Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
ঠাকুরগাঁওয়ে 'সোনার পাহাড়' ঘিরে রেখেছে পুলিশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 May, 2024, 03:55 pm
Last modified: 28 May, 2024, 01:28 pm

Related News

  • যে কারণে সোনা কেনা ও বিদেশ ভ্রমণে ভারতীয়দের নিরুৎসাহিত করছেন মোদি
  • রুপির মান ও রিজার্ভ বাঁচাতে সোনা-রুপার আমদানি শুল্ক বাড়িয়ে ১৫% করল ভারত
  • মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টায় ভাটা: ডলার ও তেলের দাম বাড়ায় স্বর্ণের বড় দরপতন
  • স্বর্ণের মজুত বাড়াচ্ছে দেশগুলো—কারণ কী?
  • তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা

ঠাকুরগাঁওয়ে 'সোনার পাহাড়' ঘিরে রেখেছে পুলিশ

গত শনিবার রাতে ইটভাটার চারপাশে ১৪৪ ধারা জারি করে এক প্রজ্ঞাপন দেওয়া হয়। এরপর থেকে ঘটনাস্থলে ২৪ ঘণ্টাই পুলিশ পাহাড়া দিচ্ছেন। কাউকে ওই এলাকায় যেতে দেওয়া হচ্ছে না।
টিবিএস রিপোর্ট
27 May, 2024, 03:55 pm
Last modified: 28 May, 2024, 01:28 pm
ছবি: টিবিএস

স্থানীয়দের কাছে 'সোনার পাহাড়' বলে পরিচিতি পাওয়া ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কাতিহারের আরবিবি নামের আলোচিত ইটভাটা ঘিরে রেখেছে পুলিশ। এট ইটভাটায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।

গত শনিবার রাতে ইটভাটার চারপাশে ১৪৪ ধারা জারি করে এক প্রজ্ঞাপন দেওয়া হয়। এরপর থেকে ঘটনাস্থলে ২৪ ঘণ্টাই পুলিশ পাহাড়া দিচ্ছেন। কাউকে ওই এলাকায় যেতে দেওয়া হচ্ছে না।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের কাতিহার রাজোর গ্রামের মো. রুহুল আমিনের মালিকানাধীন আরবিবি ইট ভাটায় মাটির স্তূপ খুড়ে সোনা পাওয়া যাচ্ছে। স্থানীয় লোকজন বেশ কয়েকদিন যাবৎ খুন্তি, কোদাল, বাশিলা দিয়ে মাটি খোড়াখুড়ি করে প্রতিদিন সোনার সন্ধান করছে। এতে আগ্রাসী লোকজন স্বর্ণ পাওয়ার আশায় ঝগড়া-বিবাদ করছে ও দ্বন্দ্বে লিপ্ত হচ্ছে। প্রতিদিন মাটি খুড়ে স্বর্ণের সন্ধান করতে থাকলে যেকোনো সময় ঘটনাস্থলে মারামারি, খুন, জখমসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সম্ভাবনা রয়েছে। তাই জেলা প্রশাসক কার্যালয়ের জুডিশিয়াল মুন্সীখানা শাখা থেকে উক্ত স্থানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রকিবুল হাসান ইট ভাটা এলাকা ও এর আশপাশে ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারা জারি করেন।

ছবি: টিবিএস

১৪৪ ধারা জারির পর থেকেই স্বর্ণের সন্ধানে আসা মানুষেরা তাড়াহুড়ো করে এলাকা ছাড়েন। মুহূর্তেই পুলিশ পুরো এলাকা তাদের নিয়ন্ত্রণে নেন। বর্তমানে জনশূন্য ইটভাটার চারিদিক।

গত এপ্রিলে হঠাৎ স্থানীয় এক ব্যক্তি তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন আরবিবি নামে একটি ইটভাটায় ইট প্রস্তুতের জন্য সংরক্ষিত মাটি খুড়লেই মিলছে সোনা। এমন খবরে স্বর্ণের লোভে হাতে কোদাল, খুন্তি ও বশিলা নিয়ে মাটির খুড়ার প্রতিযোগিতায় নামে স্থানীয়রাসহ উৎসুক জনতা।

এ বিষয়ে রাণীশংকৈল উপজেলার নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান জানান, আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সার্বক্ষণিক পুলিশ পাহাড়ায় রয়েছে ঘটনাস্থল।

ছবি: টিবিএস

ঠাকুরগাঁওয়ের বাসিন্দা রেজাউল করিম বলেন, "ঘটনা জানাজানি হওয়ার পর থেকে স্বর্ণের খোঁজে বিভিন্ন এলাকার মানুষ আরবিবি ইট ভাটায় আসতে থাকে। এলাকায় অনেকে বলাবলি করছে ওই ইটভাটা এখন সোনার খনি। আগে মানুষ খোড়াখুড়ি করলেও এখন প্রশাসনের বাধার মুখে আর কেউ ঘটনাস্থলে যেতে পারছেন না।"

ইটভাটার ম্যানেজার মো. লিটন মিয়া জানান, এখন আমাদের এখানকার পরিবেশ শান্ত রয়েছে। গতকাল রাত থেকে এখানে ১৪৪ ধারা জারি রয়েছে। আজ সকাল থেকে এখন পর্যন্ত কোন ধরনের লোকজন এখানে আসে নি। যদিও কিছু লোকজন আসছে; তারা দূর থেকেই চলে যাচ্ছে ১৪৪ ধারার কথা শুনে।

ছবি: টিবিএস

রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. উমের আলী বলেন, "আজ সকাল থেকেই ইটভাটার এখানের পরিবেশ শান্ত। যদিও কিছু লোকজন সকালে এসেছিল; এখন আর লোকজন আসছে না । কেউ সোনা পেয়েছে কি-না আমার জানা নেই।"

ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, "ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি হওয়ার পর সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। ইটভাটার মাটি খোড়াকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন কোনো রকম অবনতি না হয়, সেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।"

Related Topics

টপ নিউজ

স্বর্ণ / সোনা / সোনা উদ্ধার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
    স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

Related News

  • যে কারণে সোনা কেনা ও বিদেশ ভ্রমণে ভারতীয়দের নিরুৎসাহিত করছেন মোদি
  • রুপির মান ও রিজার্ভ বাঁচাতে সোনা-রুপার আমদানি শুল্ক বাড়িয়ে ১৫% করল ভারত
  • মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টায় ভাটা: ডলার ও তেলের দাম বাড়ায় স্বর্ণের বড় দরপতন
  • স্বর্ণের মজুত বাড়াচ্ছে দেশগুলো—কারণ কী?
  • তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

4
আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর

5
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

6
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net