Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
বিপিএলের প্রাইজমানি বাড়লো ২ কোটি টাকা

খেলা

টিবিএস রিপোর্ট
06 February, 2025, 08:05 pm
Last modified: 09 February, 2025, 02:14 pm

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ
  • নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ; ক্রিকেটারদের কার বেতন কত হচ্ছে?
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • পাকিস্তান বোর্ডকে ক্রিকেটের স্বার্থে ভারতের বিপক্ষে খেলতে অনুরোধ জানাল বাংলাদেশ

বিপিএলের প্রাইজমানি বাড়লো ২ কোটি টাকা

চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের প্রাইজমানি বাড়লেও ফাইনালের ম্যাচসেরা, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারিদের প্রাইজমানি আগের মতোই আছে।
টিবিএস রিপোর্ট
06 February, 2025, 08:05 pm
Last modified: 09 February, 2025, 02:14 pm

২০১২ সালে যাত্রা শুরু করা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রাইজমানি নিয়ে ২০২২ সাল পর্যন্তও অনেক আলোচনা-সমালোচনা ছিল। ২০২৩ সালে বাড়ানো হয় প্রাইজমানির অর্থ, পরের আসরেও ছিল একই পরিমাণ। প্রাইজমানির অর্থ এবার আরও বাড়ানো হয়েছে। ২ কোটি ৩ লাখ বাড়ানোর পর এবারের বিপিএলের মোট প্রাইজমানি দাঁড়িয়েছে ৫ কোটি ৩১ লাখ টাকা। 

চ্যাম্পিয়ন দল পাবে আড়াই কোটি টাকা, আগে দেওয়া হতো ২ কোটি। রানার্স আপ দল পাবে দেড় কোটি টাকা। চ্যাম্পিয়নের মতো তাদের প্রাইজমানিও ৫০ লাখ টাকা বেড়েছে। তৃতীয় ও চতুর্থ স্থানে থেকে আসর শেষ করা দলগুলো আগে কখনও প্রাইজমানি পায়নি, এবার তারাও পাবে অর্থ পুরস্কার।

তৃতীয় স্থান দখল করা খুলনা টাইগার্স পাবে ৬০ লাখ টাকা। এলিমিনেটর থেকে বিদায় নেওয়া আসরের চতুর্থ দল রংপুর রাইডার্স পাবে ৪০ লাখ টাকা। প্রথমবারের মতো টুর্নামেন্টের সেরা উদীয়মান ক্রিকেটারকে দেওয়া হবে অর্থ পুরস্কার, তিনি পাবেন তিন লাখ টাকা। 

এ ছাড়া ফাইনালের ম্যাচসেরা, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারিদের প্রাইজমানি আগের মতোই আছে। টুর্নামেন্ট সেরাকে দেওয়া হবে ১০ লাখ টাকা। সর্বোচ্চ রান সংগ্রাহক পাবেন ৫ লাখ টাকা। এই পুরস্কার জেতার দৌড়ে এগিয়ে আছেন খুলনার ওপেনার নাঈম শেখ। ১৪ ম্যাচে একটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরিসহ ৪২.৫৮ গড়ে টুর্নামেন্ট সর্বোচ্চ ৫১১ রান করেছেন তিনি। 

সর্বোচ্চ উইকেট শিকারিও পাবেন ৫ লাখ টাকা। এই পুরস্কার জেতার লড়াইয়ে এগিয়ে দুর্বার রাজশাহীর পেসার তাসকিন আহমেদ। পুরো আসরজুড়ে দারুণ বোলিং করা ডানহাতি এই পেসার ১২ ম্যাচে নিয়েছেন ২৫টি। সেরা উদীয়মান ক্রিকেটারের মতো টুর্নামেন্টের সেরা ফিল্ডারও পাবেন ৩ লাখ টাকা।    

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / প্রাইজমানি / বিপিএল / বিসিবি / বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ
  • নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ; ক্রিকেটারদের কার বেতন কত হচ্ছে?
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • পাকিস্তান বোর্ডকে ক্রিকেটের স্বার্থে ভারতের বিপক্ষে খেলতে অনুরোধ জানাল বাংলাদেশ

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net