Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 25, 2026
গাজীপুরে সিটি হাসপাতালে টাস্কফোর্সের অভিযান

বাংলাদেশ

গাজীপুর সংবাদদাতা
10 August, 2020, 04:50 pm
Last modified: 10 August, 2020, 07:13 pm

Related News

  • গাজীপুরে নিটিং কারখানায় সশস্ত্র ডাকাতি, পাঁচজনকে জিম্মি করে ৩০ লাখ টাকার সুতা লুট 
  • গাজীপুর শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত, কারখানায় হাতে ইস্ত্রি করা হচ্ছে পোশাক
  • ভাওয়ালের পর এবার শ্রীপুরের শালবনেও গড়ে উঠছে বর্জ্য শোধনাগার  
  • গাজীপুরের ২০% কারখানায় ৪ দিনের ছুটি, মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল
  • শহরের ভাগাড় বানাতে বলি দেওয়া হচ্ছে বন: ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে বর্জ্য স্টেশন নির্মাণ

গাজীপুরে সিটি হাসপাতালে টাস্কফোর্সের অভিযান

হাসপাতালটির কোনো লাইসেন্স নেই। ২৩ আগস্টের মধ্যে লাইসেন্স নবায়ন না করা হলে হাসপাতাল সিলগালা করে দেওয়া হবে।
গাজীপুর সংবাদদাতা
10 August, 2020, 04:50 pm
Last modified: 10 August, 2020, 07:13 pm
ছবি: টিবিএস

গাজীপুর প্রতিনিধি

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ এনে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকাস্থ সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত টাস্কফোর্স র‌্যাবের সহায়তায় এ অভিযান পরিচালনা করে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দীন খান আলমগীরের এই প্রতিষ্ঠানে চালানো অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। অভিযানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব উম্মে সালমা তানজিয়া, র‌্যাব-১-এর পোড়াবাড়ি ক্যাম্প কমান্ডার আবদুল্লাহ আল মামুনসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল

অভিযানে জানানো হয়, ওই হাসপাতালের যে ল্যাব রয়েছে তার অনুমোদন নেই। এ ছাড়া নানা অব্যবস্থাপনাসহ অপারেশন থিয়েটারে ব্যবহৃত মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল সামগ্রী পাওয়া যায়। এ ছাড়া ল্যাব টেস্টের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত মানা হয়নি।

এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব উম্মে সালমা তানজিয়া বলেন, কোনো প্রতিষ্ঠান বন্ধ করা বা সিলগালা করা আমাদের উদ্দেশ্য নয়। আমরা চাচ্ছি, আমাদের সেবামূলক প্রতিষ্ঠানগুলো সুষ্ঠু নিয়মে চলুক। আইনের মধ্যে থেকে সেবা নিশ্চিত করুক। 

তিনি আরও বলেন, কিছুদিন আগে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য সুরক্ষা সেবা বিভাগ একটি চিঠি দেয়, যেটাতে মিডিয়ায় দেখেছি ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রতিনিধি হিসেবে আমি এটা ক্লিয়ার করে বলতে চাই, অভিযান বন্ধ করা আমাদের উদ্দেশ্য নয়। মিডিয়া বলেছে বন্ধ হয়ে যাবে, কিন্তু আপনারা দেখেছেন অভিযান বন্ধ হয়নি।

এ সময় তিনি স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজাতে সাংবাদিকদের কাছে তথ্য চেয়ে সহযোগিতা কামনা করেন।

তানজিয়া আরও বলেন, এই হাসপাতালে কিছু সমস্যা পাওয়া গেছে। সেজন্য হাসপাতাল কর্তৃপক্ষকে আসতে বলেছি। তারা এলে যে অব্যবস্থাপনাগুলো পেয়েছি, সেগুলো বলব। 

অভিযান শেষে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালটিতে যে অনিয়ম পেয়েছি তা অনাকাঙ্ক্ষিত। বিশেষ করে অপারেশন থিয়েটারে যে সার্জিক্যাল আইটেম ও ওষুধ পাওয়া গেছে সেগুলো ৫-৬ বছর আগে মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। এগুলো ব্যবহার করা হলে নানা রকম সমস্যা হতে পারে। এখানকার চিকিৎসক এবং আমাদের সঙ্গের চিকিৎসকরাও মত দিয়েছেন- এটি কাঙ্ক্ষিত নয়। 

তিনি বলেন, এখানে যে প্যাথলজিক্যাল ল্যাব রয়েছে সেখানে কোনো ধরনের অনুমোদন ছাড়া ব্লাড ট্রান্সমিশন করা হচ্ছে। রক্ত পরিসঞ্চালন করতে গেলে রক্ত পরিসঞ্চালন আইন অনুযায়ী লাইসেন্স নিতে হয়। কিন্তু এদের কোনো লাইসেন্স নেই, লাইসেন্স ছাড়াই রক্ত পরিসঞ্চালন করেছে। এখানে যে ব্লাড কালচার করা হচ্ছে তা মানুষের কাছ থেকে নেওয়া, যদিও এগুলো শিপ (ভেড়া) থেকে নেওয়ার কথা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, হাসপাতালটির কোনো লাইসেন্স নেই। যেহেতু মন্ত্রণালয় ২৩ আগস্ট পর্যন্ত লাইসেন্স নবায়নের সুযোগ দিয়েছে, সে কারণে প্রতিষ্ঠানটি এখন সিলগালা করছি না। এই সময়ে লাইসেন্স নিতে ব্যর্থ হলে আমরা অবশ্যই এটি বন্ধ করে দেব। আমরা চাই আমাদের প্রতিষ্ঠানগুলো ভালোভাবে চলুক। যারা ভালো চালাবেন তাদের আমরা ধন্যবাদ দেব।

তিনি হাসপাতালের অব্যবস্থাপনা বিষয়ে হুশিয়ারি দিয়ে বলেন, ২৩ আগস্টের মধ্যে অনুমোদনহীন হাসপাতালগুলো লাইসেন্স নিতে ব্যর্থ হলে সেই প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিতে বাধ্য হব। কারণ স্বাস্থ্য সেবা নিয়ে প্রতারণা বা ছিনিমিনি করা হোক তা কোনোভাবেই বরদাশত করা হবে না।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দীন আলমগীর হাসপাতালটির চেয়ারম্যান- এই বিষয় নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সারোয়ার আলম বলেন, ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় দিয়ে না, বাংলাদেশের সংবিধান অনুযায়ী আইন সবার জন্য সমান। আমি যদি কোনো অন্যায় বা অপরাধ করি, আমি সরকারের কোনো দায়িত্বে আছি বা ম্যাজিস্ট্রেট আছি বলে আলাদা কোনো বিধান নেই। এক্ষেত্রে সবাই সমান। তবে আমরা আশা করি যারা দায়িত্বশীল তারা দায়িত্বশীল আচরণ করবেন।

রোববার দুপুর ১টা থেকে বিকেল চারটা পর্যন্ত অভিযানে ভ্রাম্যমাণ আদালতের টিম অপারেশন থিয়েটার, ফার্মেসি, প্যাথলজিক্যাল ল্যাব পরিদর্শন করেন, কাগজপত্র যাচাই বাছাই করেন।

অভিযানের বিষয়ে সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. ইউনুছ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি লাইসেন্সের বিষয়টি কর্তৃপক্ষের উল্লেখ করে এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

Related Topics

টপ নিউজ

গাজীপুর / র‍্যাবের অভিযান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির নতুন দর ১২৬.৫০ টাকা
  • গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সইয়ের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স
    ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের
  • ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ছবি: পিটিআই
    ফ্রান্সে মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের একটাই শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’: মার্কিন রাষ্ট্রদূত
  • ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
    ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

Related News

  • গাজীপুরে নিটিং কারখানায় সশস্ত্র ডাকাতি, পাঁচজনকে জিম্মি করে ৩০ লাখ টাকার সুতা লুট 
  • গাজীপুর শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত, কারখানায় হাতে ইস্ত্রি করা হচ্ছে পোশাক
  • ভাওয়ালের পর এবার শ্রীপুরের শালবনেও গড়ে উঠছে বর্জ্য শোধনাগার  
  • গাজীপুরের ২০% কারখানায় ৪ দিনের ছুটি, মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল
  • শহরের ভাগাড় বানাতে বলি দেওয়া হচ্ছে বন: ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে বর্জ্য স্টেশন নির্মাণ

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
ফিচার

কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির নতুন দর ১২৬.৫০ টাকা

4
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সইয়ের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের

5
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

ফ্রান্সে মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের একটাই শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’: মার্কিন রাষ্ট্রদূত

6
ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
বাংলাদেশ

ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net