Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 27, 2026
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ১৯ উপজেলায় নির্বাচন স্থগিত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 May, 2024, 02:20 pm
Last modified: 27 May, 2024, 02:21 pm

Related News

  • বগুড়া-৬ আসনে তারেক রহমান, ঢাকা-১৫ আসনে জয় পেলেন জামায়াত আমির; অন্যান্য কেন্দ্রে এগিয়ে যারা
  • এই নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের অভূতপূর্ব যাত্রা শুরু হলো: প্রধান উপদেষ্টা
  • নির্ধারিত সময়ে কেন্দ্রের ফটক না খোলায় চটগ্রামে ভোটারদের ক্ষোভ
  • চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু
  • শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামানের মৃত্যুতে নির্বাচন স্থগিত

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ১৯ উপজেলায় নির্বাচন স্থগিত

টিবিএস রিপোর্ট
27 May, 2024, 02:20 pm
Last modified: 27 May, 2024, 02:21 pm
ছবি: রাজীব ধর/টিবিএস

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ১৯টি উপজেলায় উপজেলা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

সোমবার (২৭ মে) রাজধানীর নির্বাচন কমিশন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে ইসি সচিব জাহাঙ্গীর আলম এ তথ্য জানান। 

ইসি সচিব বলেন, 'উপজেলা পরিষদের নির্বাচনে তৃতীয় ধাপে ২৯ তারিখে ১০৯টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট সব দপ্তর ও বাহিনীগুলো প্রস্তুতিও গ্রহণ করেছিল। কিন্তু গতকাল (২৬ মে) রাত থেকে প্রবল ঘূর্ণিঝড় উপকূলীয় অঞ্চলগুলোতে আঘাত হেনেছে।'

তিনি আরও বলেন, 'স্থানীয় প্রশাসন থেকে এখন পর্যন্ত পাওয়া তথ্য মোতাবেক যেসব নির্বাচনী এলাকায় জলোচ্ছ্বাসের পানি প্রবেশ করেছে, বাঁধ ভেঙেছে, কোথাও গাছপালা ভেঙে পড়েছে, কোনো কোনো জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে—এমন ১৯ টি উপজেলা নির্বাচন স্থগিত করা হলো।'

যেসব উপজেলার ভোট স্থগিত করা হয়েছে, সেগুলো হলো—লবাগেরহাটের শরণখোলা, মোড়েলগঞ্জ, মোংলা, খুলনা জেলার কয়রা, ডুমুরিয়া, পাইকগাছা, বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া, পটুয়াখালী সদর, দুমকী, মির্জাগঞ্জ, পিরোজপুরের মঠবাড়িয়া, ভোলার তজুমদ্দিন, লালমোহন, ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া এবং বরগুনার বামনা ও পাথরঘাটা।

এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, 'এই সংখ্যা বাড়তে পারে। আমরা যদি আরও কোনো তথ্য পাই যেখানে পানি উঠেছে, ভোটকেন্দ্র ডুবে গেছে, চলাচলের রাস্তাঘাট ডুবে গেছে, তাহলে সেসব উপজেলার ভোট স্থগিত হতে পারে।'

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাঠ প্রশাসনের তথ্য এবং তাদের সুপারিশের ভিত্তিতে ভোট স্থগিত করা হয়েছে। 

তিনি আরও বলেন, 'আপাতত আমরা স্থগিত করেছি। এগুলোতে ভোট করার বিষয় নিয়ে সিদ্ধান্ত আমরা পরে জানাব।'

Related Topics

টপ নিউজ

রিমাল / ঘূর্ণিঝড় রিমাল / রেমাল / ঘূর্ণিঝড় রেমাল / উপজেলা নির্বাচন / নির্বাচন স্থগিত / ভোটগ্রহণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • ছবি: সংগৃহীত
    নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী
  • সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
    ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা
  • সিগানের বাড়ি। ছবি: সিএনএন
    আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান
  • একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

Related News

  • বগুড়া-৬ আসনে তারেক রহমান, ঢাকা-১৫ আসনে জয় পেলেন জামায়াত আমির; অন্যান্য কেন্দ্রে এগিয়ে যারা
  • এই নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের অভূতপূর্ব যাত্রা শুরু হলো: প্রধান উপদেষ্টা
  • নির্ধারিত সময়ে কেন্দ্রের ফটক না খোলায় চটগ্রামে ভোটারদের ক্ষোভ
  • চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু
  • শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামানের মৃত্যুতে নির্বাচন স্থগিত

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী

4
সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
আন্তর্জাতিক

ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা

5
সিগানের বাড়ি। ছবি: সিএনএন
আন্তর্জাতিক

আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

6
একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net