Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
সহিংস বিক্ষোভে ২২ জনের মৃত্যুর পর বিতর্কিত ‘কর বৃদ্ধি’ আইন প্রত্যাহার করল কেনিয়া

আন্তর্জাতিক

বিবিসি
27 June, 2024, 11:00 am
Last modified: 27 June, 2024, 11:04 am

Related News

  • জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কেনিয়ায় বিক্ষোভ; নিহত ৪, গ্রেপ্তার ৩৪৮
  • কেনিয়া থেকে লাগেজে করে ২,২০০ পিঁপড়া পাচারের চেষ্টা, চীনা নাগরিকের ১ বছরের কারাদণ্ড
  • মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে ইরানে সহিংস বিক্ষোভ, সংঘর্ষে নিহত একাধিক
  • ছাগলের দুধপানে বেঁচে আছে এতিম হাতি: কেনিয়ায় বন্যপ্রাণী সংরক্ষণের বিচিত্র কায়দা
  • গ্রিসে ১৩ ঘণ্টা কর্মদিবস চালুর বিতর্কিত আইন পাশ; তীব্র বিরোধিতা, দেশজুড়ে ধর্মঘট

সহিংস বিক্ষোভে ২২ জনের মৃত্যুর পর বিতর্কিত ‘কর বৃদ্ধি’ আইন প্রত্যাহার করল কেনিয়া

প্রাথমিকভাবে বিক্ষোভের প্রতি নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়ে সেটি দমনে সামরিক বাহিনী মোতায়েন করার নির্দেশ দিলেও, সহিংস বিক্ষোভের মুখে অবশেষে জনতার দাবি মেনে নিয়ে বিতর্কিত আইনটি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট উইলিয়াম রুটো।
বিবিসি
27 June, 2024, 11:00 am
Last modified: 27 June, 2024, 11:04 am
কেনিয়ার বিক্ষোভকারীদের অধিকাংশই ছিলে দেশটির তরুণ নাগরিক। ছবি: এএফপি

কেনিয়ায় সহিংস বিক্ষোভের মুখে বিতর্কিত 'কর বৃদ্ধি সম্বলিত ফাইন্যান্স (অর্থ) আইন' প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। বিতর্কিত আইনটি নিয়ে চলমান বিক্ষোভের মধ্যেই মঙ্গলবার (২৫ জুন) বিক্ষোভকারীরা দেশটির পার্লামেন্টে আগুন ধরিয়ে দেয়।

দেশব্যাপী বিক্ষোভ সত্ত্বেও মঙ্গলবার সংসদে আইনটি পাস করা হয়েছিল। পরবর্তীতে বিক্ষোভকারীরা পার্লামেন্টে প্রবেশ করে ভেতরে ভাঙচুর চালায় এবং ভবনের কিছু অংশে আগুন দেয়।

রুটো প্রাথমিকভাবে বিক্ষোভের প্রতি নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়ে সেটি দমনে সামরিক বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছিলেন। কোনো প্রকার 'সহিংসতা ও নৈরাজ্য' সহ্য না করার ঘোষণা দিয়েছিলেন তিনি। কিন্তু সহিংস বিক্ষোভের মুখে অবশেষে জনতার দাবি মেনে নিয়ে বুধবার (২৬ জুন) বিতর্কিত আইনটি প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন রুটো।

বুধবার জাতির উদ্দেশে ভাষণে প্রেসিডেন্ট বলেন, 'এটি স্পষ্ট হয়ে গেছে যে এই আইনের প্রতি কেনীয়দের কোনো সমর্থন নেই। আমি তাদের দাবি মেনে নিচ্ছি।'

বিক্ষোভকারী তরুণদের সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়ে প্রেসিডেন্ট রুটো বলেন, 'আমি কেনিয়ার জনগণের কথা মনোযোগ দিয়ে শুনেছি। তারা জোর দিয়ে বলছেন, আর্থিক বিল ২০২৪ নিয়ে তাঁদের করার কিছু নেই। এ কারণে বিলটিতে আমি স্বাক্ষর করব না। এটি প্রত্যাহার করা হবে।'

সহিংস বিক্ষোভের মুখে বিতর্কিত আইনটি প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। ছবি: রয়টার্স

রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত কেনিয়ার জাতীয় মানবাধিকার কমিশনের (কেএনএইচআরসি) দেওয়া তথ্য অনুসারে, মঙ্গলবারের সহিংস বিক্ষোভে দেশটিতে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন।

প্রস্তাবিত আইনটির উদ্দেশ্য ছিল, কেনিয়ার ৮০ বিলিয়ন ডলারের ঋণ কমিয়ে আনা। কিন্তু আইনটি পাশ হলে কেনীয়দের আগের থেকে আরও বেশি কর দিতে হত যা অর্থসংকটে থাকা নাগরিকদের জন্য বোঝা হয়ে দাঁড়াতো।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে দীর্ঘদিন থেকেই চাপে থাকা কেনীয়রা তাই নতুন আইনে কর বাড়ানোর বিরোধিতা করেছেন। কোভিড মহামারি, টানা দুই বছরের খরা এবং মুদ্রাস্ফীতির ফলে সৃষ্ট অর্থনৈতিক দুরবস্থা সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটির অধিকাংশ জনগণ।

যদিও প্রেসিডেন্ট উইলিয়াম রুটো জনগণের বিক্ষোভের মুখে বিলটি প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন, কেনিয়ার অনেক নাগরিকই তার পদত্যাগ দাবি করেছেন।

অনুবাদ: তাসবিবুল গনি নিলয়

Related Topics

টপ নিউজ

কেনিয়া / সহিংস বিক্ষোভ / বিতর্কিত আইন / প্রেসিডেন্ট উইলিয়াম রুটো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইলাস্ট্রেশন: সিএনএন
    যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: টিবিএস
    অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি

Related News

  • জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কেনিয়ায় বিক্ষোভ; নিহত ৪, গ্রেপ্তার ৩৪৮
  • কেনিয়া থেকে লাগেজে করে ২,২০০ পিঁপড়া পাচারের চেষ্টা, চীনা নাগরিকের ১ বছরের কারাদণ্ড
  • মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে ইরানে সহিংস বিক্ষোভ, সংঘর্ষে নিহত একাধিক
  • ছাগলের দুধপানে বেঁচে আছে এতিম হাতি: কেনিয়ায় বন্যপ্রাণী সংরক্ষণের বিচিত্র কায়দা
  • গ্রিসে ১৩ ঘণ্টা কর্মদিবস চালুর বিতর্কিত আইন পাশ; তীব্র বিরোধিতা, দেশজুড়ে ধর্মঘট

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইলাস্ট্রেশন: সিএনএন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net