Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
অনন্ত আম্বানির বিয়ের গ্র্যান্ড সংগীত অনুষ্ঠানে গাইলেন জাস্টিন বিবার  

বিনোদন

টিবিএস ডেস্ক
09 July, 2024, 11:00 am
Last modified: 09 July, 2024, 11:02 am

Related News

  • পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • জ্যাকব অ্যান্ড কোংয়ের ১৫ লাখ ডলারের ঘড়িতে অনন্ত আম্বানির প্রতিকৃতি
  • আন্তর্জাতিক চাপের মুখে রাশিয়ার তেল আমদানি বন্ধ করল ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী রিলায়েন্স
  • অবৈধভাবে প্রাণী সংগ্রহের অভিযোগ; তদন্তের মুখে আম্বানিপুত্রের চিড়িয়াখানা ‘বনতারা’, উদ্বোধন করেছিলেন মোদি
  • ভারত রাশিয়ার তেল কেনায় মুনাফা করে ফুলে-ফেঁপে উঠছেন যেসব ধনকুবের

অনন্ত আম্বানির বিয়ের গ্র্যান্ড সংগীত অনুষ্ঠানে গাইলেন জাস্টিন বিবার  

এক্ষেত্রে অনন্তের বিয়ের অনুষ্ঠানে নতুন করে কোন তারকা যুক্ত হয় তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। গুঞ্জন উঠেছে যে, অনুষ্ঠানে ইংরেজ সংগীতশিল্পী অ্যাডেলও পারফর্ম করতে পারেন। তবে আপাতত এই সম্পর্কে আম্বানি পরিবার অনেকটা গোপনীয়তা বজায় রাখছেন।
টিবিএস ডেস্ক
09 July, 2024, 11:00 am
Last modified: 09 July, 2024, 11:02 am
ছবি: সংগৃহীত

ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্তের বিয়ের গ্র্যান্ড সংগীত অনুষ্ঠানে পারফর্ম করেছেন বিখ্যাত সংগীত তারকা জাস্টিন বিবার। গত শুক্রবার (৫ জুলাই) মুম্বাইয়ে কানাডিয়ান এই গায়ক তার বিখ্যাত 'বেবি, পীচস', 'লাভ ইয়োরসেল্ফ', 'হোয়্যার আর ইউ নাউ' ও 'সরি' পারফর্ম করেছেন। খবর বিবিসির। 

এর আগে জামনগরে প্রথম প্রাক-বিবাহের অনুষ্ঠানে বহুদিন পর রিহানা পারফর্ম করে সবাইকে চমকে দিয়েছিল। এছাড়া দ্বিতীয় প্রাক-বিবাহ অনুষ্ঠানের ট্যুর পার্টি আয়োজিত হয়েছিল ফ্রান্সের দক্ষিণে ভূমধ্যসাগরে একটি ক্রুজে। যেখানে দ্য ব্যাকস্ট্রিট বয়েজ, গায়ক ক্যাটি পেরি ও ইতালিয়ান টেনার আন্দ্রেয়া বোসেলির মতো খ্যাতিমান তারকারা মঞ্চ মাতিয়েছিলেন।

এক্ষেত্রে অনন্তের বিয়ের অনুষ্ঠানে নতুন করে কোন তারকা যুক্ত হয় তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। গুঞ্জন উঠেছে যে, অনুষ্ঠানে ইংরেজ সংগীতশিল্পী অ্যাডেলও পারফর্ম করতে পারেন। তবে আপাতত এই সম্পর্কে আম্বানি পরিবার অনেকটা গোপনীয়তা বজায় রাখছেন।

অনন্তের বিয়েতে আম্বানি পরিবার খরচের যেন কোনো কমতিই রাখছে না। এমনকি এটি মুকেশ কন্যা ইশার বিয়ের চেয়েও বেশি ধুমধাম করে উদযাপন করা হচ্ছে। যেখানে মঞ্চ মাতানোর জন্য এসেছিলেন বিয়ন্সে।

ছবি: ইনস্টাগ্রাম/জাস্টিন বিবার

বিয়ের সংগীত অনুষ্ঠানটিতে বলিউড গানে আম্বানি পরিবারকেও নাচতে দেখা যায়। এছাড়াও তারকা অতিথিদের পরনে ছিল দেশের নামকড়া সব ডিজাইনারদের পোশাক। এতে করে প্রাক-বিবাহ অনুষ্ঠান যেন পরিণত হয়েছে এক অলিখিত কনসার্টে।

সবমিলিয়ে ঠিক কতো খরচ করা হয়েছে সে বিষয়ে সঠিকভাবে জানা যায়নি। তবে গুঞ্জন রয়েছে যে, পাফরম্যান্সের জন্য রিহানাকে ৭ মিলিয়ন ডলার আর জাস্টিন বিবারকে ১০ মিলিয়ন ডলার পারিশ্রমিক দেওয়া হয়েছে।

এদিকে জাস্টিন সশাল মিডিয়ায় পারফরম্যান্সের একটি ছবিও শেয়ার করেছেন। যাতে দেখা যায়, শেহনাজ গিল ও দিশা পাটানির মতো বলিউড তারকারাও তাদের ফোনে মুহুর্তটি ক্যাপচার করছেন।

অনন্ত-রাধিকার সংগীত অনুষ্ঠানে পারফরম্যান্সের সময় জাস্টিন পরেছিলেন সাদা স্যান্ডো গেঞ্জি। তার উপরে ছিল জ্যাকেট। যদিও পরে জ্যাকেটটি খুলে ফেলেন। সঙ্গে পরেছিলেন প্যান্ট, বুট ও একটা টুপি।

আম্বানি পরিবার; ছবি: এএফপি

গ্ল্যামার, স্টাইল, ফ্যাশন আর মিউজিকের অভিনব মেলবন্ধন ছিল অনন্তের বিয়ের সংগীত আসর। এতে সালমান খান, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট ও রণবীর কাপুরের মতো চলচ্চিত্র তারকারা পারফর্ম করেন।

এছাড়াও ভিকি কৌশল, জাহ্নবী কাপুরের পাশাপাশি ক্রিকেট তারকা রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া ও সূর্য কুমার যাদবদেরও দেখা মেলে। অনন্ত-রাধিকার বিয়ের মূল অনুষ্ঠান হবে ১২ জুলাই।

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

জাস্টিন বিবার / অনন্ত আম্বানি / মুকেশ আম্বানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • কিম জং উন। ছবি: রয়টার্স
    ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

Related News

  • পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • জ্যাকব অ্যান্ড কোংয়ের ১৫ লাখ ডলারের ঘড়িতে অনন্ত আম্বানির প্রতিকৃতি
  • আন্তর্জাতিক চাপের মুখে রাশিয়ার তেল আমদানি বন্ধ করল ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী রিলায়েন্স
  • অবৈধভাবে প্রাণী সংগ্রহের অভিযোগ; তদন্তের মুখে আম্বানিপুত্রের চিড়িয়াখানা ‘বনতারা’, উদ্বোধন করেছিলেন মোদি
  • ভারত রাশিয়ার তেল কেনায় মুনাফা করে ফুলে-ফেঁপে উঠছেন যেসব ধনকুবের

Most Read

1
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

4
কিম জং উন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

6
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net