Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
দিল্লিতে পানির জন্য হাহাকার, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
09 June, 2024, 04:10 pm
Last modified: 12 June, 2024, 06:50 pm

Related News

  • কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ইতিবাচক ধারায় আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য
  • কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

দিল্লিতে পানির জন্য হাহাকার, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

আগামী কয়েকদিনে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন দিল্লির মন্ত্রী অতিশী মারলেনা।
টিবিএস ডেস্ক
09 June, 2024, 04:10 pm
Last modified: 12 June, 2024, 06:50 pm
ছবি: পিটিআই

ভারতের নয়াদিল্লির বিভিন্ন প্রান্তে পানির জন্য হাহাকার চলছে। বিশুদ্ধ পানির অভাবে নাজেহাল দশা দিল্লির বেশিরভাগ এলাকার মানুষের। আগামী কয়েকদিনে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন দিল্লির মন্ত্রী অতিশী মারলেনা। খবর আনন্দবাজার পত্রিকা

বিষয়টি নিয়ে অতিশী দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠকের সময়ও চেয়েছেন।

নিজের এক্স (পূর্বে টুইটার)-এ দেওয়া এক পোস্টে অতিশী জানিয়েছেন, মুনক খালের মাধ্যমে ১০৫০ কিউসেক পানি পাওয়ার কথা দিল্লির। কিন্তু সেই পরিমাণ পানি ছাড়া হচ্ছে না। এর পরিবর্তে ৮৪০ কিউসেক পানি দেওয়া হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, 'রবিবার থেকেই যদি পানির পরিমাণ বৃদ্ধি না করা হয়, তাহলে আগামী এক-দুইদিনের মধ্যেই দিল্লির পরিস্থিতি আরও খারাপ হবে।'

তাই লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে জরুরি ভিত্তিতে দেখা করে বিষয়টি আলোচনা করার জন্য সময় চেয়েছেন অতিশী।

লেফটেন্যান্ট গভর্নরকে এ বিষয়ে হস্তক্ষেপ করারও আহ্বান জানিয়েছেন তিনি।

গত বৃহস্পতিবার হিমাচল প্রদেশ এবং হরিয়ানা সরকারকে দিল্লির জন্য পানি ছাড়ার নির্দেশ দিয়েছিলেন দেশটির সুপ্রিম কোর্ট।

একদিকে দিল্লিজুড়ে তাপপ্রবাহ চলছে, তার মধ্যে পানির সংকট ভয়ংকর পর্যায়ে পৌঁছেছে।

দিল্লির আম আদমি পার্টির (আপ) সরকার এই পরিস্থিতির জন্য হরিয়ানা সরকারকে দায়ী করছে।

আপের অভিযোগ, হরিয়ানা সরকার যমুনায় পানি ছাড়ার পরিমাণ কমিয়ে দিয়েছে। এজন্যই দিল্লিজুড়ে হাহাকার দেখা দিয়েছে।

দিল্লির পানির উৎস মূলত যমুনা, ইরাবতী, বিপাশা ও গঙ্গা।

উত্তরপ্রদেশের আপার গঙ্গা খালের মাধ্যমে ৪৭০ কিউসেক পানি পায় দিল্লি। হরিয়ানা থেকে দুটি খাল দিল্লিতে ঢুকেছে। একটি ক্যারিয়ার লাইনড চ্যানেল এবং অন্যটি দিল্লি সাব ব্রাঞ্চ। যমুনা, ইরাবতী এবং বিপাশার জল এই দুটি খালের মাধ্যমে দিল্লিতে আসে।

সংবাদমাধ্যমে অতিশী জানান, সুপ্রিম কোর্ট এই সমস্যার সমাধানের চেষ্টা করছে। হিমাচল প্রদেশে আরও বেশি পানি দেওয়ার জন্য রাজি হয়েছে। কিন্তু হরিয়ানা সরকার সহযোগিতা করছে না।

তার দাবি, হরিয়ানা ও দিল্লির মধ্যে যে চুক্তি হয়েছে, সেই চুক্তি অনুযায়ী মুনক খালের মাধ্যমে ১০৫০ কিউসেক পানি পাওয়ার কথা। কিন্তু জুনের শুরু থেকেই পানি ছাড়ার পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে। এজন্য দিল্লির ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টগুলোর উপর প্রভাব পড়ছে।

 

 


ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

দিল্লি / পানি / ভারত / অতিশী মারলেনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 
  • সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
    ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের
  • গ্রাফিক্স: টিবিএস
    জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের
  • যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
    আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

Related News

  • কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ইতিবাচক ধারায় আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য
  • কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 

3
সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
বাংলাদেশ

ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের

4
গ্রাফিক্স: টিবিএস
অর্থনীতি

জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের

5
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান

6
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net