Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
সৌদি আরব নারীদের প্রথম সাঁতারের পোশাকের ফ্যাশন শো করে ইতিহাস গড়ল

আন্তর্জাতিক

সাউথ চায়না মর্নিং পোস্ট
19 May, 2024, 10:30 pm
Last modified: 20 May, 2024, 07:03 pm

Related News

  • ৩১ লাখ আসন ও ১২ হাজার ফ্লাইট: হাজিদের জন্য সৌদি আরবের বিশাল পরিবহন পরিকল্পনা
  • সৌদি, তুরস্ক, পাকিস্তান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক; মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা
  • লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ইরানের বিরুদ্ধে ড্রোন উড়িয়ে বড় ঝুঁকি নিল সৌদি-আমিরাত
  • ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

সৌদি আরব নারীদের প্রথম সাঁতারের পোশাকের ফ্যাশন শো করে ইতিহাস গড়ল

২০১৭ সালে সিংহাসনের উত্তরাধিকারী হওয়া প্রিন্স মোহাম্মদ সৌদি আরবের রক্ষণশীল ভাবমূর্তি সংস্কারে বেশ কয়েকটি সামাজিক সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছেন। এর মধ্যে রয়েছে: সিনেমা হল খোলা,  কনসার্ট ও ফ্যাশন শো আয়োজন করা প্রভৃতি ।
সাউথ চায়না মর্নিং পোস্ট
19 May, 2024, 10:30 pm
Last modified: 20 May, 2024, 07:03 pm
ছবি: ফয়েজ নুরেল্ডিন/এএফপি

সৌদি আরবে শুক্রবার প্রথমবারের মতো নারীদের সাঁতারের পোশাক পরে  ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে।  দেশটির ইতিহাসে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ।  কারণ দশকেরও কম সময় আগেও এখানকার নারীদের পুরো শরীর-ঢাকা পোশাক পরা বাধ্যতামূলক ছিল।

মরক্কোর ডিজাইনার ইয়াসমিনা কানজালের নকশা করা লাল, নীল, ধূসরসহ নানা রঙের সাঁতারের পোশাকে হাজির হন নারী মডেলরা।

এ বিষয়ে কানজাল বলেছেন, 'এটা সত্য যে এই দেশটি খুব রক্ষণশীল। তবে আমরা মার্জিত সাঁতারের পোশাক দেখানোর চেষ্টা করেছি, যা আরব বিশ্বের প্রতিনিধিত্ব করে।'

তিনি আরও বলেন, 'সাঁতারের পোশাক পরে নারীদের ফ্যাশন শোতে অংশ নেওয়া সৌদি আরবে একটি ঐতিহাসিক ঘটনা। কেননা দেশটিতে এবারই প্রথম এমন কোনো আয়োজন করা হয়েছে।'

ছবি: ফয়েজ নুরেল্ডিন/এএফপি

কানজাল বলেন, এতে যুক্ত হতে পারাটা 'সম্মানজনক'।

সৌদি আরবের পশ্চিম উপকূলের একটি দ্বীপে সেন্ট রেগিস রেড সি রিসোর্টে বড় একটি সুইমিংপুলের পাশে করা হয়েছিল এই আয়োজন। সেখানে 'রেড সি ফ্যাশন উইক' চলছে। এই আয়োজনের দ্বিতীয় দিনে (শুক্রবার) নারীদের সাঁতারের পোশাক পরে ফ্যাশন শোর আয়োজন করা হয়েছিল। 

রিসোর্টটি লোহিত সাগর গ্লোবালের অংশ। দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের তত্ত্বাবধানে সৌদি আরবের ভিশন ২০৩০ সামাজিক ও অর্থনৈতিক সংস্কার কর্মসূচি অংশ হিসেবে বাস্তাবায়িত গিগা-প্রকল্পগুলোর মধ্যে একটি এটি।

ছবি: এএফপি

২০১৭ সালে সিংহাসনের উত্তরাধিকারী হওয়া প্রিন্স মোহাম্মদ সৌদি আরবের রক্ষণশীল ভাবমূর্তি সংস্কারে বেশ কয়েকটি সামাজিক সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছেন। এর মধ্যে রয়েছে: সিনেমা হল খোলা,  কনসার্ট ও ফ্যাশন শো আয়োজন করা প্রভৃতি ।

শুক্রবারের প্রদর্শনীতে অংশ নেওয়া সিরিয়ার ফ্যাশন ইনফ্লুয়েন্সার শৌক মোহাম্মদ বলেন, সৌদি আরব বিশ্বের কাছে নিজেদের উন্মুক্ত করায় এবং তার ফ্যাশন ও পর্যটন খাতকে বাড়ানোর চেষ্টা করায় অবাক হওয়ার কিছু নেই।

গত বছর সৌদি ফ্যাশন কমিশনের প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, ২০২২ সালে ফ্যাশন শিল্প দেশটির ১২.৫ বিলিয়ন মার্কিন ডলার বা জাতীয় জিডিপির ১.৪ শতাংশ ছিল এবং ২ লাখ ৩০ হাজার মানুষ এতে নিয়োজিত ছিল।

ফরাসি ইনফ্লুয়েন্সার রাফায়েল সিমাকুরবে বলেন, আমার কাছে এটি বড় কোনো বিষয় নয়। তবে সৌদি আরবের প্রেক্ষাপটে এটি একটি বড় অর্জন।

তিনি আরও বলেন, 'আজকের দিনে এটা করাটাও তাদের জন্য অনেক বড় সাহসী পদক্ষেপ, তাই আমি এর অংশ হতে পেরে খুব খুশি।'

ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

সৌদি আরব / ফ্যাশন শো / প্রিন্স মোহাম্মদ বিন সালমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • ৩১ লাখ আসন ও ১২ হাজার ফ্লাইট: হাজিদের জন্য সৌদি আরবের বিশাল পরিবহন পরিকল্পনা
  • সৌদি, তুরস্ক, পাকিস্তান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক; মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা
  • লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ইরানের বিরুদ্ধে ড্রোন উড়িয়ে বড় ঝুঁকি নিল সৌদি-আমিরাত
  • ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net