Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
বান্দরবানে বেনজীর পরিবারের সম্পত্তি জিম্মায় নিয়েছে জেলা প্রশাসন

বাংলাদেশ

বান্দরবান প্রতিনিধি
04 July, 2024, 07:55 pm
Last modified: 06 July, 2024, 01:21 pm

Related News

  • পাহাড় থেকে পড়ে নয়, পাথরের আঘাতে মৃত্যু হয় সেই হাতি শাবকের
  • টিলা থেকে পড়ে মারা যাওয়া শাবককে তিন দিন পাহারা দিল হাতি দম্পতি
  • সাজেকে রুম সংকটে পর্যটকদের ভোগান্তি, খোলা জায়গায় কাটাতে হচ্ছে রাত
  • সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • বান্দরবানে সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাসভবনে আগুন দিল দুর্বৃত্তরা

বান্দরবানে বেনজীর পরিবারের সম্পত্তি জিম্মায় নিয়েছে জেলা প্রশাসন

বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের মাঝের পাড়ায় ২৫ একর জমি বেনজীর ও তার মেয়ের নামে রয়েছে। সেখানে বেনজীরের পুকুর, বাগান ও খামার বাড়ি রয়েছে।
বান্দরবান প্রতিনিধি
04 July, 2024, 07:55 pm
Last modified: 06 July, 2024, 01:21 pm

ছবি: টিবিএস

বান্দরবানে থাকা পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের নামে থাকা সম্পত্তিতে আদালতের নির্দেশে জেলা প্রশাসনের তত্ত্বাবধানের সাইনবোর্ড টাঙ্গিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই)  সকালে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের সাথে নিয়ে সদর উপজেলার সুয়ালক এলাকায় গিয়ে জায়গাটি জেলা প্রশাসনের জিম্মায় নেওয়ার এই সাইনবোর্ড টাঙ্গিয়ে দেন।

এর আগে দেশের বিভিন্ন জেলায় অবৈধভাবে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ ওঠে উঠে পুলিশের সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে। বান্দরবানেও তাঁর 'অবৈধ' সম্পত্তির খোঁজ পায় দুদক। সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের মাঝের পাড়ায় ২৫ একর জমি বেনজীর ও তার মেয়ের নামে রয়েছে। সেখানে বেনজীরের পুকুর, বাগান ও খামার বাড়ি রয়েছে।

বৃহস্পতিবার জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন দুদক কর্মকর্তা, এডিসি (রাজস্ব), সদর ইউএনও, বন বিভাগ, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধিদের নিয়ে বেনজীর জায়গায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নিতে সাইনবোর্ড টাঙ্গাতে যান।

এসময় জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, 'আদালতের নির্দেশ মোতাবেক রিসিভার (তত্ত্বাবধায়ক) নিয়োগ করা হয়েছে। এজন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এটার দেখভাল রিসিভার বা জেলা প্রশাসন করবে। আদালতের নির্দেশনা আছে, দু'মাস পরপর প্রতিবেদন দুদকের মাধ্যমে আদালতকে অবহিত করা হবে।'

"রিসিভার কমিটি যেটা আছে আজকে পরিদর্শন করেছে। বাকী দেখভাল এই কমিটি দেখবে" - আরও বলেন তিনি। 

বেনজীরের ২৫ একর জায়গার প্রসঙ্গে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মংওয়াইচিং মারমা জেলা প্রশাসককে অভিযোগ করে বলেন, বিভিন্ন সময় স্থানীয় চারজন পাহাড়ির কাছ থেকে ৩য় ও ২য় শ্রেণির ৯ একর জায়গা ক্রয় করা হয়েছে। তার ওই জায়গাও বেনজীরের অংশ বলে সাইনবোর্ড দেওয়া হয়। তার কাগজপত্র যাচাই করার অনুরোধ জানান তিনি।

এসময় ডিসি শাহ মোজাহিদ উদ্দিন বলেন, কমিটি আদালতের আদেশ পালন করতে এসেছে। তার জায়গা থেকে থাকলে আদালতের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন তিনি।

Related Topics

টপ নিউজ

বেনজীর আহমেদ / বান্দরবান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • পাহাড় থেকে পড়ে নয়, পাথরের আঘাতে মৃত্যু হয় সেই হাতি শাবকের
  • টিলা থেকে পড়ে মারা যাওয়া শাবককে তিন দিন পাহারা দিল হাতি দম্পতি
  • সাজেকে রুম সংকটে পর্যটকদের ভোগান্তি, খোলা জায়গায় কাটাতে হচ্ছে রাত
  • সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • বান্দরবানে সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাসভবনে আগুন দিল দুর্বৃত্তরা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net