Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
ঢাকার বাইরে মাত্র দুটি জেলা হাসপাতালে আইসিইউ: আদালতের অসন্তোষ

টপ নিউজ

রেজাউল করিম ও তাওছিয়া তাজমিম
28 August, 2019, 08:50 pm
Last modified: 28 August, 2019, 09:57 pm

Related News

  • বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে, কী পরিস্থিতি?
  • ভেন্টিলেশনের অভাবে ৪৪ শিশুর মৃত্যু: রাজশাহী মেডিকেলে আগামীকাল পৌঁছাবে ৪ ভেন্টিলেটর মেশিন
  • রাজশাহী মেডিকেলে আইসিইউ সংকট: দুই সপ্তাহে ৪৪ শিশুর মৃত্যু
  • স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে ২৪ ঘণ্টার মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ
  • অভিনেতা শামস সুমন আর নেই

ঢাকার বাইরে মাত্র দুটি জেলা হাসপাতালে আইসিইউ: আদালতের অসন্তোষ

দেশের সরকারি হাসপাতালগুলোতে আইসিইউ শয্যা রয়েছে মাত্র ২১১টি, যা মোট শয্যার ১ শতাংশেরও কম...
রেজাউল করিম ও তাওছিয়া তাজমিম
28 August, 2019, 08:50 pm
Last modified: 28 August, 2019, 09:57 pm
প্রতীকি ছবি/ সংগৃহীত

সংকটাপন্ন রোগীদের জন্য দেশের সরকারি হাসপাতালগুলোতে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) রয়েছে মাত্র দুটি জেলায়। কক্সবাজার সদর হাসপাতাল ও পাবনা জেলা সদর হাসপাতাল ছাড়া অন্য কোনো জেলার হাসপাতালে আইসিইউ বেড নেই। ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গুরুতর অবস্থায় রোগীদের ঢাকায় আনার সময় কেউ কেউ পথেই মারা যান।

সরকারি হাসপাতালগুলোর এই তীব্র আইসিইউ সংকট এবং এর ফলে রোগীর মৃত্যুর বিষয়টিতে চরম অসস্তোষ প্রকাশ করেছেন উচ্চ আদালত।

এক রিটের প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে কতগুলো আইসিইউ এবং করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) আছে তার তালিকা চেয়েছিলেন আদালত।

আদালতে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক  প্রতিবেদনে যে তথ্য দেওয়া হয় তা পর্যালোচনা করে এ বিষয়ে ২৩ অক্টোবরের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

দেশের সরকারি হাসপাতালগুলোতে বছরে চিকিৎসা নেন প্রায় চার কোটি রোগী। এর মধ্যে গুরুতর রোগীর সংখ্যা ৫০ হাজারেরও বেশি। এদের উল্লেখযোগ্য সংখ্যককে আইসিইউতে রেখে চিকিৎসা দেবার প্রয়োজন হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মান অনুযায়ী, হাসপাতালের মোট শয্যার ১০ শতাংশ আইসিইউ শয্যা হতে হবে। তবে ৪ শতাংশকে ন্যূনতম হিসেবে ধরা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ বুলেটিন ২০১৮এর তথ্য অনুসারে, ইনস্টিটিউট, বিশেষায়িত হাসপাতাল, মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং জেলা সদর হাসপাতাল মিলিয়ে দেশের সরকারি হাসপাতালগুলোতে শয্যা রয়েছে ৫২,৮০৭টি। সে হিসাবে আইসিইউ শয্যা থাকার কথা ৫ হাজারের বেশি। ন্যূনতম ধরলেও প্রয়োজন ২,১৪২টির। এর বিপরীতে এখন রয়েছে মাত্র ২১১টি, যা মোট শয্যার ১ শতাংশেরও কম।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, আইসিইউ শয্যার প্রকট সংকট রয়েছে দেশের সব হাসপাতালে। অনেক হাসপাতালেেএকটিও আইসিইউ শয্যা নেইও। সরকারি ৩০টি মেডিকেল ও একটি ডেন্টাল কলেজের মধ্যে আইসিইউ রয়েছে মাত্র ১৩টিতে।

 

চিকিৎসকেরা জানান, গুরুতর রোগীদের চিকিৎসার জন্য আইসিইউএর দরকার।  সড়ক দুর্ঘটনায় আহত ও নিউরো রোগীদের জন্য এ ধরনের শয্যার প্রয়োজনীয়তা বেশি।

মহাসড়কের পাশে হওয়ায় ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে সড়ক দুর্ঘটনার রোগী আসেন বেশি। হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, আইসিইউ না থাকায় সড়ক দুর্ঘটনায় আহত ক্রিটিক্যাল রোগীদের ঢাকায় পাঠাতে হয়। এর ফলে পথেই অনেক রোগীর অবস্থা খারাপ হয়ে যেতে থাকে। আইসিইউ ও প্রয়োজনীয় সাপোর্ট থাকলে জেলা হাসপাতালগুলোতেও অনেক জটিল রোগীকে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হত।

জেলা পর্যায়ে সরকারি হাসপাতালে আইসিইউ সংকটের কথা স্বীকার করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব (স্বাস্থ্যসেবা বিভাগ) মোহাম্মদ আসাদুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনের তুলনায় আইসিইউ একেবারে নামমাত্র। তবে আইসিইউ বেড বাড়নো হচ্ছে। আরও ৫০০ থেকে ৬০০ আইসিইউ বেড বাড়ানোর উদ্যোগ চলছে। পর্যায়ক্রমে দেশের সব জেলায় আইসিইউ ও এইচডিইউ সেবার ব্যবস্থা করা হবে। একই সঙ্গে আইসিইউ চালানোর মতো অ্যানেসথেসিওলজিস্ট ও নার্স সংকট দূর করার পরিকল্পনাও চলছে।

হাইকোর্টকে দেওয়া স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, নোয়াখালী,পটুয়াখালী, জামালপুর, রাঙ্গামাটি, নেত্রকোনা, নওগাঁ,মাগুরা, চাঁদপুর ও হবিগঞ্জ মেডিকেল কলেজ হাসাপাতালে আইসিইউ ও সিসিইউ বেড স্থাপন কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Related Topics

বাংলাদেশ

সিসিইউ / আইসিইউ / হাসপাতাল / ক্লিনিক / সরকারি হাসপাতাল / স্বাস্থ্যসেবা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
    হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

Related News

  • বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে, কী পরিস্থিতি?
  • ভেন্টিলেশনের অভাবে ৪৪ শিশুর মৃত্যু: রাজশাহী মেডিকেলে আগামীকাল পৌঁছাবে ৪ ভেন্টিলেটর মেশিন
  • রাজশাহী মেডিকেলে আইসিইউ সংকট: দুই সপ্তাহে ৪৪ শিশুর মৃত্যু
  • স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে ২৪ ঘণ্টার মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ
  • অভিনেতা শামস সুমন আর নেই

Most Read

1
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে

4
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

5
আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী

6
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
আন্তর্জাতিক

হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net