Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 10, 2026
ইনস্টাগ্রামে ভাসছে ‘অল আইজ অন রাফাহ’, কী বার্তা দিচ্ছে এ ছবি?

আন্তর্জাতিক

এনডিটিভি
29 May, 2024, 06:25 pm
Last modified: 29 May, 2024, 09:45 pm

Related News

  • মিসর-আর্জেন্টিনা ম্যাচের আগে গাজায় বিশ্বকাপের খেলা দেখানোর দায়িত্বে থাকা নেতাকে হত্যা করল ইসরায়েল
  • গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • অনেক দেশ চুক্তি করতে গোপনে আমাকে ফোন দিচ্ছে: জেডি ভ্যান্সের সমালোচনার জবাবে নেতানিয়াহু
  • বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১
  • নেতানিয়াহুর সঙ্গে আমার বোঝাপড়া চমৎকার, ও জানে ‘আসল বস কে’: ট্রাম্প

ইনস্টাগ্রামে ভাসছে ‘অল আইজ অন রাফাহ’, কী বার্তা দিচ্ছে এ ছবি?

রবিবার স্থানীয় সময় রাতে ইসরায়েলি বিমান হামলায় গাজার রাফায় একটি শরণার্থী শিবিরে শিশুসহ অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) থেকে ইসরায়েলকে রাফায় অভিযান বন্ধের নির্দেশের মাত্র কয়েকদিন পর এ হামলা হলো।
এনডিটিভি
29 May, 2024, 06:25 pm
Last modified: 29 May, 2024, 09:45 pm
ছবি: এক্স পোস্ট থেকে নেওয়া/এনডিটিভি

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাসছে। সেই ছবিতে লেখা রয়েছে- 'অল আইজ অন রাফাহ'। আর খুব অল্প সময়ের মধ্যেই ছবিটি ট্রেন্ডিংয়ে উঠে এসেছে। এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার হয়েছে ৩৭ মিলিয়ন বার। মূলত এই শব্দগুচ্ছ দিয়ে গাজায় চলমান গণহত্যা বোঝানো হচ্ছে।

কেন এ ছবি?

ইসরায়েলের নির্বিচার হামলার শিকার ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতে ব্যবহারকারীরা সোশ্যাল মিডিয়ায় এ ছবি পোস্ট করেছেন। মূলত এটি একটি ক্যাম্পেইন। বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী ও কর্মীদের নেতৃত্বে ক্যাম্পেইনটি পরিচালিত হচ্ছে।

পাশাপাশি এটি গাজার দক্ষিণাঞ্চলে শরণার্থী শিবিরে মানবেতর জীবনযাপন করা ফিলিস্তিনিদের প্রতি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করারও একটি প্রচেষ্টা।

বহু সেলিব্রেটিও সোশ্যাল মিডিয়ায় #AllEyesOnRafah লিখে ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়েছেন।

'অল আইজ অন রাফাহ' লেখা ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা ভাইরাল 'অ্যাক্টিভিস্ট আইকনোগ্রাফির' প্রথম ছবিগুলোর মধ্যে একটি বলেও ধারণা করা হচ্ছে।

'মিসইনফরমেশন' নিয়ে পড়াশোনা করা কাতারের হামাদ বিন খলিফা ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্যবিষয়ক সহযোগী অধ্যাপক মার্ক ওয়েন জোন্স বলেছেন, দেখে মনে হচ্ছে ছবিটি এআই দিয়ে তৈরি করা। 

রাফায় ইসরায়েলি হামলায় নিহত ৪৫

এদিকে রবিবার স্থানীয় সময় রাতে ইসরায়েলি বিমান হামলায় গাজার রাফায় একটি শরণার্থী শিবিরে শিশুসহ অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) থেকে ইসরায়েলকে রাফায় অভিযান বন্ধের নির্দেশের মাত্র কয়েকদিন পর এ হামলা হলো।

গত সপ্তাহে রাফায় অভিযান না চালানোর নির্দেশ দিয়েছিলেন আদালত। নির্দেশে বলা হয়েছিল, ইসরায়েলকে অবিলম্বে রাফায় সামরিক অভিযান এবং অন্য সব ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে হবে।

তেল আবিবকে লক্ষ্য করে হামাসের রকেট হামলার কয়েক ঘণ্টা পর ইসরায়েল এ হামলা চালায়। অবশ্য হামাসের ছোঁড়া বেশিরভাগ রকেটই ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে দখলদার রাষ্ট্রটি।

চলতি মাসের শুরুর দিকে ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়ে রাফাহ ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেয়। এর আগ পর্যন্ত এ সীমান্তটিই ছিল গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর প্রধান প্রবেশদ্বার।

রাফায় অভিযানের কারণে ১০ লাখেরও বেশি ফিলিস্তিনি প্রাণ বাঁচাতে সেখান থেকে পালাতে বাধ্য হন। তাদের মধ্যে বেশিরভাগই এর আগেই গাজা যুদ্ধের কারণে ঘরবাড়ি হারিয়ে রাফায় আশ্রয় নিয়েছিলেন।

ফিলিস্তিনিরা বলছেন, গাজার একটি জায়গাও নিরাপদ নয়। সবখানেই ইসরায়েলি হামলার ঝুঁকি রয়েছে। গত কয়েকটি মাস ধরে তারা কেবল গাজা উপত্যকার এদিক থেকে ওদিকেই ছুটে বেড়াচ্ছেন। 

গাজার মধ্যাঞ্চল ও দক্ষিণের শহর খান ইউনিসে অভিযানের আগে যখন ইসরায়েলি বাহিনী গাজার উত্তরাঞ্চলে থাকা ফিলিস্তিনিদের সেখান থেকে সরে যেতে বলেছিল, তখন কয়েক লাখ ফিলিস্তিনি রাফায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন।

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাফায় বিমান হামলার কারণে এখন মাত্র একটি স্বাস্থ্যকেন্দ্র চালু রয়েছে।

ত্রাণ সহায়তা পৌঁছানোর প্রধান পথটি বন্ধ করে দেওয়ায় মানবিক সহায়তা বিষয়ক গোষ্ঠীগুলো গাজায় ভয়াবহ মানবিক সঙ্কটের বিষয়ে সতর্ক করেছে।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা রাফায় হামাসের একটি লক্ষ্যবস্তুতে হামলা করেছেন। এতে হামাসের দুই জ্যেষ্ঠ নেতা ইয়াসিন রাবিয়া ও খালেদ নাগার নিহত হয়েছেন। 

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় হামাস। এতে এক হাজার ১৭০ জন নিহত হন। জবাবে নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। সাত মাসেরও বেশি সময় ধরে চলা এ হামলায় গাজায় এ পর্যন্ত ৩৬ হাজার ৯৬ জন নিহত হয়েছেন।


অনুবাদ: রেদওয়ানুল হক

Related Topics

টপ নিউজ

গাজা / ইসরায়েল / হামলা / রাফাহ / সমর্থন / আইসিজে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • ছবি: এপি
    ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

Related News

  • মিসর-আর্জেন্টিনা ম্যাচের আগে গাজায় বিশ্বকাপের খেলা দেখানোর দায়িত্বে থাকা নেতাকে হত্যা করল ইসরায়েল
  • গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • অনেক দেশ চুক্তি করতে গোপনে আমাকে ফোন দিচ্ছে: জেডি ভ্যান্সের সমালোচনার জবাবে নেতানিয়াহু
  • বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১
  • নেতানিয়াহুর সঙ্গে আমার বোঝাপড়া চমৎকার, ও জানে ‘আসল বস কে’: ট্রাম্প

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
ছবি: এপি
আন্তর্জাতিক

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net