Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
মেলবোর্নে জয়ের সুবাস পাচ্ছে ভারত

খেলা

টিবিএস ডেস্ক
28 December, 2020, 02:30 pm
Last modified: 28 December, 2020, 02:38 pm

Related News

  • অস্ট্রেলিয়ার ডেরায় রেকর্ড জয়ে সিরিজ শুরু ভারতের
  • পাঁচদিন ধুঁকে ধুঁকে হার, হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • আত্মাহুতি দেওয়াই পছন্দ বাংলাদেশের ব্যাটসম্যানদের!
  • উভয়সঙ্কট অবস্থায় দিশাহীন বাংলাদেশ
  • লিডের পাহাড় গড়েও ব্যাটিং ছাড়ল না শ্রীলঙ্কা

মেলবোর্নে জয়ের সুবাস পাচ্ছে ভারত

মেলবোর্ন টেস্টের শুরুর দিন থেকেই চালকের আসনে আছে ভারত। ব্যাটে-বলে শাসন করে অস্ট্রেলিয়াকে কোণঠাসা করে রেখে সফরকারীরা। প্রথম ইনিংসে অল্প রানেই অজিদের গুটিয়ে দেওয়া অজিঙ্কা রাহানের দল দ্বিতীয় ইনিংসেও বল হাতে দাপট দেখাচ্ছে।
টিবিএস ডেস্ক
28 December, 2020, 02:30 pm
Last modified: 28 December, 2020, 02:38 pm

মেলবোর্ন টেস্টের শুরুর দিন থেকেই চালকের আসনে আছে ভারত। ব্যাটে-বলে শাসন করে অস্ট্রেলিয়াকে কোণঠাসা করে রেখে সফরকারীরা। প্রথম ইনিংসে অল্প রানেই অজিদের গুটিয়ে দেওয়া অজিঙ্কা রাহানের দল দ্বিতীয় ইনিংসেও বল হাতে দাপট দেখাচ্ছে।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৩৩ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে বসেছে প্রথম টেস্টে দাপুটে জয় তুলে নেওয়া অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে পিছিয়ে পড়া রান তুলে মাত্র ২ রানের লিড নিয়েছে স্বাগতিকরা। তৃতীয় দিন শেষে ক্যামেরন গ্রিন ১৭ ও প্যাট কামিন্স ১৫ রানে অপরাজিত আছেন। 

জাসপ্রিত বুমরাহ ও রবীচন্দ্রন অশ্বিনের দারুণ বোলিংয়ে ১৯৫ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। জবাবে রাহানের সেঞ্চুরি (১১২) ও রবীন্দ্র জাদেজার হাফ সেঞ্চুরিতে (৫৭) প্রথম ইনিংসে ৩২৬ রান তোলে ভারত। প্রথম ইনিংসেই ১৩১ রানের লিড পায় তারা।  

১৩১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা অস্ট্রেলিয়া এবারও দিক হারিয়েছে। দলীয় ৪ রানেই অজি ওপেনার জো বার্নসকে ফিরিয়ে দেন ভারতের পেসার উমেশ যাদব। দ্বিতীয় উইকেট জুটিতে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন ম্যাথু ওয়েড ও মার্নাস ল্যাবুশেন।

যদিও তাদের জুটি দীর্ঘ হয়নি। ২৮ রান করে থামেন ল্যাবুশেন। ৪২ রানে দ্বিতীয় উইকেট হারানো অজিরা দলীয় ৭১ রানে হারায় স্টিভেন স্মিথকে। এরপরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ। ৪০ রান করে আউট হন ম্যাথু ওয়েড। ট্রাভিস হেড করেন ১৭ রান। 

রবীন্দ্র জাদেজা ২টি উইকেট নিয়েছেন। এ ছাড়া জাসপ্রিত বুমরাহ, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ ও রবিচন্দ্রন অশ্বিন একটি করে উইকেট পান। অস্ট্রেলিয়ার বাকি চার ব্যাটসম্যানকে আউট করে জয় তুলে নেওয়ার জন্য দুইদিন সময় পাচ্ছে ভারত।

Related Topics

টপ নিউজ

ভারত-অস্ট্রেলিয়া / টেস্ট সিরিজ / করোনা পরবর্তী ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • অস্ট্রেলিয়ার ডেরায় রেকর্ড জয়ে সিরিজ শুরু ভারতের
  • পাঁচদিন ধুঁকে ধুঁকে হার, হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • আত্মাহুতি দেওয়াই পছন্দ বাংলাদেশের ব্যাটসম্যানদের!
  • উভয়সঙ্কট অবস্থায় দিশাহীন বাংলাদেশ
  • লিডের পাহাড় গড়েও ব্যাটিং ছাড়ল না শ্রীলঙ্কা

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net