Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 15, 2026
ঘূর্ণিঝড় 'রিমাল': চট্টগ্রাম বন্দরে সব ধরনের কার্যক্রম বন্ধ, অ্যালার্ট-৪ জারি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 May, 2024, 10:40 am
Last modified: 26 May, 2024, 11:59 am

Related News

  • ঘূর্ণিঝড় রিমালে সারা দেশে ৪৮.৭ শতাংশ মোবাইল টাওয়ার বন্ধ
  • ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ১৯ উপজেলায় নির্বাচন স্থগিত
  • ঘূর্ণিঝড় রিমাল নিম্নচাপ আকারে মানিকগঞ্জ অতিক্রম করছে
  • ঝড়ে বিধস্ত ঘরবাড়ি, প্লাবিত জনপদ, উপকূলে হাহাকার
  • রাতের মধ্যেই দেশের উপকূল অতিক্রম করে যাবে ঘূর্ণিঝড় রিমাল: বিএমডি

ঘূর্ণিঝড় 'রিমাল': চট্টগ্রাম বন্দরে সব ধরনের কার্যক্রম বন্ধ, অ্যালার্ট-৪ জারি

মহাবিপৎসংকেত ৮, ৯ ও ১০ হলে বন্দরেও সর্বোচ্চ সতর্কতা বা 'অ্যালার্ট-৪' জারি করা হয়। তখন বন্দরের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
টিবিএস রিপোর্ট
26 May, 2024, 10:40 am
Last modified: 26 May, 2024, 11:59 am
চট্টগ্রাম বন্দর। ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম বন্দরের জন্য ৯ নম্বর বিপৎসংকেত জারি করায় সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ঘোষণা করা হয়েছে বন্দরের নিজস্ব সতর্কতা 'অ্যালার্ট-৪'।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সচিব ওমর ফারুক রোববার (২৬ মে) সকালে টিবিএসকে বলেন, "অ্যালার্ট-৪ জারি হলে চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম বন্ধ হয়ে যায়। বন্দরের জেটিতে ১৭টি জাহাজ ছিল, রোববার সকাল থেকে জোয়ারের সময় সেগুলো গভীর সাগরে পাঠিয়ে দেওয়া হয়।"  

এছাড়া বন্দরের বহিনোঙ্গরে যেসব জাহাজ ছিল, সেগুলোকে শনিবার রাতে গভীর সাগরে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি। 

চট্টগ্রাম বন্দরের তথ্য মতে, বন্দরে যে সকল যন্ত্রপাতি রয়েছে, ক্ষয়ক্ষতি এড়াতে সেগুলোর সুরক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে। খোলা হয়েছে তিনটি কন্ট্রোল রুম। বন্দর ইয়ার্ডে ডেলিভারি কার্যক্রম প্রায় বন্ধ রয়েছে।

জানা গেছে, আজ সকাল ১১ টায় জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, ১৯৯২ সালে বন্দর কর্তৃপক্ষের প্রণীত ঘূর্ণিঝড়-দুর্যোগ প্রস্তুতি এবং ঘূর্ণিঝড়-পরবর্তী পুনর্বাসন পরিকল্পনা অনুযায়ী, আবহাওয়া অধিদপ্তরের সংকেতের ভিত্তিতে চার ধরনের সতর্কতা জারি করে বন্দর।

আবহাওয়া অধিদপ্তর ৩ নম্বর সংকেত জারি করলে বন্দর প্রথম পর্যায়ের সতর্কতা বা 'অ্যালার্ট-১' জারি করে। ৪ নম্বর সংকেতের জন্য বন্দর 'অ্যালার্ট-২' জারি করে। এছাড়া বিপৎসংকেত ৫, ৬ ও ৭ নম্বরের জন্য 'অ্যালার্ট-৩' জারি করা হয়। মহাবিপৎসংকেত ৮, ৯ ও ১০ হলে বন্দরেও সর্বোচ্চ সতর্কতা বা 'অ্যালার্ট-৪' জারি করা হয়। তখন বন্দরের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

Related Topics

টপ নিউজ

ঘূর্ণিঝড় রেমাল / রেমাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
    আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
  • ছবি: সংগৃহীত
    যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ
  • ছবি: টিবিএস
    যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা
  •  একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
    চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
    এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা আর দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: জ্বালানিমন্ত্রী

Related News

  • ঘূর্ণিঝড় রিমালে সারা দেশে ৪৮.৭ শতাংশ মোবাইল টাওয়ার বন্ধ
  • ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ১৯ উপজেলায় নির্বাচন স্থগিত
  • ঘূর্ণিঝড় রিমাল নিম্নচাপ আকারে মানিকগঞ্জ অতিক্রম করছে
  • ঝড়ে বিধস্ত ঘরবাড়ি, প্লাবিত জনপদ, উপকূলে হাহাকার
  • রাতের মধ্যেই দেশের উপকূল অতিক্রম করে যাবে ঘূর্ণিঝড় রিমাল: বিএমডি

Most Read

1
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই

3
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা

5
 একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

6
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা আর দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: জ্বালানিমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net