Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
ওবায়দুল কাদেরের সঙ্গে আন্দোলনরত শিক্ষকদের বৈঠক স্থগিত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 July, 2024, 12:35 pm
Last modified: 04 July, 2024, 02:35 pm

Related News

  • মানবতাবিরোধী অপরাধ মামলা: কাদের আরাফাতসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২২ জানুয়ারি
  • ওবায়দুল কাদেরসহ ৭ জনকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
  • বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে উসকানি: ‘মারো না কেন ওদের’— ছাত্রলীগের সাদ্দামকে ফোনে কাদের
  • ভাটারায় হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • কর্ণফুলী টানেল প্রকল্পে দুর্নীতির অভিযোগে ওবায়দুল কাদেরসহ চারজনের বিরুদ্ধে দুদকের মামলা

ওবায়দুল কাদেরের সঙ্গে আন্দোলনরত শিক্ষকদের বৈঠক স্থগিত

বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান অচলাবস্থা নিরসনের লক্ষ্যে আজ (৪ জুলাই) এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল
টিবিএস রিপোর্ট
04 July, 2024, 12:35 pm
Last modified: 04 July, 2024, 02:35 pm
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে প্রত্যয় পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বৈঠক স্থগিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান অচলাবস্থা নিরসনের লক্ষ্যে আজ (৪ জুলাই) এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক নিজামুল হক ভূইয়া বিষয়টি নিশ্চিত করে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আজকের সভা বাতিল করা হয়েছে। সভার পরবর্তী সম্ভাব্য তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।"

একইসাথে নিজেদের যৌক্তিক দাবী না মানা পর্যন্ত সার্বজনীন আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিনাত হুদা। তিনি বলেন, "এই আন্দোলন এখানে বসে থাকা শিক্ষকদের নয়। ভবিষ্যতের শিক্ষকদের জন্য। এভাবে দিনের পর দিন হাজার হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ আটকে রাখা যাবে না। আমরা এই সমস্যার সমাধান করব।" 

জিনাত হুদা আরও বলেন, "আমরা একটি ইতিবাচক সমাধানের জন্য আশাবাদী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলেছি। রাষ্ট্রীয় কিছু কাজ থাকায় তিনি মিটিং ঠিক করতে পারেননি। তিনি আমাদের সাথে বসবেন বলে জানিয়েছেন।" 

এদিকে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকও স্থগিত করা হয়েছে। শিগগিরই তা অনুষ্ঠিত হবে বলে আন্দোলনকারী শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিজামুল হক ভূঁইয়া বলেন, "আমাদের যৌক্তিক দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। আমরা রবিবার থেকে আবারও আন্দোলন শুরু করব। শুক্র ও শনিবার কোনো বিক্ষোভ হবে না।"

বাংলাদেশ ছাত্রলীগের মধ্যস্থতায় আজ ওবায়দুল কাদেরের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দেখা করার কথা ছিল।

সোমবার (১ জুলাই) থেকে শুরু হওয়া শিক্ষকদের অনির্দিষ্টকালের ধর্মঘটে দেশব্যাপী ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমস্ত একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষকরা তাদের ৩ দফা দাবি না মানা পর্যন্ত ক্লাসে না ফেরার অঙ্গীকার করেছেন।

এদিকে, অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যে প্রত্যয় স্কিমের বিষয়টি স্পষ্টীকরণ করেছে। তবে অর্থ মন্ত্রণালয়ের এ ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।

Related Topics

টপ নিউজ

ওবায়দুল কাদের / বিশ্ববিদ্যালয় শিক্ষক / প্রত্যয় স্কিম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • মানবতাবিরোধী অপরাধ মামলা: কাদের আরাফাতসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২২ জানুয়ারি
  • ওবায়দুল কাদেরসহ ৭ জনকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
  • বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে উসকানি: ‘মারো না কেন ওদের’— ছাত্রলীগের সাদ্দামকে ফোনে কাদের
  • ভাটারায় হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • কর্ণফুলী টানেল প্রকল্পে দুর্নীতির অভিযোগে ওবায়দুল কাদেরসহ চারজনের বিরুদ্ধে দুদকের মামলা

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net