Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
‘স্যুটকেসে ভরে এমপি আজীমের মরদেহের অংশ’ বাইরে নিয়ে যায় খুনীরা, দেখুন ভিডিও

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 May, 2024, 06:40 pm
Last modified: 24 May, 2024, 06:49 pm

Related News

  • ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • সিলেটে বাসা থেকে বৃদ্ধ দম্পতি ও গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার 
  • থাইল্যান্ডে সরকারি কর্মকর্তাকে খুনের পর ইউটিউব লাইভে এসে সাবেক এমপির স্বীকারোক্তি
  • ৬ মাস অনেক খেয়েছেন, এখন মনে হয় দলটা খেয়ে ফেলবেন: নেতাকর্মীদের বিএনপির এমপি
  • মাদ্রাসায় ‘বন্দে মাতরম’ গাইলে আকাশ ভেঙে পড়বে না: কলকাতা হাইকোর্ট   

‘স্যুটকেসে ভরে এমপি আজীমের মরদেহের অংশ’ বাইরে নিয়ে যায় খুনীরা, দেখুন ভিডিও

ফুটেজটিতে সন্দেহভাজন দুই হত্যাকারী সৈয়দ আমানুল্লাহ ওরফে শিমুল ভুঁইয়া ও পেশাদার কসাই জিহাদ হাওলাদারকে (২৪) ওই অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যেতে দেখা যায়। তাদের হাতে ছিল হালকা সবুজ রঙের ট্রলিব্যাগ ও কিছু পলিথিন ব্যাগ।
টিবিএস রিপোর্ট
24 May, 2024, 06:40 pm
Last modified: 24 May, 2024, 06:49 pm
ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া।

ভারতে চিকিৎসার জন্য গিয়ে নিখোঁজ হওয়ার ৮ দিন পর গত বুধবার (২২ মে) ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মরদেহের কয়েকটি টুকরো উদ্ধার করেছে পুলিশ।

কয়েকটি সূত্রের বরাত দিয়ে শুক্রবার (২৪ মে) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলেছে, কলকাতার নিউ টাউন এলাকায় একটি অ্যাপার্টমেন্টে এমপি আনারকে হত্যা করা হয়। এরপর তার দেহ টুকরো টুকরো করে কেটে সেগুলো প্লাস্টিকের ব্যাগে করে শহরের বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়।

কলকাতা পুলিশের ধারণা অনুযায়ী এমপি আনারকে যেই অ্যাপার্টমেন্টে হত্যা করা হয়, সেই অ্যাপার্টমেন্টের বাইরের সিসিটিভির একটি ফুটেজ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের হাতে এসে পৌঁছেছে।

ফুটেজটিতে সন্দেহভাজন দুই হত্যাকারী সৈয়দ আমানুল্লাহ ওরফে শিমুল ভুঁইয়া ও পেশাদার কসাই জিহাদ হাওলাদারকে (২৪) ওই অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যেতে দেখা যায়। তাদের হাতে ছিল হালকা সবুজ রঙের ট্রলিব্যাগ ও কিছু পলিথিন ব্যাগ। ১৪ মে স্থানীয় সময় ভোর ৫টা ৫মিনিটে তারা ওই অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে লিফটে ওঠেন।

কলকাতা পুলিশ জিহাদকে গ্রেপ্তার করেছে। তিনি খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি অবৈধভাবে মুম্বাইয়ে বসবাস করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।

এছাড়াও জাহিদ নামে আরেক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের সিআইডি। গতকাল মধ্যরাতে বনগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Related Topics

টপ নিউজ

হত্যা / সংসদ সদস্য / ঝিনাইদহ-৪ / কলকাতা / নিখোঁজ / এমপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: এএফপি
    ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ছবি: ইউএস নেভি
    মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান
  • গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
    বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
    হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

Related News

  • ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • সিলেটে বাসা থেকে বৃদ্ধ দম্পতি ও গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার 
  • থাইল্যান্ডে সরকারি কর্মকর্তাকে খুনের পর ইউটিউব লাইভে এসে সাবেক এমপির স্বীকারোক্তি
  • ৬ মাস অনেক খেয়েছেন, এখন মনে হয় দলটা খেয়ে ফেলবেন: নেতাকর্মীদের বিএনপির এমপি
  • মাদ্রাসায় ‘বন্দে মাতরম’ গাইলে আকাশ ভেঙে পড়বে না: কলকাতা হাইকোর্ট   

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

3
ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান

4
গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
ফিচার

বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই

5
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

6
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net