Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
ছাত্রলীগ নেত্রীদের রোকেয়া হল ছাড়তে বাধ্য করেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 July, 2024, 09:05 am
Last modified: 17 July, 2024, 09:15 am

Related News

  • 'ছাত্রলীগ' অ্যাখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ছাত্রশক্তির নেতা-কর্মীদের মারধরের অভিযোগ
  • নাম পরিবর্তন করে জাগপা ছাত্রলীগ এখন জাগপা ছাত্র কাফেলা
  • সাতক্ষীরায় ১৮ মাস পর ছাত্রলীগের মিছিল, কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন
  • নিষিদ্ধ ছাত্রলীগের নেতৃত্বে ১৮ মাস পর খুলল চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ কার্যালয়
  • সাদ্দামের মতো পরিণতি যেন আর কোনো দলের কর্মীর কপালে না ঘটে: রুমিন ফারহানা

ছাত্রলীগ নেত্রীদের রোকেয়া হল ছাড়তে বাধ্য করেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের শিক্ষার্থীরা হলটিকে ‘রাজনীতিমুক্ত’ ঘোষণা করে একটি লিখিত বক্তব্য দিয়েছেন।
টিবিএস রিপোর্ট
17 July, 2024, 09:05 am
Last modified: 17 July, 2024, 09:15 am
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল শাখা ছাত্রলীগের সদস্য ও কোটা আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি: ভিডিও থেকে স্ক্রিনশট নেওয়া

চলমান কোটাবিরোধী আন্দোলন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল শাখা ছাত্রলীগের সদস্য ও কোটা আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

গতকাল (১৬ জুলাই) রাত ১১টার পর এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সংঘর্ষের পর ছাত্রলীগের সদস্যরা আন্দোলনকারীদের তোপের মুখে হল ত্যাগ করতে বাধ্য হয়েছেন বলে ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থী ও সাংবাদিকরা জানান।

ছাত্রলীগ নেত্রীদের অবরুদ্ধ করে মারধরও করা হয়েছে বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন৷ পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যদের সহযোগিতায় ১০ নেত্রীকে হল থেকে বের করে নেওয়া হয়েছে৷

এদিকে রোকেয়া হলের শিক্ষার্থীরা হলটিকে 'রাজনীতিমুক্ত' ঘোষণা করে একটি লিখিত বক্তব্য দিয়েছে। রোকেয়া হলের প্রাধ্যক্ষ নিলুফার পারভীন আন্দোলনকারী শিক্ষার্থীদের তোপের মুখে বিবৃতিতে সাক্ষর করেন। স্বাক্ষরিত বিবৃতিটি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর দৃষ্টিগোচর হয়েছে।

বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, 'আমরা রোকেয়া হলের মেয়েরা আজ এই মর্মে লিখিত নিচ্ছি যে আজ থেকে রোকেয়া হলের অভ্যন্তরে কোনো ধরনের ছাত্ররাজনীতি (ছাত্রলীগ, ছাত্রদল, যুবদল, জামায়াত-শিবির) নিষিদ্ধ করা হলো৷ কোনো ধরনের পলিটিক্যাল রুম (রাজনৈতিক কক্ষ) বা গণরুম থাকবে না'

বিবৃতিতে আরো লেখা হয়েছে, 'রাজনৈতিক কর্মসূচি হলে হবে না৷ কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা হলের সঙ্গে থাকবে না৷ আমরা হলের মেয়েরা যদি এসব দলের দ্বারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হই, তাহলে এর দায় প্রশাসন ও হল প্রাধ্যক্ষকে নিতে হবে৷ আজ থেকে রোকেয়া হলকে ছাত্ররাজনীতিমুক্ত ঘোষণা করা হলো।'

ঘটনা চলাকালে রোকেয়া হলের প্রাধ্যক্ষ নিলুফার পারভীন ও আবাসিক শিক্ষকেরা হলে উপস্থিত ছিলেন৷
 
Related Topics

টপ নিউজ

কোটা সংস্কার আন্দোলন / রোকেয়া হল / ছাত্রলীগ / হল ত্যাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • 'ছাত্রলীগ' অ্যাখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ছাত্রশক্তির নেতা-কর্মীদের মারধরের অভিযোগ
  • নাম পরিবর্তন করে জাগপা ছাত্রলীগ এখন জাগপা ছাত্র কাফেলা
  • সাতক্ষীরায় ১৮ মাস পর ছাত্রলীগের মিছিল, কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন
  • নিষিদ্ধ ছাত্রলীগের নেতৃত্বে ১৮ মাস পর খুলল চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ কার্যালয়
  • সাদ্দামের মতো পরিণতি যেন আর কোনো দলের কর্মীর কপালে না ঘটে: রুমিন ফারহানা

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net