদে হট্টগোল
  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • বাজেটকে ‘দলীয় বাজেট’ বলা নিকৃষ্ট মন্তব্য: স্বরাষ্ট্রমন্ত্রী
  • এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি
  • রেমিট্যান্স যোদ্ধাদের যথাযথ সম্মান নিশ্চিতে স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ওয়ার্কিং কমিটি’ গঠনের প্রস্তাব

নাশকতাকারীদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বুধবার (২৪ জুলাই) সচিবালয়ে সাম্প্রতিক সহিংসতায় নিহত পুলিশ ও আনসার সদস্যদের পরিবারের কাছে সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে তিন পুলিশ সদস্য এবং একজন আনসার সদস্যের পরিবারকে ৫ লাখ টাকার অনুদান দেওয়া হয়।
টিবিএস রিপোর্ট
24 July, 2024, 06:20 pm
Last modified: 24 July, 2024, 06:25 pm
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে যারা নাশকতা করেছে, তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে।

দেশবাসীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে যত দ্রুত সম্ভব কারফিউ তুলে দিতে সরকার কাজ করছে বলেও এসময় জানিয়েছেন তিনি।

বুধবার (২৪ জুলাই) সচিবালয়ে সাম্প্রতিক সহিংসতায় নিহত পুলিশ ও আনসার সদস্যদের পরিবারের কাছে সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

অনুষ্ঠানে তিন পুলিশ সদস্য এবং একজন আনসার সদস্যের পরিবারকে ৫ লাখ টাকার অনুদান দেওয়া হয়।

এঘটনায় পুলিশের যে তিনজন সদস্য নিহত হয়েছেন, তারা হলেন- পিবিআইয়ের পরিদর্শক মাসুদ পারভেজ, ঢাকা মহানগর পুলিশের সদস্য গিয়াস উদ্দিন এবং ট্যুরিস্ট পুলিশের এসআই মুক্তাদির। এছাড়া, মতিঝিল থানায় কর্মরত আনসার সদস্য মো. জুয়েল নিহত হয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'সরকারের সর্বশক্তি দিয়ে নাশকতাকারীদের চিহ্নিত করা হবে। সরকার এক্ষেত্রে কোনো ছাড় দেবে না।'

তিনি বলেন, 'সরকার বাধ্য হয়ে কারফিউ জারি করেছে। সেনাবাহিনীকে ডেকেছে। সেনাবাহিনী সহযোগিতা করছে। এই জঙ্গি ও সন্ত্রাসীদের উত্থান, বিএনপি-জামায়াতের চক্রান্ত এরই মধ্যে আমরা কন্ট্রোল করা সম্ভব হয়েছে। আশা করা হচ্ছে আগামী দু-চারদিনের মধ্যে সব নিয়ন্ত্রণে চলে আসবে।'

কারফিউ তুলে নেওয়ার পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, 'এখন কারফিউ শিথিল। সরকার কারফিউ রাখতে চায় না। থানায় আক্রমণ হয়েছে, পুলিশ নিহত হয়েছে। রাষ্ট্রের কেপিআই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়ার চেষ্টা হচ্ছে। পুলিশ, র‌্যাব, আনসার, বিজিবি দায়িত্ব পালন করতে গেলে তাদের হত্যা করা হচ্ছে। সেজন্য আমরা বাধ্য হয়ে সান্ধ্য আইন বা কারফিউ জারি করেছি।'

তিনি বলেন, 'সেনাবাহিনীর কাজ শেষ হলে, দেশের পরিবেশ যখন ঠিক হবে, সেনাবাহিনী তাদের কাজে চলে যাবে। কারফিউ প্রত্যাহার হবে এবং জনজীবন আবারও স্বাভাবিক গতিতে চলবে। আমরা যত তাড়াতাড়ি পারি সেটি ব্যবস্থা করার জন্য কাজ করছি।'

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'কোটাবিরোধী আন্দোলনের মধ্যে যে সহিংসতা হয়েছে সেজন্য স্বাধীনতাবিরোধী, জামায়াত-বিএনপি ও জঙ্গিরা দায়ী। এরা জোটবদ্ধভাবে আক্রমণ করেছে। দেশে কখনো থানা, কারাগারে আক্রমণ হয়েছে এমন দেখা যায়নি।'

তিনি বলেন, 'পুলিশকে চিহ্নিত করে ধরার জন্য মাইকে ঘোষণা দেওয়া হয়েছে। তাই নিরাপত্তা বাহিনী বসে থাকতে পারেনি।'

অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রী / আসাদুজ্জামান খান কামাল / কোটাবিরোধী আন্দোলন / কারফিউ / পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • শিবির নেতাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্যে সংসদে হট্টগোল
  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • বাজেটকে ‘দলীয় বাজেট’ বলা নিকৃষ্ট মন্তব্য: স্বরাষ্ট্রমন্ত্রী
  • এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি
  • রেমিট্যান্স যোদ্ধাদের যথাযথ সম্মান নিশ্চিতে স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ওয়ার্কিং কমিটি’ গঠনের প্রস্তাব

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net