Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
দুদকের মামলায় বাগেরহাট পৌরসভার ১৫ কর্মচারী কারাগারে

বাংলাদেশ

বাগেরহাট প্রতিনিধি
07 July, 2024, 05:40 pm
Last modified: 07 July, 2024, 05:47 pm

Related News

  • পাখি আমদানির আড়ালে শত শত কোটি টাকা পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান
  • বাগেরহাটে অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার সিলগালার নির্দেশ
  • কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: আদালতে দায় স্বীকার, কারাগারে অটোরিকশাচালক সুমন
  • অবৈধ নিয়োগ: গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম সওজ কার্যালয়ে দুদকের অভিযান

দুদকের মামলায় বাগেরহাট পৌরসভার ১৫ কর্মচারী কারাগারে

রবিবার (৭ জুলাই) দুপুরে জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন জেলা ও দায়রা জজ মো. আশরাফুল ইসলাম।
বাগেরহাট প্রতিনিধি
07 July, 2024, 05:40 pm
Last modified: 07 July, 2024, 05:47 pm
ছবি: সংগৃহীত

অবৈধভাবে নিয়োগ দিয়ে সরকারি টাকা তসরুপের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বাগেরহাট পৌরসভার ১৫ কর্মচারী কারাগারে পাঠিয়েছেন আদালত। 

রবিবার (৭ জুলাই) দুপুরে জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন জেলা ও দায়রা জজ মো. আশরাফুল ইসলাম। 

আসামিরা হলেন- দিপু দাস পাম্প (অপারেটর), আসাদুজ্জামান (বাজার শাখার আদায়কারী), জ্যোতি দেবনাথ (সহকারী লাইসেন্স পরিদর্শক), মারুফ বিল্লাহ (সহকারী কর আদায়কারী), বালী শফিকুল ইসলাম (সহকারী কর আদায়কারী), শারমিন আক্তার বনানী (বিল ক্লার্ক, পানি শাখা), মো. হাচান মাঝি (ট্রাক চালক), হাসনা আক্তার (সুইপার সুপারভাইজার), মো. জিলানী (সুইপার সুপারভাইজার), তানিয়া (এমএলএসএস), অর্পূব কুমার পাল (পাম্প চালক), নিতাই চন্দ্র সাহা (পাম্প চালক), মোহাম্মদ মেহেদী হাসান (সহকারী পাম্প চালক), সাব্বির মাহমুদ (সহকারী কর আদায়কারী), পারভিন আক্তার (সহকারী কর আদায়কারী)। তারা সবাই পৌরসভার কর্মী ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালে নিয়োগ বিজ্ঞপ্তি না দিয়ে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিয়োগ বিধি না মেনে বাগেরহাট পৌরসভার পাম্প অপারেটরসহ বিভিন্ন পদে মোট ১৭ জনকে নিয়োগ দেওয়া হয়। পৌর কর্তৃপক্ষ ও নিয়োগপ্রত্যাশীদের যোগসাজশে এই অবৈধ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।

ছবি: সংগৃহীত

অবৈধ নিয়োগ প্রাপ্তরা ২০১৭ সালের ৩০ মার্চ থেকে ২০২০ সালের ২৫ জুলাই পর্যন্ত বেতনভাতা-বাবদ সরকারের এক কোটি ২৬ লাখ ৮৮ হাজার ৮৫৩ টাকা তসরুপ করেন।

এ ঘটনায় ২০২১ সালের ২৫ নভেম্বর দুদকের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ বাদী হয়ে বাগেরহাট পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক খান হাবিবুর রহমানসহ ১৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত শেষে দুদক চলতি বছরের ১২ ফেব্রুয়ারি আদালতে তদন্ত প্রতিবেদন পেশ করেন। আদালত ২৬ জুন চার্জশিট অনুমোদন করেন।

এই মামলায় বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান উচ্চ আদালতের জামিনে রয়েছেন। 

দুদকের আইনজীবী মিলন কুমার ব্যানার্জি  বলেন, 'পৌরসভার টাকা মানে সরকারের টাকা। পৌর কর্তৃপক্ষ ও নিয়োগপ্রত্যাশীরা যোগসাজশে নিয়োগ নিয়ে অবৈধভাবে এক কোটি ২৬ লাখ ৮৮ হাজার ৮৫৩ টাকা তসরুপ করেছেন। তাই তাদের বিরুদ্ধে মামলা করা হয়।'

তিনি আরও বলেন, 'আসামিরা হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।'

Related Topics

টপ নিউজ

দুদক / বাগেরহাট / পৌরসভা / কারাগারে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
    উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি
  • সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
    যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
    রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর
  • পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
    ‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

Related News

  • পাখি আমদানির আড়ালে শত শত কোটি টাকা পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান
  • বাগেরহাটে অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার সিলগালার নির্দেশ
  • কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: আদালতে দায় স্বীকার, কারাগারে অটোরিকশাচালক সুমন
  • অবৈধ নিয়োগ: গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম সওজ কার্যালয়ে দুদকের অভিযান

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি

3
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

5
শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
বাংলাদেশ

রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

6
পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net