Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
২০২৪ সালের লোকসভা নির্বাচনে কতজন মুসলিম প্রার্থী জয়ী হয়েছেন?

আন্তর্জাতিক

দ্য হিন্দুস্তান টাইমস
05 June, 2024, 11:50 am
Last modified: 05 June, 2024, 12:39 pm

Related News

  • ইরানের তেল কিনে চীনা মুদ্রা ইউয়ানে দাম মেটাচ্ছে ভারতের শোধনাগারগুলো
  • ভারত থেকে পাইপলাইনে এল আরও ৫ হাজার টন ডিজেল
  • শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • হরমুজে মার্কিন অবরোধ, রুশ তেলে ছাড়ের মেয়াদ শেষ; ভারতের জ্বালানি নিরাপত্তা নয়া সংকটে
  • কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ইতিবাচক ধারায় আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য

২০২৪ সালের লোকসভা নির্বাচনে কতজন মুসলিম প্রার্থী জয়ী হয়েছেন?

ভারতের লোকসভা নির্বাচনে ৫৪৩টি আসনে ভোট হয়েছে। এবারের নির্বাচনে ৭৮ জন মুসলিম প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এরমধ্যে ১৫ জন মুসলিম প্রার্থী নির্বাচনে জয়ী হয়েছেন।
দ্য হিন্দুস্তান টাইমস
05 June, 2024, 11:50 am
Last modified: 05 June, 2024, 12:39 pm
তৃণমূলের বিজয়ী প্রার্থী ইউসুফ পাঠান। ছবি: সংগৃহীত

ভারতে টানা তৃতীয়বার সরকার গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এবারের নির্বাচনে বিজেপি ২৪০টি আসন জিতেছে, যা লোকসভায় সাধারণ সংখ্যাগরিষ্ঠতার চেয়ে ৩২টি কম।

অন্যদিকে কংগ্রেস ৯৯ টি আসন জিতেছে। ২০১৯ সালের তুলনায় দলটি এবার প্রায় দ্বিগুণ আসন জিতেছে।

ভারতের লোকসভা নির্বাচনে ৫৪৩টি আসনে ভোট হয়েছে। এরমধ্যে ১৫ জন মুসলিম প্রার্থী নির্বাচনে জয়ী হয়েছেন, যার মধ্যে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান অন্যতম। পাঠান বহরমপুরে কংগ্রেসের প্রবীণ নেতা অধীর রঞ্জন চৌধুরীকে পরাজিত করে তাক লাগিয়ে দিয়েছেন।

ভারতের লোকসভা নির্বাচনে ৫৪৩টি আসনে ভোট হয়েছে। এবারের নির্বাচনে ৭৮ জন মুসলিম প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এরমধ্যে ১৫ জন মুসলিম প্রার্থী নির্বাচনে জয়ী হয়েছেন।

২০১৯ সালের নির্বাচনে, ১১৫ জন মুসলিম প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

২০২৪ সালে ভারতের লোকসভা নির্বাচনে জয়ী মুসলিম প্রার্থীরা

ইরফান পাঠান

পশ্চিমবঙ্গের বহরমপুর আসনে তৃণমূলের প্রার্থী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান কংগ্রেসের দলনেতা এবং ছয়বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে ৮৫ হাজার ২২ ভোটে পরাজিত করে তাক লাগিয়ে দিয়েছেন।

ইমরান মাসুদ

কংগ্রেসের প্রার্থী ইমরান মাসুদ সাহারানপুর আসনে ৬৪ হাজার ৫৪২ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন।

ইকরা চৌধুরী

কাইরানার সমাজবাদী পার্টির ২৯ বছর বয়সী প্রার্থী ইকরা চৌধুরী ৬৯ হাজার ১১৬ ভোটে বিজেপির প্রদীপ কুমারকে পরাজিত করেছেন।

আফজল আনসারি

গাজিপুর আসনে জয়ী হয়েছেন বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র আফজল আনসারি।

আসাদউদ্দিন ওয়াইসি

এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি তার হায়দ্রাবাদ আসনে ৩ লাখ ৩৮ হাজার ৮৭ ভোটে বিজেপির মাধবী লাথা কমপেল্লাকে পরাজিত করেছেন।

মহম্মদ হানিফা

লাদাখে স্বতন্ত্র প্রার্থী মহম্মদ হানিফা ২৭ হাজার ৮৬২ ভোটে জয়ী হয়েছেন।

আবদুল রশিদ শেখ

জম্মু ও কাশ্মীরের বারামুল্লা আসনে ৪ লাখ ৭০ হাজার ভোট পেয়ে জয়ী হয়েছেন আরেক স্বতন্ত্র প্রার্থী আবদুল রশিদ শেখ।

মহিবুল্লাহ

উত্তরপ্রদেশের রামপুর আসনে সমাজবাদী পার্টির মহিবুল্লাহ ৪ লাখ ৮১ হাজার ৫০৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

জিয়া উর রহমান

জিয়া উর রহমান এবং সম্বল আসনে ১ লাখ ২ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

মিয়া আলতাফ আহমেদ

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরি আসনে ন্যাশনাল কনফারেন্সের মিয়া আলতাফ আহমেদ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে ২ লাখ ৮১ হাজার ৭৯৪ ভোটে পরাজিত করেছেন।

আগা সৈয়দ রুহুল্লাহ মেহেদি

শ্রীনগরে ন্যাশনাল কনফারেন্স প্রার্থী আগা সৈয়দ রুহুল্লাহ মেহেদি পেয়েছেন ৩ লাখ ৫৬ হাজার ৮৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

রাকিবুল হুসেইন

আমাসের ধুবড়ি আসন থেকে কংগ্রেস প্রার্থী রাকিবুল হুসেইন ১০ লাখ ১২ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন। এআইইউডিএফ প্রার্থী বদরুদ্দিন আজমলকে পরাজিত করেছেন তিনি।

কংগ্রেস নেতৃত্বাধীন ইনডিয়া জোট পেয়েছে ২৩১টি আসন। বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) পেয়েছে ২৯৫টি আসন।

এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরকার গঠনের জন্য তার শরিকদের সমর্থনের উপর নির্ভর করতে হবে।

২০১৪ ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল যথাক্রমে ২৮২ ও ৩০৩টি আসন।

ইনডিয়া ব্লক সরকার গঠনের জন্য সমর্থন জোগাড় করার আশায় এনডিএ শরিকদের প্রস্তাব পাঠাচ্ছে বলে জানা গেছে।

Related Topics

টপ নিউজ

ভারত / লোকসভা নির্বাচন / ইউসুফ পাঠান / মুসলিম / কংগ্রেস / বিজেপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • ছবি: টিবিএস
    চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে
  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প
  • প্রতীকী ছবি: টিবিএস
    জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার
  • তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

Related News

  • ইরানের তেল কিনে চীনা মুদ্রা ইউয়ানে দাম মেটাচ্ছে ভারতের শোধনাগারগুলো
  • ভারত থেকে পাইপলাইনে এল আরও ৫ হাজার টন ডিজেল
  • শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • হরমুজে মার্কিন অবরোধ, রুশ তেলে ছাড়ের মেয়াদ শেষ; ভারতের জ্বালানি নিরাপত্তা নয়া সংকটে
  • কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ইতিবাচক ধারায় আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে

4
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার

6
তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net