Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
দখলমুক্ত মেয়র আনিসুল হক সড়ক, নেই চিরচেনা যানজট  

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 May, 2024, 10:30 am
Last modified: 27 May, 2024, 11:55 am

Related News

  • ঢাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ডিএমপির ৫ দিনের বিশেষ অভিযান শুরু
  • স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী
  • যানজট নিরসনে দেশীয় প্রযুক্তিতে তৈরি পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার শুরু পুলিশের
  • নওগাঁয় সরকারি জমি দখল করে তিন ছাত্রনেতার রেস্টুরেন্ট, সাবেক ইউএনওর সম্পৃক্ততার অভিযোগ
  • সাদাপাথর লুট: চাঁদাবাজি, দখলবাজির অভিযোগে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতির পদ স্থগিত

দখলমুক্ত মেয়র আনিসুল হক সড়ক, নেই চিরচেনা যানজট  

তেজগাঁও ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, মেয়র আনিসুল হক সড়কের ট্রাক স্ট্যান্ডের ধারণ ক্ষমতা ৭০০-৮০০; কিন্তু প্রতিদিন গড়ে প্রায় সাড়ে ৩ থেকে ৪ হাজার ট্রাক-কাভার্ডভ্যান চলাচল করে এই রাস্তায়। 
টিবিএস রিপোর্ট
27 May, 2024, 10:30 am
Last modified: 27 May, 2024, 11:55 am
ছবি: সংগৃহীত

তীব্র যানজট, রাস্তার দুই পাশে ট্রাক ও কাভার্ডভ্যানের লম্বা সারি, বিক্ষিপ্তভাবে যানচলাচল ছিল সাতরাস্তা সংলগ্ন মেয়র আনিসুল হক সড়কের নিত্য দিনের চিত্র। তবে ট্রাফিক পুলিশের গত কয়েক দিনের প্রচেষ্টায় যেন প্রাণ ফিরে পেয়েছে পুরো সড়ক। তেজগাঁও সাতরাস্তা থেকে রেলগেট পর্যন্ত এ রাস্তা আবারো হয়েছে দখলমুক্ত। 

রাস্তার দুই পাশে নেই চিরচেনা ট্রাক ও কাভার্ডভ্যানের লম্বা লাইন, কমেছে যানজট। ভোগান্তি কমেছে রাস্তায় যাতায়াত করা লাখো মানুষের ।
 
তেজগাঁও এরিয়ার বাসিন্দা নূর আলম, বিগত বিশ বছর যাবৎ কারওয়ান বাজার থেকে পাইকারি কাঁচামাল কিনে শহরের বিভিন্ন গলিতে বিক্রি করেন। তিনি বলেন, 'এই সড়কে যানজট লেগেই থাকতো। তবে গত কয়েকদিন ধরে এই রাস্তায় যানজট নেই। রাস্তার পাশের গাড়ির সংখ্যাও কমেছে।'

তেজগাঁও ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, মেয়র আনিসুল হক সড়কের ট্রাক স্ট্যান্ডের ধারণ ক্ষমতা ৭০০-৮০০; কিন্তু প্রতিদিন গড়ে প্রায় সাড়ে ৩ থেকে ৪ হাজার ট্রাক-কাভার্ডভ্যান চলাচল করে এই রাস্তায়। 

এই সড়কের দুই পাশে কিছু গ্যারেজ থাকায় অনেক ট্রাক এখানে আনা হতো মেরামতের জন্য। কিছু নষ্ট ট্রাক রাস্তার ওপরেই পড়ে থাকত। এছাড়া দূরদূরান্ত থেকে আসা ট্রাক এখানে পার্কিং করায় সড়কে যান চলাচলের জায়গা হয়ে যেত সংকীর্ণ। যার কারণে এখানে যানজট ছিল প্রতিদিনকার স্বাভাবিক দৃশ্য।

ছবি: সংগৃহীত

সম্প্রতি আনিসুল হক সড়কের যানজট নিরসনে ট্রাক কাভার্ডভ্যান চালক শ্রমিক ফেডারেশন, সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেন। এতে সিদ্ধান্ত হয় প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে ১০টা পর্যন্ত সড়কের পাশে ট্রাক রাখতে পারবে। এছাড়া শুক্র ও শনিবার সড়কে এক লেনে ট্রাক রাখা যাবে। 

ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোস্তাক আহম্মেদ বলেন, 'ঢাকা মহানগরবাসীর কাছে আনিসুক হক সড়ক আবেগের একটি কাজ। এটি পুনরুদ্ধার করতে গিয়ে আনিসুল হক অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। আমরা ট্রাক কাভার্ডভ্যান চালক শ্রমিক ফেডারেশনের নেতাদের সহায়তায় সড়কটি পুনরুদ্ধার করেছি।'

তিনি আরও বলেন, 'সন্ধ্যা ৭টা থেকে ১০টা পর্যন্ত ট্রাফিক কম থাকে। এই সময় এখানে ট্রাক থাকতে পারবে। এছাড়া শুক্র ও শনিবার সড়কে গাড়ির চাপ কম থাকে, তাই এক লেনে এ ছুটির দিনে আমরা ট্রাক থাকার সুযোগ করে দেব।' 

বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান চালক শ্রমিক ফেডারেশনের সভাপতি মনির তালুকদার বলেন, 'আমরা জায়গার জন্য সরকারের কাছে আবেদন করেছি। টিএনটির জায়গা আমাদের দিয়ে দিলে ইনশাল্লাহ এই সমস্যা থাকবে না। আর আমরা ট্রাফিক পুলিশকে সবসময় সহায়তা করি এবং করব।'

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৯ নভেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত আনিসুল হক সাতরাস্তা থেকে রেললাইন পর্যন্ত রাস্তার ট্রাক স্ট্যান্ডটি উচ্ছেদ করে সড়কটিকে 'পার্কিংমুক্ত' করেন। তবে আনিসুল হকের মৃত্যুর পর থেকে ফের দখলদারদের হাতে চলে যায় সড়কটি।

Related Topics

টপ নিউজ

মেয়র আনিসুল হক / যানজট নিরসন / দখলমুক্ত / অবৈধ দখল / ট্রাক চলাচল / ট্র্যাফিক জ্যাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
    হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার
  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
    ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র
  • ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
    ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

Related News

  • ঢাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ডিএমপির ৫ দিনের বিশেষ অভিযান শুরু
  • স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী
  • যানজট নিরসনে দেশীয় প্রযুক্তিতে তৈরি পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার শুরু পুলিশের
  • নওগাঁয় সরকারি জমি দখল করে তিন ছাত্রনেতার রেস্টুরেন্ট, সাবেক ইউএনওর সম্পৃক্ততার অভিযোগ
  • সাদাপাথর লুট: চাঁদাবাজি, দখলবাজির অভিযোগে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতির পদ স্থগিত

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

2
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

3
ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার

4
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

5
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র

6
৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
অর্থনীতি

৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net