Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
মে মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি–রপ্তানি কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 June, 2024, 07:15 pm
Last modified: 05 June, 2024, 02:01 pm

Related News

  • লাইটার জাহাজে জ্বালানি সংকট, ঝুঁকিতে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস কার্যক্রম
  • যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬২ হাজার মেট্রিক টন গম
  • সিঙ্গাপুর থেকে ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে আরও একটি জাহাজ
  • ঈদের ছুটিতে চট্টগ্রাম বন্দরে ২৫ লাখ টন পণ্য ও ৫৫ হাজার কনটেইনার হ্যান্ডলিং
  • ঈদের ছুটিতেও সচল চট্টগ্রাম বন্দর: ৫ দিনে ১৮ লাখ টন পণ্য ও ৩৬ হাজার কনটেইনার হ্যান্ডলিং

মে মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি–রপ্তানি কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে

ব্যবসায়ী ও বন্দর সংশ্লিষ্টার জানান, ডলারের সংকট ক্রমশ কমে আসছে। ফলে গত বছরের তুলনায় আমদানি-রপ্তানির হার কিছুটা বেড়েছে।
টিবিএস রিপোর্ট
04 June, 2024, 07:15 pm
Last modified: 05 June, 2024, 02:01 pm
চট্টগ্রাম বন্দরে কনটেইনার। ফাইল ছবি: টিবিএস

২০২৪ সালের এপ্রিলের তুলনায় মে মাসে চট্টগ্রাম বন্দরে রপ্তানি ও আমদানি পণ্যের কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মে মাসে রপ্তানির ক্ষেত্রে কনটেইনার হ্যান্ডলিং ২৪ দশমিক ৪৬ শতাংশ এবং আমদানিতে ১০ দশমিক ১০ শতাংশ বেড়েছে।

আর ২০২৩ সালের মে মাসের তুলনায় এ বছরের মে মাসে কনটেইনার হ্যান্ডলিং রপ্তানিতে ২২ শতাংশ এবং আমদানিতে ১০ দশমিক ৩৬ শতাংশ বেড়েছে।

বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বন্দর ২০২৪ সালের মে মাসে ৬৪ হাজার ৫২৩ টিইইউ (বিশ ফুট সমতুল্য ইউনিট) রপ্তানি পণ্যবাহী কনটেইনার এবং এক লাখ ৩০ হাজার টিইইউ আমদানি পণ্যবাহী কনটেইনার হ্যান্ডেল করেছে। বছরের এপ্রিলে রপ্তানি ও আমদানি পণ্যবাহী কনটেইনার হ্যান্ডেলিংয়ের পরিমাণ ছিল যথাক্রমে ৪৮ হাজার ৭৩৭ টিইইউ এবং এক লাখ ১৭ হাজার টিইইউ।

ব্যবসায়ী ও বন্দর সংশ্লিষ্টার জানান, ডলারের সংকট ক্রমশ কমে আসছে। ফলে গত বছরের তুলনায় আমদানি-রপ্তানির হার কিছুটা বেড়েছে।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) পরিচালক মোহাম্মদ শামসুল আজম টিবিএসকে বলেন, 'আসন্ন ঈদ-উল-আজহার ছুটির কারণে অনেক পোশাক মালিক মে মাসে তাদের শিপমেন্ট বাড়িয়েছেন। সে কারণেই মে মাসে রপ্তানির পরিমাণ বেশি।'

চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানি হওয়া প্রায় সব পণ্য চট্টগ্রামের ১৯টি বেসরকারি অভ্যন্তরীণ কনটেইনার ডিপোতে লোড করা হয়। এছাড়া এ ডিপোগুলোয় খাদ্য সামগ্রীসহ ৩৮ ধরনের আমদানি পণ্য হ্যান্ডেল করা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের মহাসচিব রুহুল আমিন শিকদার বলেন, 'অভ্যন্তরীণ কনটেইনার ডিপোতে রপ্তানি পণ্যের পরিমাণ বাড়ছে। ২০২৪ সালে প্রতি মাসে রপ্তানি ১০ শতাংশ করে বাড়ছে। ফলে ডিপো থেকে রপ্তানি পণ্যের শিপমেন্টের হারও বেড়েছে।'

দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রায় ৯২ শতাংশই হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। বাংলাদেশের সমস্ত সমুদ্রবন্দর দিয়ে পরিবহন করা পণ্যবাহী কনটেইনারগুলোর প্রায় ৯৮ শতাংশ এ সমুদ্রবন্দর দিয়ে পরিবহন করা হয়। বন্দর দিয়ে আমদানি ও রপ্তানিকৃত পণ্যের প্রায় ২৫ কনটেইনারের মাধ্যমে পরিবহন করা হয়।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম বন্দর / কনটেইনার / কন্টেইনার হ্যান্ডলিং / বাণিজ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
    হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
    জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

Related News

  • লাইটার জাহাজে জ্বালানি সংকট, ঝুঁকিতে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস কার্যক্রম
  • যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬২ হাজার মেট্রিক টন গম
  • সিঙ্গাপুর থেকে ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে আরও একটি জাহাজ
  • ঈদের ছুটিতে চট্টগ্রাম বন্দরে ২৫ লাখ টন পণ্য ও ৫৫ হাজার কনটেইনার হ্যান্ডলিং
  • ঈদের ছুটিতেও সচল চট্টগ্রাম বন্দর: ৫ দিনে ১৮ লাখ টন পণ্য ও ৩৬ হাজার কনটেইনার হ্যান্ডলিং

Most Read

1
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

6
বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net