Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
সংস্কারপন্থীরা এগিয়ে, দ্বিতীয় দফায় গড়াচ্ছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট

আন্তর্জাতিক

সিএনএন, বিবিসি
29 June, 2024, 12:40 pm
Last modified: 29 June, 2024, 05:53 pm

Related News

  • ইরানের হাতে পারমাণবিক অস্ত্র দেখতে চান না রাজা চার্লস: ট্রাম্প
  • ইরানের নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা, ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
  • যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতাবাঘের
  • শক্তি কমলেও সামর্থ্য অটুট, ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে চমক দেখাচ্ছে হিজবুল্লাহ
  • হরমুজ খোলা নিয়ে ইরানি পরিকল্পনায় সন্তুষ্ট নন ট্রাম্প 

সংস্কারপন্থীরা এগিয়ে, দ্বিতীয় দফায় গড়াচ্ছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর প্রতিবেদন অনুযায়ী, পেজেশকিয়ান পেয়েছেন ১০.৫ মিলিয়ন ভোট। দ্বিতীয় অবস্থানে রয়েছেন জালিলি। তিনি পেয়েছেন ৯.৫ মিলিয়ন ভোট।
সিএনএন, বিবিসি
29 June, 2024, 12:40 pm
Last modified: 29 June, 2024, 05:53 pm
রক্ষণশীল প্রার্থী সাঈদ জলিলি ভোট দিচ্ছেন। ছবি: ইপিএ

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। তবে নির্বাচনে কোনো প্রার্থীই ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় আগামী সপ্তাহে দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হবে, যেখানে মাসুদ পেজেশকিয়ানের বিরুদ্ধে রক্ষণশীল প্রার্থী সাঈদ জালিলি প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

মূলত, এই দুই প্রার্থীর মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই চলছে। 

শুক্রবারের নির্বাচনে চার প্রার্থীর কেউই ৫০ শতাংশের বেশি ভোট পাননি। পেজেশকিয়ান পেয়েছেন ৪২.৫৪ শতাংশ ভোট। তাই আগামী ৫ জুলাই দ্বিতীয় দফায় ভোট হবে।

ইরানে নির্বাচনের প্রথম ধাপে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে চূড়ান্ত ফলাফলের জন্য রান-অফ নির্বাচন (দ্বিতীয় দফায় ভোট) অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিটির মুখপাত্র মোহসেন ইসলামি বলেছেন, নির্বাচনে মাসুদ পেজেশকিয়ান সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। 

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর প্রতিবেদন অনুযায়ী, পেজেশকিয়ান পেয়েছেন ১০.৫ মিলিয়ন ভোট। দ্বিতীয় অবস্থানে রয়েছেন জালিলি। তিনি পেয়েছেন ৯.৫ মিলিয়ন ভোট। 

১৯৭৯ সালে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এবার প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে সর্বনিম্ন ভোটার উপস্থিতি দেখা গেছে।  

মোহসেন ইসলামি জানান, মোট ভোটার সংখ্যা ৬০ মিলিয়ন। এর মধ্যে ভোট পড়েছে ২৪ মিলিয়ন। সে হিসেবে ভোটার উপস্থিতির হার ৪০ শতাংশ।

এ দুই প্রার্থী দ্বিতীয় দফার ভোটের জন্য নির্বাচনী প্রচার শুরু করার আগে এ নির্বাচনের ফলাফল পর্যালোচনা করবে গার্ডিয়ান কাউন্সিল।  

এদিকে, সিস্তান-বেলুচেস্তান প্রদেশে নির্বাচনী বাক্স বহনকারী একটি গাড়িতে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে।

সাবেক হার্ট সার্জন ও স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেশকিয়ান নির্বাচনের আগে এক ভিন্নধর্মী ঘোষণা দিয়েছিলেন। দেশটির নীতি পুলিশ— যারা ইরানের নারীদের ওপর নির্দিষ্ট পোশাক কোড প্রয়োগের দায়িত্বে রয়েছে— তাদের কার্যক্রমকে 'অনৈতিক' বলে ঘোষণা দেন তিনি।

উল্লেখ্য, গত ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু হওয়ায় বর্তমানে দেশটির প্রেসিডেন্টের পদ ফাঁকা রয়েছে। নতুন প্রেসিডেন্ট খুঁজতেই অনুষ্ঠিত হচ্ছে এ নির্বাচন।

Related Topics

টপ নিউজ

ইরান / প্রেসিডেন্ট নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা
  • ফাইল ছবি: রয়টার্স
    ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত
  • মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
    ‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!
  • ২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
    যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতাবাঘের

Related News

  • ইরানের হাতে পারমাণবিক অস্ত্র দেখতে চান না রাজা চার্লস: ট্রাম্প
  • ইরানের নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা, ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
  • যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতাবাঘের
  • শক্তি কমলেও সামর্থ্য অটুট, ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে চমক দেখাচ্ছে হিজবুল্লাহ
  • হরমুজ খোলা নিয়ে ইরানি পরিকল্পনায় সন্তুষ্ট নন ট্রাম্প 

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

2
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

3
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত

5
মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!

6
২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতাবাঘের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net