Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
ক্যাম্পারের দারুণ লড়াইয়ের পর সিরিজ ইংল্যান্ডের

খেলা

টিবিএস ডেস্ক
02 August, 2020, 02:25 am
Last modified: 02 August, 2020, 02:41 am

Related News

  • ব্যাট হাতে আইরিশ ক্রিকেটারকে শাসিয়ে বিতর্কিত সিকান্দার রাজা
  • ডাবল হ্যাটট্রিকে বিশ্বকাপে ইতিহাস ক্যাম্পারের
  • মেলবোর্নে জয়ের সুবাস পাচ্ছে ভারত
  • ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধি দল
  • বঙ্গবন্ধু টি-টোয়েন্টি বিপ্লবের কাছে প্রস্তুতির মঞ্চ

ক্যাম্পারের দারুণ লড়াইয়ের পর সিরিজ ইংল্যান্ডের

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ওয়ানডেতেও হাসলো কার্টিস ক্যাম্পারের ব্যাট। এই ম্যাচেও আয়ারল্যান্ডকে পথ দেখালেন আগের ম্যাচেই অভিষেক হওয়া ডানহাতি এই অলরাউন্ডার। যদিও তার লড়াই আয়ারল্যান্ডকে হার থেকে বাঁচাতে পারেনি।
টিবিএস ডেস্ক
02 August, 2020, 02:25 am
Last modified: 02 August, 2020, 02:41 am
৮২ রানের ঝড়ো ইনিংস খেলা ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো। ছবি: সংগৃহীত

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ওয়ানডেতেও হাসলো কার্টিস ক্যাম্পারের ব্যাট। এই ম্যাচেও আয়ারল্যান্ডকে পথ দেখালেন আগের ম্যাচেই অভিষেক হওয়া ডানহাতি এই অলরাউন্ডার। যদিও তার লড়াই আয়ারল্যান্ডকে হার থেকে বাঁচাতে পারেনি। দ্বিতীয় ওয়ানডেতে দাপুটে ভঙ্গিতেই আয়াল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড।

শনিবার সাদাম্পটনের রোজ বলে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে জিতে এক ম্যাচ আগেই সিরিজ নিজেদের করে নিল ইয়ইন মর্গানের দল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ৪ আগস্ট সাউদাম্পটনেই অনুষ্ঠিত হবে। 

সিরিজ হারার ম্যাচে ক্যাম্পারের ৬৮ রানের সুবাদে ৯ উইকেটে ২১২ রান তোলে টস জিতে আগে ব্যাটিং করতে নামা আয়ারল্যান্ড। জবাবে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। এমনকি ১৩৭ রানের মধ্যেই ৬ উইকেট হারায় স্বাগতিকরা। কিন্তু ম্যাচ সেরা জনি বেয়ারস্টোর ব্যাটিং ঝড়ের পর স্যাম বিলিংস ও ডেভিড উইলি দায়িত্বশীল ব্যাটিং করায় জয় তুলে নিতে বেগ পেতে হয়নি ইংলিশদের। 

২১৩ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে স্কোরকার্ডে কোনো রান যোগ হওয়ার আগেই বিদায় নেন ইংল্যান্ডের ওপেনার জেসন রয়। যদিও এই চাপ দলকে বুঝতে দেননি ব্যাটকে তরবারিতে পরিণত করা বেয়ারস্টো। জেমস ভিন্সকে সঙ্গে নিয়ে তাণ্ডব চালাতে থাকেন ডানহাতি এই ব্যাটসম্যান। 

এই জুটিতে ৭০ রান পেরিয়ে যায় ইংল্যান্ড। এরপর ভিন্স ১৬ ও টম ব্যান্টন ১৫ রান করে আউট হলেও অন্য পাশে তাণ্ডব চালাতে থাকেন বেয়ারস্টো। তার সঙ্গে যোগ দেন স্যাম বিলিংস। এই জুটি ইংলিশদের ১৩১ রানে পৌঁছে দেয়। মাত্র ৪১ বলে ১৪টি চার ও ২টি ছক্কায় ৮২ রান করে আউট হন বেয়ারস্টো। 

এরপর হঠাৎ থমকে যায় ইংলিশদের ইনিংস। ১৮তম ওভারে ইয়ইন মর্গান ও মইন আলীকে ফিরিয়ে দেন আইরিশ পেসার জশ লিটল। এই দুই ব্যাটসম্যানকে রানের খাতাও খুলতে দেননি লিটল। যদিও স্যাম বিলিংস ও ডেভিড উইলির জুটি ভাঙতে পারেনি আইরিশরা। বিলিংস ৪৬ ও উইলি ৪৭ রানে অপরাজিত থাকেন। 

আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন জশ লিটল। আগের ম্যাচের মতো এই ম্যাচেই অলরাউন্ডার পারফরম্যান্স দেখিয়েছেন ক্যাম্পার। প্রথমে ব্যাট হাতে ৬৮ রান করা এই বোলিং অলরাউন্ডার বল হাতে ২টি উইকেট নেন। বাকি উইকেটটি নেন ক্রেইগ ইয়ং।

এরআগে ব্যাটিং করতে নামা আয়ারল্যান্ড শুরুতেই উইকেট হারানোর পর পুরো ইনিংসেই ধুঁকেছে। ক্যাম্পার ছাড়া আইরিশদের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ক্যাম্পার ৮৭ বলে ৮টি চারে মহামূল্যবান ৬৮ রান করেন। এ ছাড়া হ্যারি টেক্টর ২৮, লরক্যান টাকার ২১, সিমি সিং ২৫ ও অ্যান্ডি ম্যাকব্রাইন ২৪ রান করেন। ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ ৩টি এবং ডেভিড উইলি ও সাকিব মাহমুদ ২টি করে উইকেট নেন। 

সংক্ষিপ্ত স্কোর

আয়ারল্যান্ড: ৫০ ওভারে ২১২/৯ (কার্টিস ক্যাম্পার ৬৮ , হ্যারি টেক্টর ২৮, লরক্যান টাকার ২১, সিমি সিং ২৫, অ্যান্ডি ম্যাকব্রাইন ২৪; আদিল রশিদ ৩/৩৪, ডেভিড উইলি ২/৪৮, সাকিব মাহমুদ ২/৪৫)।

ইংল্যান্ড: ৩২.৩ ওভারে ২১৬/৬ (জনি বেয়ারস্টো ৮২, স্যাম বিলিংস ৪৬*, ডেভিড উইলি ৪৭*; জশ লিটল ৩/৬০, ক্যাম্পার ২/৫০)।

ফল: ইংলান্ড ৪ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা: জনি বেয়ারস্টো (ইংল্যান্ড)।

সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ২-০ ব্যবধানে এগিয়ে।   

Related Topics

টপ নিউজ

ইংল্যান্ড-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ / জনি বেয়ারস্টো / কার্টিস ক্যাম্পার / করোনা পরবর্তী ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
    তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

Related News

  • ব্যাট হাতে আইরিশ ক্রিকেটারকে শাসিয়ে বিতর্কিত সিকান্দার রাজা
  • ডাবল হ্যাটট্রিকে বিশ্বকাপে ইতিহাস ক্যাম্পারের
  • মেলবোর্নে জয়ের সুবাস পাচ্ছে ভারত
  • ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধি দল
  • বঙ্গবন্ধু টি-টোয়েন্টি বিপ্লবের কাছে প্রস্তুতির মঞ্চ

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

6
কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
আন্তর্জাতিক

তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net