Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
নিয়মিত অল্প অর্থ সঞ্চয় করলেও ভালো ঘুম হয়: গবেষণা

আন্তর্জাতিক

বিবিসি
11 July, 2024, 12:30 pm
Last modified: 11 July, 2024, 12:31 pm

Related News

  • গবেষণায় চৌর্যবৃত্তি রোধে নীতিমালা করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
  • দুর্নীতি, অতিমূল্যায়িত মেগাপ্রকল্প বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ঋণঝুঁকি বাড়াচ্ছে: গবেষণা
  • শিশুদের দৈনন্দিন কাজ শেখানোর ক্ষেত্রে অভিভাবকেরা যে ভুল করে থাকেন
  • ২৫ বছর বয়সেই আমাদের মস্তিষ্ক পুরোপুরি ‘পরিণত’ হয়ে যায়—এমন ধারণা ভুল, বলছে নতুন গবেষণা
  • কৃত্রিম রক্ত তৈরিতে বিজ্ঞানীদের অগ্রগতি কতদূর?

নিয়মিত অল্প অর্থ সঞ্চয় করলেও ভালো ঘুম হয়: গবেষণা

বিবিসি
11 July, 2024, 12:30 pm
Last modified: 11 July, 2024, 12:31 pm
ছবি: রয়টার্স

নিয়মিত টাকা সঞ্চয় করলে ঘুমের উন্নতি হয় বলে উঠে এসেছে নতুন এক প্রতিবেদনে। ব্রিস্টল ইউনিভার্সিটির একদল গবেষক এ প্রতিবেদন প্রকাশ করেছেন।

প্রতিবেদনে গবেষণায় দেখা গেছে, প্রতি মাসে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা জমালে—তা সেটি যত কমই হোক না কেন—মানুষ তার ভবিষ্যৎ নিয়ে বেশি আশাবাদী ও স্বস্তিতে থাকতে পারে। 

গবেষকরা বলছেন, একজন সঞ্চয় না করা ধনী জীবন নিয়ে যেরকম সন্তুষ্ট, একজন স্বল্প-আয়ের নিয়মিত সঞ্চয়কারী মানুষও তার জীবন নিয়ে ঠিক একইরকম সন্তুষ্ট থাকেন।

বৈশ্বিক অর্থনীতির অস্থিতিশীল পরিস্থিতির কারণে গত কয়েক বছরে অবশ্য সঞ্চয় করা কঠিন হয়ে পড়েছে। গত কয়েক বছরে খাদ্যসহ অন্যান্য নিত্যপণ্যের দাম বেড়েছে অনেক দেশেই। 

প্রতি ১০ জনে ছয়জনের সঞ্চয়ের অভ্যাস থাকে। এতদিন অনেকেই বলে এসেছেন, অল্প আয়েও সামান্য কিছু টাকা আলাদা করে জমালে তাতে আর্থিক চাপ নেওয়ার সক্ষমতা বাড়ে।

এখন ব্রিস্টল ইউনিভার্সিটির পার্সোনাল ফাইন্যান্স রিসার্চ সেন্টারের প্রতিবেদন বলছে, নিয়মিত সঞ্চয় করলে জীবন নিয়ে সন্তুষ্টি বাড়ে, সেই সঞ্চয় পরিমাণে যত কমই হোক না কেন।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, সঞ্চয় করলে মানুষ টাকাপয়সা নিয়ে কম উদ্বিগ্ন হয়। সঞ্চয়ের ফলে ঋণ সমস্যায় পড়ার অথবা অর্থ-সংক্রান্ত অপ্রত্যাশিত ঘটনায় বেকায়দায় পড়ার সম্ভাবনা কম। 

গবেষকরা অন্যান্য আরও অনেক গবেষণার ফলাফল বিশ্লেষণ করেছেন। কোন বয়সি মানুষ কত বছর পর্যন্ত সঞ্চয় করেছেন, এসব খতিয়ে দেখেছেন।

তারা বলছেন, সঞ্চয় করলে জীবন নিয়ে মানুষের সন্তুষ্টি বাড়ে, বিপরীতে সঞ্চয় না করলে জীবন নিয়ে অসন্তুষ্টি বাড়তে পারে।

তবে জীবন নিয়ে সন্তুষ্টির পেচনে অন্যান্য ঘটনাও বড় প্রভাবক হিসেবে কাজ করে। যেমন, বাড়ি বদলালে বা বিয়ে করলেও মানসিকভাবে অনেক ভালো থাকা যায়। চাকরি থেকে ছাঁটাই হওয়া বা সন্তানের জন্ম দেওয়ার ফলে মানসিক চাপ কিছুটা বেড়েছে।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, গ্রাহকদের সঞ্চয়ে উদ্বুদ্ধ করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর উচিত সঞ্চয়ী হিসাব খোলা ও রক্ষণাবেক্ষণ সহজ করার পাশাপাশি প্রণোদনা দেওয়া।

Related Topics

টপ নিউজ

ঘুম / সঞ্চয় / ভালো ঘুম / গবেষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • গবেষণায় চৌর্যবৃত্তি রোধে নীতিমালা করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
  • দুর্নীতি, অতিমূল্যায়িত মেগাপ্রকল্প বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ঋণঝুঁকি বাড়াচ্ছে: গবেষণা
  • শিশুদের দৈনন্দিন কাজ শেখানোর ক্ষেত্রে অভিভাবকেরা যে ভুল করে থাকেন
  • ২৫ বছর বয়সেই আমাদের মস্তিষ্ক পুরোপুরি ‘পরিণত’ হয়ে যায়—এমন ধারণা ভুল, বলছে নতুন গবেষণা
  • কৃত্রিম রক্ত তৈরিতে বিজ্ঞানীদের অগ্রগতি কতদূর?

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net