Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
পশ্চিম তীরের প্রায় ৩ হাজার একর জমি দখলের অনুমোদন দিল ইসরায়েল

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
05 July, 2024, 10:00 am
Last modified: 05 July, 2024, 02:49 pm

Related News

  • গাজা যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প; জিম্মিদের মুক্তির অপেক্ষায় ইসরায়েল
  • দুই বছর পর ‘ঘরে ফেরা’—ঘর কোথায়, কেবলই ধ্বংসস্তূপ আর হাহাকার, তবু খুশির ঝিলিক
  • গাজায় যুদ্ধ অবসানের নিশ্চয়তা পেল হামাস, যুদ্ধবিরতিতে ইসরায়েলের অনুমোদন
  • যুক্তরাষ্ট্র যেভাবে অর্থ দিয়ে ইসরায়েলের গাজা, লেবানন ও ইরান যুদ্ধ জিইয়ে রেখেছে
  • গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরে গোপনে আলোচনা চালাচ্ছে ইসরায়েল; মিশরকে চাপ, ৬ দেশকে প্রস্তাব

পশ্চিম তীরের প্রায় ৩ হাজার একর জমি দখলের অনুমোদন দিল ইসরায়েল

পশ্চিম তীরকে বৃহত্তর ইসরায়েলের অংশ বলে দাবি করা উগ্র ডানপন্থি নেতা ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এই ভূমি দখলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
টিবিএস ডেস্ক
05 July, 2024, 10:00 am
Last modified: 05 July, 2024, 02:49 pm
ছবি: রয়টার্স

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের বিপুল পরিমাণ জমি নিজেদের বলে অনুমোদন করেছে ইসরায়েল। ইসরায়েলের এ অনুমোদনের ফলে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বেশি জায়গা হারাচ্ছে পশ্চিম তীর। ইসরায়েলি দখলদার বিরোধী ওয়াচডগের এক রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসি'র। 

ইসরায়েলের অবৈধ বসতি নজরদারি করা সংস্থা 'পিস নাও' গ্রুপ জানায়, ইসরায়েল জুন মাসে জর্ডান উপত্যকার ১২ দশমিক ৭ বর্গকিলোমিটার (৩,১৩৮ একর) এলাকাকে নিজেদের 'রাষ্ট্রীয় সম্পত্তি' হিসেবে ঘোষণা করেছে। 

একজন ফিলিস্তিনি কর্মকর্তার মতে, ফিলিস্তিনিদের উচ্ছেদ করার জন্যই এই দখলের পরিকল্পনা করা হয়েছে। অন্যদিকে জাতিসংঘ এটিকে ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাতের দ্বি-রাষ্ট্রীয় সমাধানের জন্য 'ভুল পদক্ষেপ' হিসেবে সমালোচনা করেছে।

পশ্চিম তীরকে বৃহত্তর ইসরায়েলের অংশ বলে দাবি করা উগ্র ডানপন্থি নেতা ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এই ভূমি দখলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। 

১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখলের পর থেকে প্রায় সাত লাখ ইহুদিকে আশ্রয় দিয়ে ১৬০টি বসতি নির্মাণ করেছে ইসরায়েল।

আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশাল সংখ্যাগরিষ্ঠ অংশ আন্তর্জাতিক আইন অনুসারে বসতিগুলোকে অবৈধ বলে মনে করে, যদিও ইসরায়েল এর বিরোধিতা করে। 

১৯৯৩ সালে অসলো চুক্তির পর এটিই সবচেয়ে বড় ভূমি দখলের ঘটনা। ইসরায়েলের বেসামরিক প্রশাসন গত মাসের ২৫ তারিখ এই ভূমি দখলের অনুমোদন দেয়, যার ঘোষণা বুধবার আসে। 

পিস নাও আরও জানিয়েছে, ২০২৪ সালে মোট ২৩ দশমিক ৭ বর্গ কিলোমিটারকে ইসরায়েল নিজেদের রাষ্ট্রীয় জমি হিসেবে ঘোষণা করেছে। 

ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ভূমি দখলকে সমর্থন করেছেন। তিনি বসতি স্থাপনকারীদের জন্য ৫,৩০০ নতুন বাড়ি নির্মাণের এবং পূর্বে অননুমোদিত বসতি ফাঁড়িগুলোকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনাও ঘোষণা করেছেন। স্মোট্রিচ বসতিগুলোর ব্যবস্থাপনা সামরিক বাহিনীর কাছ থেকে বেসামরিক কর্মকর্তাদের কাছে স্থানান্তরিত করতে এবং এসব বসতিগুলোকে বৈধ করতে চান।

Related Topics

টপ নিউজ

ইসরায়েল-ফিলিস্তিন / ফিলিস্তিনি ভূমি দখল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • কিম জং উন। ছবি: রয়টার্স
    ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

Related News

  • গাজা যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প; জিম্মিদের মুক্তির অপেক্ষায় ইসরায়েল
  • দুই বছর পর ‘ঘরে ফেরা’—ঘর কোথায়, কেবলই ধ্বংসস্তূপ আর হাহাকার, তবু খুশির ঝিলিক
  • গাজায় যুদ্ধ অবসানের নিশ্চয়তা পেল হামাস, যুদ্ধবিরতিতে ইসরায়েলের অনুমোদন
  • যুক্তরাষ্ট্র যেভাবে অর্থ দিয়ে ইসরায়েলের গাজা, লেবানন ও ইরান যুদ্ধ জিইয়ে রেখেছে
  • গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরে গোপনে আলোচনা চালাচ্ছে ইসরায়েল; মিশরকে চাপ, ৬ দেশকে প্রস্তাব

Most Read

1
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

4
কিম জং উন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

6
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net