Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
কোহলিদের বিদায় করে ফাইনালের রেসে টিকে রইলো রাজস্থান

খেলা

টিবিএস রিপোর্ট
23 May, 2024, 12:35 am
Last modified: 23 May, 2024, 12:43 am

Related News

  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা
  • আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘ওপর মহলের’, জানতেন না বিসিসিআই সদস্যরাও: রিপোর্ট

কোহলিদের বিদায় করে ফাইনালের রেসে টিকে রইলো রাজস্থান

ক্রিকেট যে চরম অনিশ্চয়তার খেলা বা এখানে যে আগের ম্যাচের ফলাফল খুব একটা কাজে দেয় না, সেটি আরেকবার প্রমাণিত হলো৷ টানা ছয় ম্যাচ জিতে উড়তে থাকা বেঙ্গালুরু মাটিতে নামিয়ে এনে ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকল রাজস্থান রয়্যালস। দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে তারা।
টিবিএস রিপোর্ট
23 May, 2024, 12:35 am
Last modified: 23 May, 2024, 12:43 am

টানা সাত ম্যাচ হারের পর টানা ছয় ম্যাচ জিতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে প্লে-অফে উঠেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অপরদিকে রাজস্থান রয়্যালসের সর্বশেষ জয়টি এসেছিল পাঁচ ম্যাচ আগে। সবমিলিয়ে কোহলিরাই ফর্মে এগিয়ে ছিলেন। 

তবে ক্রিকেট যে চরম অনিশ্চয়তার খেলা বা এখানে যে আগের ম্যাচের ফলাফল খুব একটা কাজে দেয় না, সেটি আরেকবার প্রমাণিত হলো৷ টানা ছয় ম্যাচ জিতে উড়তে থাকা বেঙ্গালুরুকে মাটিতে নামিয়ে এনে ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকল রাজস্থান রয়্যালস। দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে তারা। 

বেঙ্গালুরুর দেওয়া ১৭৩ রানের লক্ষ্য রাজস্থান টপকে গেছে চার উইকেট ও ছয় বল হাতে রেখে। যশস্বী জয়সোয়াল ও টম কোলার-ক্যাডমোরের ৪৬ রানের উদ্বোধনী জুটিতে শুরুটা ভালো হয় রাজস্থানের। জয়সয়াল ৩০ বলে ৪৫ রানের ইনিংস খেলেন। মাঝে পরপর দুই ওভারে জয়সয়াল ও অধিনায়ক সঞ্জু স্যামসনের উইকেট হারিয়ে চাপে পড়ে রাজস্থান। 

এরপর জুরেল ও রিয়ান পরাগের ২৬ রানের জুটি কিছুটা চাপ সামাল দেয়। কিন্তু বিরাট কোহলির দুর্দান্ত থ্রোয়ে জুরেল রানআউট হলে আবার ম্যাচে ফেরে বেঙ্গালুরু। এরপর হেটমায়ার খেলেন এক গুরুত্বপূর্ণ ইনিংস। পরাগের সঙ্গে তার ২৫ বলে ৪৫ রানের জুটিতে রাজস্থানের সমীকরণও হাতের নাগালে চলে আসে। 

১৮ তম ওভারে সিরাজ পরপর পরাগ ও হেটমায়ারকে আউট করলেও লকি ফার্গুসনের করা ১৯তম ওভারেই রাজস্থানের জয় নিশ্চিত করেন রোভম্যান পাওয়েল। এর আগে টস হেরে ব্যাট করে ২০ ওভার খেলে আট উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে বেঙ্গালুরু। 

বেঙ্গালুরুর প্রথম চার ব্যাটসম্যানের ইনিংসই ভালো শুরু পেলেও বড় হয়নি। পাওয়ার প্লেতে অধিনায়ক ফাফ ডু প্লেসির পর অষ্টম ওভারে টুর্নামেন্টের সর্বোচ্চ রান-সংগ্রাহক বিরাট কোহলিকে হারায় তারা। ক্যামেরন গ্রিন ও রজত পাতিদার মাঝের ওভারে ৩১ বলে ৪১ রানের জুটি গড়েন। এরপর গ্লেন ম্যাক্সওয়েলের গোল্ডেন ডাকে পথ হারায় বেঙ্গালুরু। তবে মহিপাল লোমররের ঝড়ো ১৭ বলে ৩২ রানের ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় বেঙ্গালুরু।

Related Topics

টপ নিউজ

আইপিএল / রাজস্থান রয়্যালস / রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা
  • আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘ওপর মহলের’, জানতেন না বিসিসিআই সদস্যরাও: রিপোর্ট

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net