Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 12, 2026
পুলিশ কর্মকর্তাদের নিয়ে সংবাদ প্রকাশে 'অধিকতর সতর্কতা' কাম্য পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 June, 2024, 08:05 pm
Last modified: 21 June, 2024, 08:06 pm

Related News

  • পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তা বদলি
  • র‍্যাব বিলুপ্ত করে কোন পরিবর্তন এনে এসআরবি গঠনের কথা বলা হচ্ছে?
  • রাজধানীতে নারীকে মারধরের ভিডিও ধারণ করায় সাংবাদিককে পুলিশ ভ্যানে তুলে নির্যাতনের অভিযোগ
  • আপনারা কি তখন দেখেন নাই, পুলিশকে আমরা পিটিয়ে রক্তাক্ত করেছিলাম: এনসিপি নেতা 
  • ৫ আগস্ট ঘিরে ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা জোরদার ডিএমপি ও র‍্যাবের

পুলিশ কর্মকর্তাদের নিয়ে সংবাদ প্রকাশে 'অধিকতর সতর্কতা' কাম্য পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের

এ সময় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন দেশের আইনশৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে সাড়া দেওয়ার ক্ষেত্রে পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করিয়ে দেয়।
টিবিএস রিপোর্ট
21 June, 2024, 08:05 pm
Last modified: 21 June, 2024, 08:06 pm
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন পুলিশ বাহিনীর বর্তমান ও সাবেক সদস্যদের বিরুদ্ধে গণমাধ্যমে সম্প্রতি প্রচারিত বিভিন্ন সংবাদের নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে এটি এ ধরনের সংবাদকে 'অতিরঞ্জিত' হিসেবে অভিহিত করেছে। একইসাথে পুলিশ কর্মকর্তাদের নিয়ে সংবাদ প্রকাশে 'অধিকতর সতর্কতার' অনুরোধ করা হয়েছে।

আজ শুক্রবার (২১ জুন) সংবাদমাধ্যমের কাছে পাঠানো বিবৃতিতে অ্যাসোসিয়েশন দাবি করেছে, এসব খবর 'আংশিক, উদ্দেশ্যপ্রণোদিত ও অতিরঞ্জিত'।

বিবৃতিতে বলা হয়, "নিরপেক্ষ সংবাদ প্রকাশে পাঠকের কাছে গণমাধ্যমের দায়বদ্ধতা রয়েছে বলে [আমরা] মনে করি। অথচ কোনো এক রহস্যময় কারণে এক শ্রেণির গণমাধ্যম অতি সুকৌশলে বাংলাদেশ পুলিশকে বিতর্কিত করে আসামির কাঠগড়ায় দাঁড় করানোর অপচেষ্টায় মেতেছে, যা সৎ সাংবাদিকতার কণ্ঠরোধকারী অপসাংবাদিকতারই নামান্তর বলে পরিগণিত।"

"গণমাধ্যমের এ ধরনের একপেশে আচরণ সাধারণ পাঠকের সাথে প্রতারণারই শামিল," উল্লেখ করা হয় বিবৃতিতে।

এ সময় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন দেশের আইনশৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে সাড়া দেওয়ার ক্ষেত্রে পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করিয়ে দেয়।

এ ধরনের 'অপসাংবাদিকতা'র নেতিবাচক প্রভাবের কথা তুলে ধরে বিবৃতিতে বলা হয়, "[এটি] বাংলাদেশ পুলিশের সৎ, নিষ্ঠাবান, পেশাদার ও দেশপ্রেমিক সদস্যদের মনোবল ধ্বংসের অপপ্রয়াস বলে প্রতীয়মান হয় যা তাদের পেশাগত দায়িত্ব পালনে বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে বলে আশঙ্কা রয়েছে।"

অ্যাসোসিয়েশন বিবৃতিতে দাবি করেছে, "স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক শক্তি এবং গণতন্ত্র ও দেশবিরোধী চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও অতিরঞ্জিত তথ্য প্রকাশ করে নিয়মিত পুলিশ কর্মকর্তাদের চরিত্র হননে ব্যস্ত।"

সংগঠনটি এসব গোষ্ঠীর দ্বারা প্রভাবিত না হয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বজায় রাখার জন্য গণমাধ্যমকে আহ্বান জানিয়েছে।

"[আমরা] গণমাধ্যমে কোনো খণ্ডিত বা আংশিক সংবাদ প্রকাশের প্রতিবাদ করতে চাই। গণমাধ্যমে কোনো ঘটনার সামগ্রিক চিত্র উঠে আসুক, সত্য উন্মোচিত হোক," বলা হয় বিবৃতিতে।

"জননিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এ ধরনের বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য [গণমাধ্যমকে] অনুরোধ জানানো হচ্ছে। ভবিষ্যতে বাংলাদেশ পুলিশ বাহিনী সম্পর্কে কোন ধরনের রিপোর্ট প্রকাশের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বন ও সাংবাদিকতার নীতিমালা যথাযথভাবে অনুসরণের জন্যও আমরা সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি।"

এদিকে সম্প্রতি সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বিপুল পরিমাণ সম্পদের তথ্য সামনে এসেছে। এ নিয়ে সংবাদমাধ্যমে একাধিক খবরও প্রকাশিত হয়েছে।

আছাদুজ্জামান মিয়ার সম্পদ নিয়ে আলোচনার সূত্রপাত হয় ঈদুল আজহার আগের দিন ঢাকার একটি দৈনিক পত্রিকার খবরকে কেন্দ্র করে। ওই খবরে বলা হয়, পুলিশের সাবেক এই ঊর্ধ্বতন কর্মকর্তার স্ত্রীর নামে ঢাকায় একটি বাড়ি ও দুটি ফ্ল্যাট, ছেলের নামে একটি বাড়ি এবং মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে। এ ছাড়া ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে তার স্ত্রী ও সন্তানদের নামে ৬৭ শতক জমি রয়েছে। এই তিন জেলায় তার পরিবারের সদস্যদের নামে রয়েছে আরও ১৬৬ শতক জমি।

এর আগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর দুর্নীতি দমন কমিশন (দুদক) একের পর এক অনুসন্ধানে অভিযোগের চেয়ে কয়েকগুণ বেশি সম্পদের সন্ধান পায়। 

এক্ষেত্রে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে বেনজীর আহমেদকে দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার জন্য আগামী ২৩ জুন পর্যন্ত সময় দিয়েছে সংস্থাটি। ঐ দিন হাজির না হলে তাকে আর সময় দেওয়া হবে না এবং আইনানুযায়ী তার বিরুদ্ধে মামলা হবে বলে জানিয়েছেন দুদকের প্রধান আইনজীবী খুরশীদ আলম খান।

Related Topics

টপ নিউজ

পুলিশ অ্যাসোসিয়েশন / পুলিশ / পুলিশ কর্মকর্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প
  • ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
    হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

Related News

  • পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তা বদলি
  • র‍্যাব বিলুপ্ত করে কোন পরিবর্তন এনে এসআরবি গঠনের কথা বলা হচ্ছে?
  • রাজধানীতে নারীকে মারধরের ভিডিও ধারণ করায় সাংবাদিককে পুলিশ ভ্যানে তুলে নির্যাতনের অভিযোগ
  • আপনারা কি তখন দেখেন নাই, পুলিশকে আমরা পিটিয়ে রক্তাক্ত করেছিলাম: এনসিপি নেতা 
  • ৫ আগস্ট ঘিরে ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা জোরদার ডিএমপি ও র‍্যাবের

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

2
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

3
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

4
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প

6
ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
আন্তর্জাতিক

হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net