Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
চিঠি পড়ে ক্ষুদে শিল্পীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী, উপহার দিলেন হারমোনিয়াম 

বাংলাদেশ

ইউএনবি
06 August, 2026, 06:40 pm
Last modified: 06 August, 2026, 06:44 pm

Related News

  • প্রতি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
  • একনেকে রামপাল সৌরবিদ্যুৎ কেন্দ্রসহ ১৬,২০৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা
  • দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

চিঠি পড়ে ক্ষুদে শিল্পীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী, উপহার দিলেন হারমোনিয়াম 

গত ১৫ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে অনুশ্রী প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা একটি চিঠি তার এক কর্মকর্তার হাতে তুলে দেয়। চিঠিতে সে গানের প্রতি নিজের গভীর ভালোবাসার কথা জানিয়ে একটি হারমোনিয়ামের আবেদন করে। 
ইউএনবি
06 August, 2026, 06:40 pm
Last modified: 06 August, 2026, 06:44 pm
ছবি: সৌজন্যে প্রাপ্ত

রংপুরের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর স্বপ্ন পূরণ হলো প্রধানমন্ত্রীর একটি উপহারে। গানের প্রতি ভালোবাসা এবং একটি হারমোনিয়াম কেনার সামর্থ্য না থাকার কথা চিঠিতে জানানো সেই শিক্ষার্থীকে হারমোনিয়াম উপহার দেওয়ার পাশাপাশি নিজের সঙ্গে সাক্ষাতেরও সুযোগ করে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রংপুরের গঙ্গাচড়া উপজেলার পূর্ব নবনীদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অনুশ্রী রায় তার বাবা-মাকে সঙ্গে নিয়ে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। 

বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ)। 

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুলসংগীতে তৃতীয় স্থান অর্জন করে অনুশ্রী। 

গত ১৫ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে অনুশ্রী প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা একটি চিঠি তার এক কর্মকর্তার হাতে তুলে দেয়। 

চিঠিতে সে গানের প্রতি নিজের গভীর ভালোবাসার কথা জানিয়ে একটি হারমোনিয়ামের আবেদন করে। 

সে জানায়, তার পরিবারের একটি হারমোনিয়াম কেনার সামর্থ্য নেই। পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে একবার দেখা করার ইচ্ছার কথাও উল্লেখ করে। 

চিঠিটি পড়ার পর তারেক রহমান অনুশ্রী ও তার পরিবারকে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানান।
সাক্ষাৎ শেষে অনুশ্রী বলে, 'আমি কখনো বিশ্বাসই করিনি যে প্রধানমন্ত্রী সত্যিই আমার চিঠি পড়বেন এবং আমাকে দেখা করার জন্য ডাকবেন।' 

সে জানায়, তারেক রহমান তার সঙ্গে স্নেহভরে কথা বলেছেন, তার সংগীতচর্চার বিষয়ে খোঁজ নিয়েছেন এবং নিয়মিত অনুশীলন চালিয়ে যেতে পরামর্শ দিয়েছেন। 

সংগীতচর্চায় তাকে উৎসাহ দিতে চিঠিতে চাওয়া সেই হারমোনিয়ামও উপহার দেন প্রধানমন্ত্রী। 

সাক্ষাৎকালে অনুশ্রী প্রধানমন্ত্রীর সামনে একটি দেশাত্মবোধক গানও পরিবেশন করে। 

অনুশ্রীর বাবা জানান, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে তাদের মেয়েকে আমন্ত্রণ জানিয়ে উৎসাহ দেবেন, এমনটি তারা কখনো কল্পনাও করেননি। 

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর মানবিক কর্মকাণ্ডের কথা তিনি প্রায়ই অনুশ্রীকে বলতেন। সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে কোনো একদিন উত্তর পাওয়ার আশায় সে চিঠিটি লিখেছিল। 

তিনি বলেন, 'চিঠিটি তার হাতে পৌঁছেছে, তিনি সেটি পড়েছেন এবং এরপর আমাদের আমন্ত্রণ জানিয়েছেন—এটি আমাদের কল্পনারও বাইরে ছিল।' 

পরিবারটি প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, এই উৎসাহ অনুশ্রীকে একজন প্রতিষ্ঠিত শিল্পী হওয়ার স্বপ্ন পূরণে আরও অনুপ্রাণিত করবে। 

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকায় একটি বেসরকারি ভবনের নিরাপত্তারক্ষী তাবিউল ইসলাম রাকিবের সঙ্গেও সাক্ষাৎ করেন। 

রাকিব জানান, দীর্ঘদিন ধরেই তার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল। সেই আকাঙ্ক্ষার কথা জানিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছিলেন। সেখানে বলেছিলেন, স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত তিনি ঢাকা ছাড়বেন না। 

সাক্ষাৎকালে রাকিব প্রধানমন্ত্রীর কাছে বাগেরহাটের মোরেলগঞ্জে তার নিজ এলাকার পানগুছি নদীর ওপর একটি সেতু নির্মাণের অনুরোধ জানান। তিনি বলেন, সেতুর অভাবে দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা দুর্ভোগ পোহাচ্ছেন এবং নদী পারাপারের সময় প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন।

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী / উপহার / হারমোনিয়াম / ক্ষুদে শিল্পী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

Related News

  • প্রতি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
  • একনেকে রামপাল সৌরবিদ্যুৎ কেন্দ্রসহ ১৬,২০৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা
  • দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

5
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net