Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
তারেককে ফিরিয়ে এনে আদালতের সাজা কার্যকর করব: প্রধানমন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি
26 May, 2024, 10:05 pm
Last modified: 26 May, 2024, 10:13 pm

Related News

  • দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশে করার প্রস্তাব টিআইবির, প্রধানমন্ত্রীর ইতিবাচক সাড়া
  • নিজেই গাড়ি চালিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের অনুষ্ঠানে গেলেন প্রধানমন্ত্রী 
  • এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব পর্যায়ে নির্বাচনের লক্ষ্য: মির্জা ফখরুল  
  • সামরিক-বেসামরিক সুসম্পর্ক ছাড়া শক্তিশালী রাষ্ট্র গঠন অসম্ভব: ডিসি সম্মেলনে প্রতিরক্ষা উপদেষ্টা
  • বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

তারেককে ফিরিয়ে এনে আদালতের সাজা কার্যকর করব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘সে যেখানেই থাকুক না কেন, আমরা তাকে ফিরিয়ে আনব। সাজাপ্রাপ্ত এই পলাতক আসামিকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে আমরা ইতোমধ্যে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা করেছি। আমরা তাকে এনে সাজা কার্যকর করব।’
ইউএনবি
26 May, 2024, 10:05 pm
Last modified: 26 May, 2024, 10:13 pm
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্কেচ: টিবিএস

আদালতে সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সরকার ফিরিয়ে আনবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, তারেক রহমানকে ফেরত আনার বিষয়ে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা হয়েছে।

রবিবার (২৬ মে) সরকারি বাসভবন গণভবনে নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, 'তারেক রহমান যেখানেই থাকুক না কেন, আমরা তাকে ফিরিয়ে আনব এবং আদালতের সাজা কার্যকর করব।'

তিনি আরও বলেন, 'সে যেখানেই থাকুক না কেন, আমরা তাকে ফিরিয়ে আনব। সাজাপ্রাপ্ত এই পলাতক আসামিকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে আমরা ইতোমধ্যে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা করেছি। আমরা তাকে এনে সাজা কার্যকর করব।'

শেখ হাসিনা জোর দিয়ে বলেন, বাংলাদেশের জনগণ জঙ্গি ও অগ্নিসংযোগকারীদের আর ক্ষমতায় দেখতে চায় না।

২০১৩, ২০১৪ ও ২০২৩ সালে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের কথা স্মরণ করে তিনি বলেন, 'তার শাস্তি কার্যকর করতে পারলে এদেশের জনগণ জঙ্গিবাদ ও আগুন সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত হবে।'

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দণ্ডিত খুনিদের ফিরিয়ে আনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, 'জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশের অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত রাখতে তাদের দণ্ড কার্যকর করা অপরিহার্য। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।'

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী / তারেক রহমান / বিএনপি / সাজা / গণভবন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ইন্ডিয়া টুডে
    সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'
  • ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
    যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের
  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

Related News

  • দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশে করার প্রস্তাব টিআইবির, প্রধানমন্ত্রীর ইতিবাচক সাড়া
  • নিজেই গাড়ি চালিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের অনুষ্ঠানে গেলেন প্রধানমন্ত্রী 
  • এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব পর্যায়ে নির্বাচনের লক্ষ্য: মির্জা ফখরুল  
  • সামরিক-বেসামরিক সুসম্পর্ক ছাড়া শক্তিশালী রাষ্ট্র গঠন অসম্ভব: ডিসি সম্মেলনে প্রতিরক্ষা উপদেষ্টা
  • বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Most Read

1
ছবি: ইন্ডিয়া টুডে
আন্তর্জাতিক

সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'

2
ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান

3
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

6
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net