Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
বাইডেনের অভিবাসী বৈধকরণের নতুন উদ্যোগে যে-সব শর্ত আছে, যা হতে পারে

আন্তর্জাতিক

এল পাইস
21 June, 2024, 08:25 pm
Last modified: 22 June, 2024, 01:44 pm

Related News

  • যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমলেও প্রতিযোগীদের চেয়ে এগিয়েছে বাংলাদেশ, আরও প্রবৃদ্ধির সুযোগ
  • ইরান সংঘাতে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
  • যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড প্রাদুর্ভাব, জরুরি অবস্থা ঘোষণা করল নিউইয়র্ক
  • ৬০ বছরের বেশি সময় পর যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ ট্রাম্পের
  • ভেঙে পড়তে পারে ইসরায়েল রাষ্ট্র, আছে গৃহযুদ্ধের ঝুঁকিতে: সিআইএ-র প্রতিবেদন

বাইডেনের অভিবাসী বৈধকরণের নতুন উদ্যোগে যে-সব শর্ত আছে, যা হতে পারে

যারা যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে প্রবেশ করেছেন এবং তারপর সেখানে তাদের অবস্থানের সময় বাড়িয়েছেন, তাদের জন্য বাইডেনের এ প্রোগ্রামে আবেদনের সুযোগ নেই।
এল পাইস
21 June, 2024, 08:25 pm
Last modified: 22 June, 2024, 01:44 pm
ক্যালিফোর্নিয়ার জ্যাকুম্বা হট স্প্রিংসে সীমান্ত পেরোনোর পর মার্কিন অভিবাসন কর্মকর্তাদের কাছে আত্মসমর্পণের জন্য যাচ্ছেন আশ্রয়প্রার্থীরা। ২০ মে, ২০২৪। ছবি: রয়টার্স/আদ্রিস লতিফ

অভিবাসীদের আশ্রয়ণ নিয়ে কিছুদিন আগেও কঠোর অবস্থানে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু এ সপ্তাহে তার সিদ্ধান্ত নতুন মোড় নিয়েছে। মার্কিন নাগরিকদের অনিবন্ধিত স্বামী-স্ত্রী ও তাদের সন্তানদের প্রত্যাবাসন থেকে রক্ষা করার নতুন উদ্যোগ নিয়েছেন তিনি।

বাইডেনের এ উদ্যোগ বাস্তবায়িত হলে নির্দিষ্ট কিছু শর্ত পালন সাপেক্ষে যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীরা দেশটিতে স্থায়ীভাবে বসবাস ও কাজ করার অনুমতির আবেদন করতে পারবেন। এভাবে এক সময় তারা মার্কিন নাগরিকত্বও পেয়ে যাবেন।

জেনে নেওয়া যাক বাইডেন প্রশাসনের সম্ভাব্য এ নীতিতে কী কী বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

কত মানুষ এ নীতির আওতায় আসবেন?

হোয়াইট হাউজের অনুমান, প্রায় পাঁচ লাখ বিবাহিত ব্যক্তি — যারা কোনো মার্কিন নাগরিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ কিন্তু অনিবন্ধিত — তারা এ নিয়মের সুবিধাভোগী হবেন। এছাড়া যেসব অভিবাসী সন্তানের মা অথবা বাবা একজন মার্কিন নাগরিকের সঙ্গে বৈবাহিক সম্পর্কে যুক্ত, তারাও এ সুবিধা পাবেন। মার্কিন নাগরিকদের এ ধরনের সৎ-সন্তানের সংখ্যা প্রায় ৫০ হাজার।

যারা যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে প্রবেশ করেছেন এবং তারপর সেখানে তাদের অবস্থানের সময় বাড়িয়েছেন, তাদের জন্য বাইডেনের এ প্রোগ্রামে আবেদনের সুযোগ নেই।

পারিবারিক সম্পর্কের বাইরে আর কোনো শর্ত?

নতুন এ উদ্যোগের সুবিধা নিতে হলে আবেদনকারী অভিবাসীকে অবশ্যই ২০২৪ সালের ১৭ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রে অন্তত ১০ বছর বাস করতে হবে এবং এ তারিখের মাঝেই কোনো মার্কিন নাগরিকের সঙ্গে বৈধভাবে বিবাহবন্ধনে থাকতে হবে।

অর্থাৎ কোনো অভিবাসীর সঙ্গে কোনো মার্কিন নাগরিকের ১৮ জুন বিয়ে হলে ওই অভিবাসী এ সুবিধা পাবেন না, কিন্তু কেউ ১৫ জুন বিয়ে করলে তারা সুবিধাপ্রাপ্তির উপযোগী হবেন না। কারণ কতদিন ধরে ওই দম্পতি বিবাহিত জীবন যাপন করছেন, তা বিবেচনায় রাখছে না বাইডেন প্রশাসন।

ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস (ইউএসসিআইএস) জানিয়েছে, আগ্রহী আবেদনকারীর অপরাধের রেকর্ড থাকলে তিনি প্রোগ্রামে আবেদনের অনুপযুক্ত হতে পারেন। আর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বা জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে পরিগণিত হলেও আবেদন করা যাবে না।

'ড্রিমার'দের ওপর কীভাবে প্রভাব ফেলবে এটি?

তথাকথিত 'ড্রিমার্স', অর্থাৎ যাদেরকে শিশুকালে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছে এবং যারা মার্কিন নাগরিকদের সৎ-সন্তান, তাদের ওপরও কার্যকর হবে বাইডেন প্রশাসনের এ নীতি। ধারণা করা হচ্ছে, এ ধরনের অভিবাসীর সংখ্যা প্রায় ৫০ হাজার।

তাদের যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজের অনুমতি পাওয়ার প্রয়োজনীয় শর্তগুলো এখনো পুরোপুরি জানা যায়নি। তবে এ ব্যক্তিদেরকে অবশ্যই ২১ বছরের কম বয়সি ও অবিবাহিত হতে হবে। এবং তাদের মা অথবা বাবার [যুক্তরাষ্ট্রের নাগরিকের সঙ্গে] বিয়ের সময়ে তাদের বয়স ১৮-এর নিচে থাকতে হবে।

অনিবন্ধিত ব্যক্তিদের জন্য আগের নিয়ম কী ছিল?

যুক্তরাষ্ট্রে বৈধ হওয়ার আবেদন করতে হলে প্রথমে দেশটি ছেড়ে যেতে হয়। তাই অনেকেই এ পথে যেতে চান না।

যুক্তরাষ্ট্রে কেউ বৈধ কাগজপত্র ছাড়া প্রবেশ করলে এবং এক বছরের বেশি দেশটিতে অবস্থান করার পর স্থায়ীভাবে বসবাসের আবেদনের জন্য ওই ব্যাক্তিকে আগে এক দশকের জন্য আমেরিকা ছেড়ে যেতে হয়।

অন্য দেশে অবস্থানের এই ১০ বছর সময় কমানোর আবেদন করা যায়। কিন্তু প্রশাসনিক প্রক্রিয়ায় ধীরগতির কারণে এ ক্ষেত্রে অনেক অনিশ্চয়তাও থেকে যায়।

১০ বছরের এ সাময়িক প্রত্যাবাসন থেকে বাঁচার উপায় কেবল মানবিক বিবেচনা ব্যবহার করে অভিবাসনের আবেদন করা। এক্ষেত্রে মানবপাচারের শিকার হলে টি ভিসা এবং সহিংসতার শিকার বা যৌবনে গৃহহীন হলে ইউ ভিসা পাওয়া যায়।

কিন্তু এসব ভিসা পাওয়ার শর্তগুলোও বেশ কড়া এবং প্রতিবছর অল্পসংখ্যক অবৈধ অভিবাসীই মার্কিন যুক্তরাষ্ট্রে এভাবে বৈধ হতে পারেন।

এবার কী হবে?

নতুন এ প্রোগ্রামের আওতায় আবেদনকারীকে যুক্তরাষ্ট্রের বাইরে এক দশক অবস্থান করতে হবে না। দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি উপযুক্ত আবেদনসমূহের অনুমোদন দেবে। আবেদনকারীদেরকে স্থায়ী বসবাস বা গ্রিন কার্ডের জন্য আবেদন করতে তিন বছর সময় দেওয়া হবে।

এ তিন বছর আবেদনকারীরা তাদের পরিবারের সঙ্গে বাস করতে পারবেন এবং এ সময়ে যুক্তরাষ্ট্রে কাজ করতে পারবেন।

আবেদন কখন জমা দেওয়া যাবে?

ফেডারেল রেজিস্টার এখনো আবেদন শুরুর তারিখ ঘোষণা করেনি। এছাড়া আবেদনের খরচ, কী কী নথিপত্র লাগবে সে-সব তথ্যও এখনো প্রকাশ করা হয়নি। তবে ইউএসসিআইএস জানিয়েছে, 'সামারের শেষ থেকে' আবেদন শুরু হওয়ার কথা রয়েছে।

যেভাবে নিতে হবে প্রস্তুতি

সম্ভাব্য আবেদনকারীরা কিছু কাগজপত্র চাইলে ধীরে ধীরে প্রস্তুত করতে পারেন। অনিবন্ধিত স্বামী বা স্ত্রী যুক্তরাষ্ট্রে গত ১০ বছর বসবাস করছেন তার প্রমাণ, ১৭ জুনের আগে বিয়ে হওয়ার প্রমাণ — এ ধরনের কাগজপত্র এখন থেকেই জোগাড় করা যেতে পারে।

প্রত্যাবাসন প্রক্রিয়ায় থাকলে আবেদন সম্ভব?

কেউ যদি এ মুহূর্তে যুক্তরাষ্ট্র থেকে প্রত্যাবাসন প্রক্রিয়ার মাঝে থাকেন, তাহলে তিনিও নতুন এ প্রোগ্রামে আবেদন করতে পারবেন। কিন্তু কারও প্রত্যাবাসন প্রক্রিয়া যদি যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব ন্যাশনাল সিকিউরিটির ২০২১ সালের সেপ্টেম্বরের গাইডলাইন অনুযায়ী অগ্রাধিকার [প্রায়োরিটি কেস] তালিকায় থাকে, তাহলে তিনি এ প্রোগ্রামে আবেদন করতে পারবেন না।

Related Topics

টপ নিউজ

বাইডেন প্রশাসন / যুক্তরাষ্ট্র / আমেরিকা / যুক্তরাষ্ট্রে বসবাস / অবৈধ অভিবাসী / জো বাইডেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
    বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা
  • ছবি: সংগৃহীত
    শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

Related News

  • যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমলেও প্রতিযোগীদের চেয়ে এগিয়েছে বাংলাদেশ, আরও প্রবৃদ্ধির সুযোগ
  • ইরান সংঘাতে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
  • যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড প্রাদুর্ভাব, জরুরি অবস্থা ঘোষণা করল নিউইয়র্ক
  • ৬০ বছরের বেশি সময় পর যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ ট্রাম্পের
  • ভেঙে পড়তে পারে ইসরায়েল রাষ্ট্র, আছে গৃহযুদ্ধের ঝুঁকিতে: সিআইএ-র প্রতিবেদন

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

3
প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ

6
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net