Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলো স্কটল্যান্ড, সুপার এইটে উঠলো ইংল্যান্ড

খেলা

টিবিএস রিপোর্ট
16 June, 2024, 11:00 am
Last modified: 16 June, 2024, 11:07 am

Related News

  • ভারতের বিপক্ষে হারের পর ওয়ানডে থেকে অবসরের ঘোষণা স্মিথের
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • রেকর্ডময় ম্যাচে রেকর্ড গড়েই ইংল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া
  • ৩ কোটি টাকায় বিক্রি ব্র্যাডম্যানের ৮০ বছর পুরনো ব্যাগি গ্রিন
  • অস্ট্রেলিয়া চাইলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও রাজি ওয়ার্নার

অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলো স্কটল্যান্ড, সুপার এইটে উঠলো ইংল্যান্ড

নামিবিয়াকে বড় ব্যবধানে হারিয়ে নিজেদের কাজটা সেরে রেখেছিল ইংল্যান্ড। রান রেটের পার্থক্যের কারণে স্কটল্যান্ডের কাছে জয় ছাড়া উপায় ছিল না। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাট করে বড় সংগ্রহ গড়েছিল তারা। কিন্তু স্কটল্যান্ডের ফিল্ডিংয়ে ভুলের সুযোগ নিয়ে তা টপকে গেছে অজিরা।
টিবিএস রিপোর্ট
16 June, 2024, 11:00 am
Last modified: 16 June, 2024, 11:07 am

পারল না স্কটল্যান্ড, ক্যাচ মিসের বড় মাশুল দিতে হলো দলটিকে। অস্ট্রেলিয়াকে বড় লক্ষ্য দিয়েও হেরে গেছে স্কটিশরা। সুপার এইটে যাওয়ার দৌড়ে এগিয়ে থাকার পরও শেষ পর্যন্ত গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো রিচি বেরিংটনের দলকে। 

নামিবিয়াকে বড় ব্যবধানে হারিয়ে নিজেদের কাজটা সেরে রেখেছিল ইংল্যান্ড। রান রেটের পার্থক্যের কারণে স্কটল্যান্ডের কাছে জয় ছাড়া উপায় ছিল না। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাট করে বড় সংগ্রহ গড়েছিল তারা। কিন্তু স্কটল্যান্ডের ফিল্ডিংয়ে ভুলের সুযোগ নিয়ে তা টপকে গেছে অজিরা। 

অস্ট্রেলিয়াকে এই রান তাড়া করে জিতিয়েছেন ট্রাভিস হেড আর মার্কাস স্টয়নিস। সংখ্যার হিসেবে হেডের রান বেশি তবে বেশি মারকুটে ছিলেন স্টয়নিস। শেষদিকে ফিনিশিংয়ের কাজ করেছেন টিম ডেভিড। ১৮১ রানের লক্ষ্য তাড়ায় অজিদের শুরুটা ভালো হয়নি। ৬০ রানের মধ্যে ডেভিড ওয়ার্নার, অধিনায়ক মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল ফিরে যান। 

চতুর্থ উইকেটে ৮০ রানের জুটি গড়েন হেড ও স্টয়নিস। যদিও ব্যক্তিগত ১৫ রানে হেড জীবন পেয়েছেন। তার ক্যাচ ছেড়েছেন স্কটল্যান্ডের জোনস। এরপর হেড রুদ্রমূর্তি ধারণ করেন। ৪৯ বলে পাঁচটি চার ও চারটি ছয়ে ৬৮ রান করে আউট হন এই বাঁহাতি ওপেনার। 

এরপর অস্ট্রেলিয়াকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান স্টয়নিস ও ডেভিড। স্টয়নিস ২৯ বলে নয় চার ও দুই ছয়ে ৫৯ রানের ঝড়ো ইনিংস খেলেন। ডেভিড অপরাজিত থাকেন ১৪ বলে ২৪ রান করে। এতে গ্রুপ পর্বের চারটি ম্যাচই জিতল অস্ট্রেলিয়া। 

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে জর্জ মানসির ২৩ বলে ৩৫ রানের সঙ্গে ব্র্যান্ডন ম্যাকমুলেনের ৩৪ বলে ৬০ ও অধিনায়ক রিচি বেরিংটনের ৩১ বলে ৪২ রানের অপরাজিত ইনিংসে স্কটল্যান্ড তোলে ১৮০ রান। 

অস্ট্রেলিয়ার জয়ে নেট রানরেটে স্কটল্যান্ডের চেয়ে এগিয়ে থাকায় সপ্তম দল হিসেবে সুপার এইট নিশ্চিত হলো ইংল্যান্ডের। আগামীকাল ভোরে নেপালকে হারালে অষ্টম দল হবে বাংলাদেশ।

Related Topics

টপ নিউজ

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ / অস্ট্রেলিয়া ক্রিকেট দল / ইংল্যান্ড ক্রিকেট / স্কটল্যান্ড ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইরানের প্রধান জ্বালানি তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের তেলের টার্মিনাল। ছবি: প্ল্যানেট ল্যাবস/ ভায়া রয়টার্স
    চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • ভারতের বিপক্ষে হারের পর ওয়ানডে থেকে অবসরের ঘোষণা স্মিথের
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • রেকর্ডময় ম্যাচে রেকর্ড গড়েই ইংল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া
  • ৩ কোটি টাকায় বিক্রি ব্র্যাডম্যানের ৮০ বছর পুরনো ব্যাগি গ্রিন
  • অস্ট্রেলিয়া চাইলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও রাজি ওয়ার্নার

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইরানের প্রধান জ্বালানি তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের তেলের টার্মিনাল। ছবি: প্ল্যানেট ল্যাবস/ ভায়া রয়টার্স
আন্তর্জাতিক

চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net