Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 24, 2026
লেবার পার্টির কাছে হেরে গেলেন সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
05 July, 2024, 01:00 pm
Last modified: 05 July, 2024, 01:22 pm

Related News

  • হাসিনাকে প্রত্যর্পণ একটি আইনি বিষয়, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: ভারত
  • বিশ্বকাপে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে ওড়ানো হয়নি ইংল্যান্ডের পতাকা, স্টারমারকে ‘প্লাস্টিক দেশপ্রেমিক’ বললেন বিরোধীরা
  • কে এই অ্যান্ডি বার্নহ্যাম, যিনি হতে পারেন ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী?
  • ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • দুই বিষয়ে ‘ব্যর্থ’, তাই পদত্যাগ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার: ট্রাম্প

লেবার পার্টির কাছে হেরে গেলেন সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস

২০১০ সাল থেকে সাউথ ওয়েস্ট নরফোকের এমপি ছিলেন লিজ ট্রাস। গতবারের চেয়ে এবার ৪৩ দশমিক ৪ শতাংশ ভোট হারিয়েছেন তিনি।
টিবিএস রিপোর্ট
05 July, 2024, 01:00 pm
Last modified: 05 July, 2024, 01:22 pm
ছবি: রয়টার্স

লেবার পার্টির টেরি জার্মির কাছে আসন হারিয়েছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস। সাউথ ওয়েস্ট নরফোক আসনে টেরি জার্মির কাছে ৬৩০ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন তিনি।

বিবিসির নির্বাচনী তথ্য অনুযায়ী, ট্রাস ১১ হাজার ৮৪৭ ভোট (২৬.৭%) পেয়ে জয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থী টেরি জার্মি ১১ হাজার ২১৭ (২৫.৩%) ভোট পেয়েছেন।

কনজারভেটিভ পার্টির জন্য এটি অন্যতম বড় পরাজয়। ১৯৬৪ সাল থেকে এই আসন কনজারভেটিভদের দখলে ছিল এবং ২০১০ সাল থেকে এই আসনটিতে এমপি লিজ ট্রাস। 

২০১৯ সালেও প্রায় ২৬ হাজার ভোট পেয়েছিলেন ট্রাস, তাই ধারণা করা হয়েছিল এই বছরও খুব সহজে আসনটি ধরে রাখবেন তিনি। কিন্তু বিশ্বের সবচেয়ে কম সময়—মাত্র ৪৪ দিনের জন্য প্রধানমন্ত্রীত্ব করা ট্রাস, লেবার পার্টির কাছে একটুর জন্য ধরাশায়ী হয়েছেন। গতবারের চেয়ে এবার ৪৩ দশমিক ৪ শতাংশ ভোট হারিয়েছেন তিনি। দুই বছর আগেও প্রধানমন্ত্রীর আসনে থাকা ট্রাস এবার এমপি পদও হারিয়ে ফেলবেন তা আশা করেননি কেউ ।  

২০১০ সালে এমপি হিসেবে প্রথম পার্লামেন্টে আসেন ট্রাস। চার বছর এমপির দায়িত্ব পালন করার পর মন্ত্রিসভায় স্থান পান। ডেভিড ক্যামেরন ও টেরেসা মে সরকারে গুরুত্বপূর্ণ পদে ছিলেন ট্রাস। ২০২১ সালে তিনি পররাষ্ট্র সচিব হন।

বর্তমানে রক্ষণশীল দলের রাজনীতি করলেও ট্রাসের মা-বাবা ছিলেন বামপন্থী। ট্রাস ছিলেন মধ্যপন্থী লিবারেল ডেমোক্র্যাটদের কিশোরী সদস্য। মাত্র ১৯ বছর বয়সে রাজতন্ত্রের বিলুপ্তির আহ্বান জানিয়ে আলোচনায় আসেন তিনি।

যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নে থেকে যাওয়ার পক্ষে ছিলেন ৪৭ বছর বয়সী ট্রাস। এজন্য ২০১৬ সালে ইইউয়ে থেকে যাওয়া নিয়ে আয়োজিত গণভোটে বরিস জনসনের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যে ২০২৪ সালের সাধারণ নির্বাচনে জয়ী বামপন্থী দল লেবার পার্টি। এরইসঙ্গে, ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন লেবার নেতা কিয়ার স্টারমার। এবং দীর্ঘ ১৪ বছর পর ক্ষমতা থেকে সরছে ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টি। বামপন্থী লেবার পার্টি পার্লামেন্টের মোট ৬৫০টি আসনের মধ্যে ৩২৬টির বেশি আসনে জয়ী হয়েছে। 

যুক্তরাজ্যে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে যেকোনো দলকে এককভাবে ৩২৬টি আসনে জয় পেতে হয়। সংখ্যাগরিষ্ঠতা পেতে ন্যূনতম প্রয়োজনের চেয়ে বেশি ভোট পেয়েছে বিরোধী দল লেবার পার্টি। পাঁচ বছর আগে, ২০১৯ সালের নির্বাচনে পরাজয়ের পর এটি লেবার পার্টির জন্য এক ভূমিধস জয়।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৭টা থেকে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শুরু করে যুক্তরাজ্য। ভোট চলে স্থানীয় সময় রাত ১০টা পর্যন্ত। মোট ৯৮টি রাজনৈতিক দল এবারের নির্বাচনে অংশ নিয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪ হাজার ৫১৫ জন প্রার্থী। এরমধ্যে ৩১৭টি আসনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন ৪৫৯ জন।

Related Topics

টপ নিউজ

লিজ ট্রাস / ব্রিটেন / সাধারণ নির্বাচন / সাবেক প্রধানমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাম থেকে: সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক এসপি আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। কোলাজ: টিবিএস
    মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা
  • বঙ্গভবন। ছবি: বাসস
    আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?
  • ছবি: রয়টার্স
    আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • ছবি: সৌজন্যে
    বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল
  • ছবি: ইউএনবি
    ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

Related News

  • হাসিনাকে প্রত্যর্পণ একটি আইনি বিষয়, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: ভারত
  • বিশ্বকাপে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে ওড়ানো হয়নি ইংল্যান্ডের পতাকা, স্টারমারকে ‘প্লাস্টিক দেশপ্রেমিক’ বললেন বিরোধীরা
  • কে এই অ্যান্ডি বার্নহ্যাম, যিনি হতে পারেন ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী?
  • ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • দুই বিষয়ে ‘ব্যর্থ’, তাই পদত্যাগ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার: ট্রাম্প

Most Read

1
বাম থেকে: সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক এসপি আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা

2
বঙ্গভবন। ছবি: বাসস
বাংলাদেশ

আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

5
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net