Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
ইউরো ও কোপা আমেরিকার প্রাইজমানিতে ব্যবধান কতোটা

খেলা

টিবিএস ডেস্ক
14 July, 2024, 10:45 pm
Last modified: 15 July, 2024, 01:33 pm

Related News

  • ইংল্যান্ডের হারে বাংলাদেশের অর্থ পুরস্কার বাড়লো আড়াই কোটিরও বেশি
  • কোনো ম্যাচ না জিতেও বাংলাদেশ পাচ্ছে সোয়া তিন কোটি, বাড়তে পারে আরও
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • বিপিএলের প্রাইজমানি বাড়লো ২ কোটি টাকা
  • দিয়ে যাওয়া কথা রেখে গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স

ইউরো ও কোপা আমেরিকার প্রাইজমানিতে ব্যবধান কতোটা

কোপা আমেরিকার সঙ্গে ইউরো চ্যাম্পিয়নশিপের প্রাইজমানির ব্যবধান অনেক। কোপার মোট প্রাইজমানির প্রায় অর্ধেকটা একাই পেতে পারে ইউরোর শিরোপা জেতা দল।
টিবিএস ডেস্ক
14 July, 2024, 10:45 pm
Last modified: 15 July, 2024, 01:33 pm

বিশ্বকাপের পর ফুটবলের সবচেয়ে বড় আসর ইউরো চ্যাম্পিয়ন। এরপর জনপ্রিয়তা, বড় দলের অংশগ্রহণের বিচারে কোপা আমেরিকাকে ধরা হয়। গত মাসে মাঠে গড়ানো টুর্নামেন্ট দুটি দেখতে দেখতে পর্দা নামার অপেক্ষায়। 

ইউরোপ সেরার লড়াইয়ে মুখোমুখি হবে স্পেন ও ইংল্যান্ড। বাংলাদেশ সময় আজ রাত ১টায় শুরু হবে ম্যাচটি। সোমবার ভোর ৬টায় কোপার শ্রেষ্ঠত্বের মুকুট জেতার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। এই দুই ম্যাচের আগে দেখে নেওয়া যাক কোন আসরের প্রাইজমানি কেমন।

শুরুতে মোট প্রাইজ মানির পরিমাণটা দেখা যাক, যেখানে কোপার সঙ্গে ইউরোর প্রাইজমানির ব্যবধান অনেক। কোপার মোট প্রাইজমানির প্রায় অর্ধেকটা একাই পেতে পারে ইউরোর শিরোপা জেতা দল। কোপায় এবার মোট প্রাইজমানি রাখা হয়েছে ৭২ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৮৪৩ কোটি টাকারও বেশি।। তবে এর চেয়ে অনেক বেশি প্রাইজমানি ইউরোর। আসরটির মোট প্রাইজমানি ৩৩৭ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৩ হাজার ৯৪৮ কোটি টাকারও বেশি। 

কোপা আমেরিকার প্রাইজমানি

কোপা আমেরিকার এবারের আসরে ১৬টি দল অংশ নিয়েছে। চ্যাম্পিয়ন দল পাবে ১৬ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১৮৮ কোটি টাকারও বেশি। রানার্স-আপ দলের প্রাইজমানি ৭ মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় ৮২ কোটিরও বেশি। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া চার দলের প্রাইজমানি দেড় মিলিয়ান ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ কোটি টাকা। 

সেমি-ফাইনাল থেকে বিদায় নেওয়া উরুগুয়ে তৃতীয় হয়েছে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কানাডাকে টাইব্রেকারে হারানো দলটি পেয়েছে ৫ মিলিয়ন ডলার (সাড়ে ৫৭ কোটি টাকা)। চতুর্থ হওয়া কানাডা পেয়েছে ৪ মিলিয়ন ডলার (৪৬ কোটিও টাকারও বেশি)। অংশগ্রহণ বাবদই প্রতিটি দল পাচ্ছে ২ মিলিয়ন ডলার করে। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ২৩ কোটির টাকারও বেশি। 

ইউরোর প্রাইজমানি

এবারের ইউরো চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে ২০টি দল। চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ৮.৬ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১০১ কোটি টাকারও বেশি। রানার্সআপ দল পাবে ৫.৪ মিলিয়ন ডলার, বাংলাদেশ মুদ্রায় যা সাড়ে ৫০ কোট টাকা। সেমি-ফাইনাল থেকে বাদ পড়া দুই দল পাবে ৪০ লাখ ৩০ হাজার ডলার করে (৪৭ কোটি ৩৯ লাখেরও বেশি)।

শেষ ষোলোতে থেকে বিদায় নেওয়া আট দল পাবে ১৬ লাখ ২০ হাজার ডলার করে (১৯ কোটি ৫ লাখেরও বেশি)। কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া চার দলের প্রাইজমানি ২৬ লাখ ৯০ হাজার ডলার করে। বাংলাদেশি মুদ্রায় যা ৩১ কোটি ৬৩ লাখেরও বেশি। অংশগ্রহণ বাবদ প্রতিটি দল পাবে ১০ মিলিয়ন ডলার করে, বাংলাদেশি মুদ্রায় যা ১১৭ কোটি ৬০ লাখের বেশি। 

এ ছাড়া গ্রুপ পর্বের প্রতিটি জয়ের বোনাস ১০ লাখ ৭ হাজার ডলার  (১১ কোটি ৮৪ লাখের বেশি)। প্রতিটি  ড্রয়ের জন্য বোনাস ৫ লাখ ৩০ হাজার ডলার (৬ কোটি ২৩ লাখেরও বেশি)। চ্যাম্পিয়নের প্রাইজমানি ৮.৬ মিলিয়ন হলেও শিরোপা জিতলে সব মিলিয়ে স্পেন পাবে ২৮.২৫ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৩৬০ কোটি টাকারও বেশি। ইংল্যান্ড চ্যাম্পিয়ন হলে পাবে ২৭.৫ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় ৩৫০ কোটি টাকার বেশি। যা কোপার মোট প্রাইজমানির প্রায় অর্ধেক।   

Related Topics

টপ নিউজ

কোপা আমেরিকা ২০২৪ / ইউরো ২০২৪ / প্রাইজমানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • ইংল্যান্ডের হারে বাংলাদেশের অর্থ পুরস্কার বাড়লো আড়াই কোটিরও বেশি
  • কোনো ম্যাচ না জিতেও বাংলাদেশ পাচ্ছে সোয়া তিন কোটি, বাড়তে পারে আরও
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • বিপিএলের প্রাইজমানি বাড়লো ২ কোটি টাকা
  • দিয়ে যাওয়া কথা রেখে গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net