Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
গাজায় শিশুদের নির্যাতন করায় জাতিসংঘের ‘কালো তালিকায়’ যুক্ত হচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক

আল জাজিরা
08 June, 2024, 11:45 am
Last modified: 08 June, 2024, 11:54 am

Related News

  • সীমান্তে আটকে পড়া নারী-শিশুদের বিষয়ে মীর আহমাদ বিন কাসেমের চিঠির জবাব দিল জাতিসংঘ
  • ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র: সিএনএন
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প
  • ইরানের নতুন কৌশল: বৈরুতে হামলা হলে, ইসরায়েলে আঘাত হানবে তেহরান

গাজায় শিশুদের নির্যাতন করায় জাতিসংঘের ‘কালো তালিকায়’ যুক্ত হচ্ছে ইসরায়েল

ইসরায়েলের হামলায় ফিলিস্তিনে এখন পর্যন্ত অন্তত ৩৬,৭০০ জন নিহত হয়েছে। যাদের মধ্যে ১৫,৫৭১ জন শিশু।
আল জাজিরা
08 June, 2024, 11:45 am
Last modified: 08 June, 2024, 11:54 am
ছবি: সংগৃহীত

সশস্ত্র সংঘাতে শিশুদের ওপর নির্যাতন করা দেশগুলোকে 'কালো তালিকাভুক্ত' করে থাকে জাতিসংঘ। এবার গাজায় সহিংসতার জেরে এই তালিকায় যুক্ত হচ্ছে ইসরায়েলের নাম।

সোশ্যাল মিডিয়া পোস্টে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি দূত গিলাদ এরদান বিষয়টি নিশ্চিত করেছেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে এটি জানানো হয়েছে।

গাজায় ইসরায়েলের ক্রমাগত হামলায় গত ৭ অক্টোবর থেকে হাজার হাজার শিশু নিহত হয়েছে। শিশুদের ওপর এমন আচরণে নিয়ে মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছে। যদিও জাতিসংঘের এমন পদক্ষেপের তীব্র নিন্দা করেছে তেল আবিব।

গিলাদ এরদান বলেন, "এটা নিতান্তই একটি আপত্তিকর ও ভুল সিদ্ধান্ত। আমি এই লজ্জাজনক সিদ্ধান্তের প্রতিক্রিয়া বলেছি যে, আমাদের সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে নৈতিক বাহিনী। বরং একমাত্র কালো তালিকাভুক্ত হচ্ছেন মহাসচিব যিনি সন্ত্রাসবাদকে উৎসাহিত করেন এবং ইসরায়েলের প্রতি ঘৃণা প্রকাশ করেন।"

এর প্রতিক্রিয়ায় মহাসচিব গুতেরেসের মুখপাত্র স্টেফানে ডুজারিক বলেন, "রাষ্ট্রদূত এরদানের ফোন কলের ভিডিও রেকর্ডিং এবং টুইটারে সেই রেকর্ডিংয়ের আংশিক প্রকাশ অগ্রহণযোগ্য। আমি এতে বেশ হতবাক হয়েছি। সত্যি বলতে এখানে আমার ২৪ বছরের কর্মজীবনে এমনটা দেখিনি।"

এদিকে জাতিসংঘের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন। উপত্যকাটির সিনিয়র কর্মকর্তা রিয়াদ মালিকি বলেন, "বর্তমানে গাজার বিপর্যয় বিশ্ব খোলা চোখে দেখছে। যেখানে বিশেষ করে নারী ও শিশুদের লক্ষ্য করে গণহত্যা চালানো হচ্ছে। জাতিসংঘের মহাসচিব ইসরায়েলকে 'কালো তালিকায়' না রাখার আর কোনো অজুহাত নেই।"

এদিকে ইসরায়েলের হামলায় ফিলিস্তিনে এখন পর্যন্ত অন্তত ৩৬,৭০০ জন নিহত হয়েছে। যাদের মধ্যে ১৫,৫৭১ জন শিশু।

জাতিসংঘের বিশেষজ্ঞরা জানান, গাজায় খাদ্য, পানি, ওষুধ ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরবরাহে ইসরায়েলের বিধিনিষেধ আরোপ মানবিক সংকট তৈরি করেছে। উপকূলীয় অঞ্চলের কিছু অংশ দুর্ভিক্ষের ঝুঁকিতে হয়েছে।

সম্প্রতি ইউনিসেফ জানায়, গাজায় প্রতি ১০ জন ফিলিস্তিনি শিশুর মধ্যে নয়জন গুরুতর খাদ্য সংকটের মধ্যে বেঁচে আছে। ২০২০ সালেও যে পরিমাণ ছিল ১৩ ভাগ।


অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

জাতিসংঘ / গাজা যুদ্ধ / ইসরায়েল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • সীমান্তে আটকে পড়া নারী-শিশুদের বিষয়ে মীর আহমাদ বিন কাসেমের চিঠির জবাব দিল জাতিসংঘ
  • ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র: সিএনএন
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প
  • ইরানের নতুন কৌশল: বৈরুতে হামলা হলে, ইসরায়েলে আঘাত হানবে তেহরান

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net