Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 08, 2026
শাহরুখ, রনবীর সিং সহ বরযাত্রীদের ২ কোটি রুপির ঘড়ি উপহার অনন্ত আম্বানির

আন্তর্জাতিক

বিজনেস টুডে
16 July, 2024, 12:15 pm
Last modified: 04 October, 2024, 10:53 pm

Related News

  • পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • সুবিধাবঞ্চিতদের সহায়তায় সামাজিক উদ্যোগ অব্যাহত রেখেছে লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড রাজস্থান
  • জ্যাকব অ্যান্ড কোংয়ের ১৫ লাখ ডলারের ঘড়িতে অনন্ত আম্বানির প্রতিকৃতি
  • দেহঘড়িকে বাধা দিতে নেই
  • অপছন্দের উপহার: ধরা না পড়ে বিদায় করবেন যেভাবে

শাহরুখ, রনবীর সিং সহ বরযাত্রীদের ২ কোটি রুপির ঘড়ি উপহার অনন্ত আম্বানির

বরযাত্রীদের ২ কোটি রুপি মূল্যের অডেমারস পিগুয়েট ঘড়ি উপহার দিয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির কনিষ্ঠ সন্তান অনন্ত আম্বানি।
বিজনেস টুডে
16 July, 2024, 12:15 pm
Last modified: 04 October, 2024, 10:53 pm
অনন্ত আম্বানি এবং তার উপহার দেয়া অডেমারস পিগুয়েট ঘড়ি। ছবি: সংগৃহীত

শাহরুখ খান এবং রণবীর সিং সহ বরযাত্রীদের ২ কোটি রুপি মূল্যের অডেমারস পিগুয়েট ঘড়ি উপহার দিয়ে অবাক করে দিয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির কনিষ্ঠ সন্তান অনন্ত আম্বানি।

ভারতের ফার্মাসিউটিক্যাল মোগল বীরেন মার্চেন্ট এর মেয়ে রাধিকা মার্চেন্টের সাথে ১২ জুলাই মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে একটি জমকালো অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন আম্বানিপুত্র অনন্ত আম্বানি।

বেশ কয়েকজন অতিথি উপহারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। ৪১ মিলিমিটারের প্রতিটি অডেমারস পিগুয়েট ঘড়িতে ১৮ ক্যারট গোলাপি সোনায় মোড়ানো কেস রয়েছে, যার পিছনে একটি নীলকান্তমণি ক্রিস্টাল এবং একটি স্ক্রু-লক করা মুকুট রয়েছে।

গোলাপি সোনার-টোনড ডায়ালটিতে গ্র্যান্ড ট্যাপিসেরি প্যাটার্ন, নীল কাউন্টার এবং আলোকিত রয়্যাল ওক কাটা রয়েছে। এটি ম্যানুফ্যাকচার ক্যালিবার ৫১৩৪ সেলফ-ওয়াইন্ডিং মুভমেন্টে চলে [স্ব-ওয়াইন্ডিং ঘড়ি যা বায়ুমণ্ডলের তাপমাত্রা বা চাপের পরিবর্তন থেকে শক্তি অর্জন করে] যার মধ্যে রয়েছে সপ্তাহের ইঙ্গিত, দিন, তারিখ, জ্যোতির্বিদ্যা সংক্রান্ত চাঁদের হিসাব, মাস, লিপ ইয়ারের নির্দেশক, ঘণ্টা এবং মিনিট সহ একটি চিরস্থায়ী ক্যালেন্ডার।

৪০--ঘণ্টা পাওয়ার রিজার্ভ সম্বলিত ঘড়িটিতে রয়েছে ১৮ ক্যারেট গোলাপি সোনার ব্রেসলেট, একটি এপি ফোল্ডিং বাকল এবং একটি অতিরিক্ত নীল অ্যালিগেটর স্ট্র্যাপ। এটি ২০ মিটার পর্যন্ত পানি-প্রতিরোধী।

১২ জুলাই অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের তারকা খচিত বিয়েতে বলিউডের তারকা এবং বিখ্যাত খেলোয়াররা উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে ছিলেন শাহরুখ খান, রণবীর সিং, রণবীর কাপুর, আলিয়া ভাট, কৃতি স্যানন, অনন্যা পান্ডে, শানায়া কাপুর, ঐশ্বরিয়া রাই, বরুণ ধাওয়ান, রজনীকান্ত, অনিল কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস।

আম্বানিপুত্রের বিয়েতে বিশ্বের সবচেয়ে ধনী এবং বিখ্যাত ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। অতিথিদের তালিকায় মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস, মেটা প্ল্যাটফর্মের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি সহ আরো নামি-দামি ব্যক্তি উপস্থিত ছিলেন।

ভারতীয় গণমাধ্যম টাইমস নাও এক প্রতিবেদনে জানিয়েছে, এ বিয়েতে চার হাজার থেকে পাঁচ হাজার কোটি রুপি খরচ করেছে আম্বানি পরিবার, যা পরিবারটির মোট সম্পদের মাত্র ০.৫ শতাংশ।

 


ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

আম্বানিপুত্র / অনন্ত আম্বানি / উপহার / ঘড়ি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
    খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

Related News

  • পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • সুবিধাবঞ্চিতদের সহায়তায় সামাজিক উদ্যোগ অব্যাহত রেখেছে লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড রাজস্থান
  • জ্যাকব অ্যান্ড কোংয়ের ১৫ লাখ ডলারের ঘড়িতে অনন্ত আম্বানির প্রতিকৃতি
  • দেহঘড়িকে বাধা দিতে নেই
  • অপছন্দের উপহার: ধরা না পড়ে বিদায় করবেন যেভাবে

Most Read

1
সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

4
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

6
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net