Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
নারায়ণগঞ্জে গ্যাস সংকট: সিদ্ধিরগঞ্জে মহাসড়ক অবরোধ, ফতুল্লায় মানববন্ধন

বাংলাদেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
08 June, 2024, 06:25 pm
Last modified: 08 June, 2024, 06:33 pm

Related News

  • গ্যাস সংযোগ না থাকায় থমকে আছে জামালপুর অর্থনৈতিক অঞ্চলের শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন
  • গ্যাস সংযোগের অভাবে আটকা ৩৫,০০০ কোটি টাকা, অলস পড়ে আছে কারখানা, থমকে কর্মসংস্থান
  • জ্বালানি সংকট অব্যাহত: ভারতে প্রতিদিন এলপিজি’র ঘাটতি ৪ লাখ ব্যারেল
  • নারায়ণগঞ্জে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের গোলাপি মহিষ, দেখতে উৎসুক জনতার ভিড়
  • গ্যাস সরবরাহে বিঘ্ন, উৎপাদন ব্যাহত হচ্ছে তেজগাঁও শিল্পাঞ্চলে

নারায়ণগঞ্জে গ্যাস সংকট: সিদ্ধিরগঞ্জে মহাসড়ক অবরোধ, ফতুল্লায় মানববন্ধন

অব্যাহত গ্যাস সংকটে অতিষ্ঠ হয়ে শনিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। একইদিন ফতুল্লায় গ্যাসের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি
08 June, 2024, 06:25 pm
Last modified: 08 June, 2024, 06:33 pm

মানববন্ধনের এক পর্যায়ে বিক্ষুব্ধরা সড়কে নেমে মহাসড়কের উভয় লেন বন্ধ করে রাখে। প্রায় ২০ মিনিট সড়ক অবরোধ করে রাখায়– সড়কের উভয় প্রান্তে দীর্ঘ যানজট তৈরি হয়। ছবি: সাবিত আল হাসান/ টিবিএস

নারায়ণগঞ্জে তীব্র হয়ে উঠছে গ্যাসের সংকট। রান্নার চুলা কিংবা সিএনজি স্টেশন- কোথাও পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না। অব্যাহত গ্যাস সংকটে অতিষ্ঠ হয়ে শনিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। একইদিন ফতুল্লায় গ্যাসের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
                            
শনিবার (৮ জুন) বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে গ্যাসের দাবিতে মানববন্ধন করেন সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দারা। মানবন্ধনের এক পর্যায়ে বিক্ষুব্ধরা সড়কে নেমে মহাসড়কের উভয় লেন বন্ধ করে রাখে। প্রায় ২০ মিনিট সড়ক অবরোধ করে রাখায়– সড়কের উভয় প্রান্তে দীর্ঘ যানজট তৈরি হয়।

মানববন্ধনে অংশ নেয়া রফিকুল ইসলাম রাজু বলেন, 'গত তিন-চার বছর ধরে নিয়মিত গ্যাস পাওয়া যাচ্ছে না। অথচ গ্যাসের বিল তো কোন মাসে বাদ রাখি না। এখন রাত ৩টায় গ্যাস আসে, ভোর ৫টায় চলে যায়। এভাবে গ্যাস দেয়ার তো যৌক্তিকতা নেই। বাড়তি খরচ করে গ্যাস বা বৈদ্যুতিক চুলায় রান্না করতে হয়। তিতাসের কাছে অভিযোগ করে কোন লাভ হয় না, তাই গ্যাসের ব্যবস্থা করে দিতে এবার সরকারের কাছে দাবি জানাচ্ছি।

মানববন্ধনে আসা এক নারী রোজিনা সুলতানা বলেন, 'কোন কোন লাইনে ঠিকমত গ্যাস থাকে, আবার কোন লাইনে একেবারেই আসে না। পাইপে নিশ্চয়ই সমস্যা আছে। এই পাইপগুলো কেন মেরামত করছে না? গভীর রাত পর্যন্ত জেগে জেগে রান্না করা তো প্রতিদিন সম্ভব না। আমরা এই সমস্যার সমাধান চাই।'

ফতুল্লার পাগলা বাজার এলাকায় কুতুবপুর ইউনিয়ন নাগরিক কমিটির ব্যানারে বিক্ষোভ প্রদর্শন করেন এলাকাবাসী। ছবি: সাবিত আল হাসান/ টিবিএস

মহাসড়ক অবরোধ করার খবর পেয়েই দ্রুত অবরোধকারীদের সরিয়ে দেয় হাইওয়ে পুলিশ। শিমরেল হাইওয়ে ক্যাম্পের পরিদর্শক শরফুদ্দিন আহমেদ বলেন, 'গ্যাসের দাবিতে এলাকার বাসিন্দারা সড়ক অবরোধ করে। ২০ মিনিটের মত সড়ক আটকে রেখেছিল তারা। আমরা এসে তাদের বুঝিয়ে সরিয়ে দেই। আড়াই কিলোমিটারের মত যানজট সৃষ্টি হয়েছিলো। দ্রুতই সড়ক স্বাভাবিক করা হয়েছে।'

অন্যদিকে শনিবার দুপুর ১ টায় নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস সংকটের প্রতিবাদে মানবন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন ফতুল্লা থানাধীন কুতুবপুর এলাকার বাসিন্দারা। ফতুল্লার পাগলা বাজার এলাকায় কুতুবপুর ইউনিয়ন নাগরিক কমিটির ব্যানারে বিক্ষোভ প্রদর্শন করেন এলাকাবাসী। তারা সাত দিনের মধ্যে গ্যাস সমস্যার সমাধানের আল্টিমেটাম দেন, নাহলে তিতাসের আঞ্চলিক কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেয়া হয়।

এই বিষয়ে তিতাস গ্যাস নারায়ণগঞ্জ জেলার উপ-মহাব্যবস্থাপক মামুনুর রশীদ টিবিএস'কে বলেন, 'গ্যাস সংকট এখন দেশব্যাপী সমস্যায় পরিণত হয়েছে। আমাদের পাইপ লাইনে পর্যাপ্ত সরবরাহ নেই। যা আসছে, তা প্রতিটি লাইনে সরবরাহ করা হচ্ছে। চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ না পেলে, আমাদেরও কিছু করার থাকে না। সরকার ও তিতাস কর্তৃপক্ষ চেষ্টা করছে সমস্যার সমাধান করতে।' 

 

Related Topics

টপ নিউজ

গ্যাস সংকট / নারায়ণগঞ্জ / মহাসড়ক অবরোধ / মানববন্ধন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • গ্যাস সংযোগ না থাকায় থমকে আছে জামালপুর অর্থনৈতিক অঞ্চলের শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন
  • গ্যাস সংযোগের অভাবে আটকা ৩৫,০০০ কোটি টাকা, অলস পড়ে আছে কারখানা, থমকে কর্মসংস্থান
  • জ্বালানি সংকট অব্যাহত: ভারতে প্রতিদিন এলপিজি’র ঘাটতি ৪ লাখ ব্যারেল
  • নারায়ণগঞ্জে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের গোলাপি মহিষ, দেখতে উৎসুক জনতার ভিড়
  • গ্যাস সরবরাহে বিঘ্ন, উৎপাদন ব্যাহত হচ্ছে তেজগাঁও শিল্পাঞ্চলে

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net