Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ইসরায়েল-ফিলিস্তিনবিষয়ক শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

আন্তর্জাতিক

আল জাজিরা
23 June, 2024, 10:45 am
Last modified: 23 June, 2024, 11:05 am

Related News

  • কে এই জো কেন্ট? ট্রাম্পের কাউন্টার-টেররিজম প্রধানের পদত্যাগের কারণ কী?
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়ার পদত্যাগ
  • কেন্দ্রীয় ব্যাংকের মব পরিস্থিতির কথা উল্লেখ করে গভর্নরের উপদেষ্টা অহসান উল্লাহর পদত্যাগ
  • বাংলাদেশ ব্যাংকের মনিটরি পলিসির সদস্য পদ থেকে সাদিক আহমেদের স্বেচ্ছায় পদত্যাগ
  • দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যান আবদুল মোমেনের পদত্যাগ

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ইসরায়েল-ফিলিস্তিনবিষয়ক শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিবাদে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করেছেন। 
আল জাজিরা
23 June, 2024, 10:45 am
Last modified: 23 June, 2024, 11:05 am
ছবি: মার্কিন পররাষ্ট্র দপ্তর

পদত্যাগ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের ইসরায়েল-ফিলিস্তিনবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এন্ড্রু মিলার। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেও ধারণা করা হচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের গাজা নীতির প্রতিবাদেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চলতি সপ্তাহেই পদত্যাগ করেন তিনি।  শুক্রবারের (২১ জুন) ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

গত ৭ অক্টোবরের ইসরায়েলে হামাসের হামলার পর থেকে আট মাস ধরে ফিলিস্তিনি জনগণের ওপর আগ্রাসন চালাচ্ছে নেতানিয়াহু সরকার। এখন পর্যন্ত ৩৭ হাজারেরও বেশি বেসামরিক ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু ঘটেছে। আর চলমান যুদ্ধে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিবাদে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করেছেন। 

প্রতিবেদনে বলা হয়, মিলার তার সহকর্মীদের বলেছেন যে হামাস-ইসরায়েল যুদ্ধ ভয়ানক হয়ে উঠেছে। গাজা যুদ্ধের কারণে তিনি কোনো ব্যক্তিগত সময় পাচ্ছেন না। তিনি এখন পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চান।

ওয়াশিংটন পোস্ট আরও জানায়, মিলার তার সহকর্মীদের বলেছেন, যদি তার ব্যক্তিগত প্রয়োজন ও পারিবারিক দায়িত্ব না থাকত, তাহলে প্রশাসনিক নীতির সঙ্গে একমত না হলেও তিনি তার চাকরি চালিয়ে যেতেন।

ওয়াশিংটন ডিসি থেকে আল জাজিরার সাংবাদিক কিম্বারলি হ্যালকেট বলেন, 'গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে প্রেসিডেন্টের দৃঢ় সমর্থনের কারণে বাইডেন প্রশাসনের মধ্যে ক্রমবর্ধমান হতাশা প্রকাশ পাচ্ছে।ইতোমধ্যে বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা পদত্যাগ করেছেন। কারণ হিসেবে তারা বলছেন মার্কিন প্রেসিডেন্ট সত্যকে বিকৃত করছেন, এড়িয়ে যাচ্ছেন এবং দেখেও না দেখার ভান করছেন।' 

সংবাদমাধ্যম সিএনএন জানায়, গাজা হত্যাকাণ্ডের মধ্যে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলার কারণে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে বাইডেন সরকার একটি নির্বাহী আদেশ জারি করে। ওই নির্বাহী আদেশ জারির ব্যাপারে মুখ্য ভূমিকা পালন করেছিলেন মিলার।

মিলার এর আগে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূতের সিনিয়র পলিসি অ্যাডভাইজার ছিলেন এবং ওবামা প্রশাসনে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলে মিশর ও ইসরায়েলের সামরিক বিষয়ক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

গত নভেম্বরে ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (ডিআইএ) থেকে পদত্যাগ করেন মেজর হ্যারিসন মান। তিনি জানান, গাজায় ইসরাইলের যুদ্ধে তার দেশের 'নিঃশর্ত সমর্থনের' কারণে তিনি কয়েক মাস আগে পদত্যাগ করেছেন।

এছাড়া গত ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলের দূতাবাসের বাইরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন মার্কিন বিমানবাহিনীর কর্মী অ্যারন বুশনেল। গাজায় ইসরায়েলের গণহত্যায় মার্কিন সমর্থনের প্রতিবাদে এমন কাণ্ড ঘটান তিনি।

যুদ্ধের বিরুদ্ধে হোয়াইট হাউসের বাইরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে এবং নভেম্বরের রাষ্ট্রপতি নির্বাচনের আগে এধরনের ঘটনা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

হ্যালকেট বলেন, 'আগামী মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন তখন বিক্ষোভ আরও বাড়বে বলে আমরা ধারণা করছি। আমরা ইতোমধ্যেই জানি যে কংগ্রেসের বিপুল সংখ্যক সদস্য এই ভাষণ বয়কট করার পরিকল্পনা করছেন।' 


অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

ইসরায়েল-ফিলিস্তিন / মার্কিন পররাষ্ট্র দপ্তর / পদত্যাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • কে এই জো কেন্ট? ট্রাম্পের কাউন্টার-টেররিজম প্রধানের পদত্যাগের কারণ কী?
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়ার পদত্যাগ
  • কেন্দ্রীয় ব্যাংকের মব পরিস্থিতির কথা উল্লেখ করে গভর্নরের উপদেষ্টা অহসান উল্লাহর পদত্যাগ
  • বাংলাদেশ ব্যাংকের মনিটরি পলিসির সদস্য পদ থেকে সাদিক আহমেদের স্বেচ্ছায় পদত্যাগ
  • দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যান আবদুল মোমেনের পদত্যাগ

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net