Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
টেন হাগকেই রেখে দিল ইউনাইটেড, চুক্তির মেয়াদ ২০২৬ পর্যন্ত

খেলা

টিবিএস রিপোর্ট
04 July, 2024, 06:35 pm
Last modified: 04 July, 2024, 06:51 pm

Related News

  • সাউথগেট, জাভি, পচেত্তিনো… কে হতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী স্থায়ী ম্যানেজার?
  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?
  • ১ লাখ দর্শকের ‘বিশ্বের সেরা ফুটবল স্টেডিয়াম’ বানাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড!
  • টেন হাগ বরখাস্ত, ইউনাইটেডের নতুন কোচ নিস্টলরয়
  • সিটিকে হারিয়ে আট বছর পর এফএ কাপ চ্যাম্পিয়ন ইউনাইটেড

টেন হাগকেই রেখে দিল ইউনাইটেড, চুক্তির মেয়াদ ২০২৬ পর্যন্ত

এফএ কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ইউনাইটেড চ্যাম্পিয়ন হওয়ার পরই পাশার দান উলটে যায়। টেন হাগকে রেখে দেওয়ার সম্ভাবনা দেখা দেয়। শেষ পর্যন্ত যা সত্যি হলো। ডাচ এই কোচের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি বাড়িয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড।
টিবিএস রিপোর্ট
04 July, 2024, 06:35 pm
Last modified: 04 July, 2024, 06:51 pm

গুঞ্জন ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদে আর থাকছেন না এরিক ট্যান হাগ। গত মৌসুমে এফএ কাপ ফাইনালের আগেই তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ইউনাইটেড, এমনটাই জানিয়েছিল ব্রিটিশ গণমাধ্যম। 

এফএ কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ইউনাইটেড চ্যাম্পিয়ন হওয়ার পরই পাশার দান উলটে যায়। টেন হাগকে রেখে দেওয়ার সম্ভাবনা দেখা দেয়। শেষ পর্যন্ত যা সত্যি হলো। ডাচ এই কোচের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি বাড়িয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড।

২০১৩ সালে সর্বশেষ লিগ শিরোপা জেতা ইউনাইটেড টেন হাগের অধীনেও প্রিমিয়ার লিগে ভালো করতে পারেনি। ২০২২–২৩ মৌসুমে তৃতীয় হলেও ২০২৩–২৪ শেষ করে অষ্টম স্থানে থেকে। অবশ্য এফএ কাপ জেতার মাধ্যমে আগামী মৌসুমের ইউরোপা লিগে খেলা নিশ্চিত করেছে রেড ডেভিলরা। এর আগে প্রথম মৌসুমে লিগ কাপ জিতেছিলেন টেন হাগ।

দুই মৌসুমে দুটি ট্রফি জেতা টেন হাগ ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে বলেন, 'ক্লাবের সঙ্গে কাজ চালিয়ে যেতে পেরে আমি খুবই আনন্দিত। গত দুই বছরের দিকে তাকালে দেখা যাবে, যে পরিস্থিতিতে আমি দায়িত্ব নিয়েছিলাম, সেখান থেকে উন্নতির দিকে আছি আমরা, আছে দুটি ট্রফি জেতার গৌরব।'

চুক্তির মেয়াদ বাড়িয়ে এই ডাচ কোচ আরও বলেছেন, ম্যানচেস্টার ইউনাইটেডকে ইংল্যান্ড ও ইউরোপের ফুটবলে সাফল্য এনে দেওয়ার লক্ষ্যের কথা, 'আমাদের অবশ্যই মেনে নিতে হবে যে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রত্যাশার মানে পৌঁছাতে এখনো অনেক কঠোর পরিশ্রম করা বাকি, যার অর্থ, ইংলিশ ও ইউরোপিয়ান ট্রফির জন্য লড়াই করা।'

Related Topics

টপ নিউজ

ম্যানচেস্টার ইউনাইটেড / এরিক ট্যান হাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
    ২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
    মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

Related News

  • সাউথগেট, জাভি, পচেত্তিনো… কে হতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী স্থায়ী ম্যানেজার?
  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?
  • ১ লাখ দর্শকের ‘বিশ্বের সেরা ফুটবল স্টেডিয়াম’ বানাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড!
  • টেন হাগ বরখাস্ত, ইউনাইটেডের নতুন কোচ নিস্টলরয়
  • সিটিকে হারিয়ে আট বছর পর এফএ কাপ চ্যাম্পিয়ন ইউনাইটেড

Most Read

1
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

2
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

3
তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
বাংলাদেশ

মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি

6
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net