Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: দেশে ফিরতে চান বাংলাদেশি শিক্ষার্থীরা

বাংলাদেশ

তৌসিফ কাইয়ুম
19 May, 2024, 10:05 pm
Last modified: 19 May, 2024, 10:15 pm

Related News

  • খুলনায় অভিযান শেষে ফেরার পথে ছিনতাইয়ের শিকার পুলিশ, রাতে একা চলাচলে বাহিনীকে সতর্কবার্তা
  • সৌদি আরবে হুতিদের হামলায় বাংলাদেশের নিন্দা
  • আদাবরে ময়লার ব্যবসা নিয়ে দ্বন্দ, প্রতিপক্ষের হামলায় আহত বিএনপি নেতা
  • নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে আর হামলা চালাবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প 
  • বাইকের ধাক্কা নিয়ে বিরোধ মীমাংসা করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি

কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: দেশে ফিরতে চান বাংলাদেশি শিক্ষার্থীরা

গত ১৩ মে বিশকেকে কিরগিজ শিক্ষার্থীদের সঙ্গে মিশরীয় ও পাকিস্তানি শিক্ষার্থীদের মধ্যে গণ্ডগোল হয়। সেই ঘটনার ভিডিও শুক্রবার (১৭ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে একদল উচ্ছৃঙ্খল জনতা বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।
তৌসিফ কাইয়ুম
19 May, 2024, 10:05 pm
Last modified: 19 May, 2024, 10:15 pm
ফাইল ছবি/সংগৃহীত

কিরগিজস্তানে একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আতঙ্কে রয়েছেন। আজ রবিবারও সেখানে হামলার ঘটনা ঘটেছে। এ অবস্থায় নিরাপত্তা সংকটে ভুগছেন বিদেশি শিক্ষার্থীরা। তারা দেশে ফিরতে চান।

কিরগিজস্তানের আলা-তু ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এমবিবিএস কোর্সের তৃতীয় সেমিস্টারে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী সানজিদা সুরাইয়া আজ রবিবার সন্ধ্যায় মোবাইল ফোনে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'গত পরশু দিনের তুলনায় গতকাল হামলা কম ছিল। আজ আবার হামলা হয়েছে। কিরগিজ সরকার বলছে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে। এটি সত্য নয়, আজও দু-তিনটি জায়গায় বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে। আমরা ভয়ে ভয়ে সময় পার করছি।'

তিনি বলেন, 'আমি এক বান্ধবীসহ ইউনিভার্সিটির বাইরে একটি ফ্ল্যাটে থাকি। আমরা বাইরে বের হতে পারছি না। ভয় ও আতঙ্কের মধ্য দিয়ে দিন পার করছি।'

অনিরাপত্তার কথা উল্লেখ করে সানজিদা সুরাইয়া বাংলাদেশ সরকারের কাছে তাদের দেশে ফেরানোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

তবে কেবল যে শিক্ষার্থীরাই হামলার শিকার হচ্ছেন তা নয়, বাংলাদেশের অভিবাসী শ্রমিকরাও দেশটিতে হামলার শিকার হচ্ছেন বলে জানান সানজিদা।

এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ সরকার গভীর উদ্বেগ জানিয়েছে।

আজ পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, 'আমরা কিরগিজস্তানকে আমাদের উদ্বেগ জানিয়েছি। বাংলাদেশি শিক্ষার্থীদের ওপরও হামলা হয়েছে, কিন্তু কেউ গুরুতর আহত হওয়ার সংবাদ আমাদের কাছে আসেনি।'

তিনি বলেন, 'উজবেকিস্তানে অবস্থিত দূতাবাসের মাধ্যমে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।'

এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, 'আমরা তাসখন্দে অবস্থানরত আমাদের রাষ্ট্রদূতকে বাংলাদেশি শিক্ষার্থীদের খোঁজখবর নিতে দ্রুত বিশকেকে যেতে বলেছি। দূতাবাস শিক্ষার্থীদের পাশাপাশি কিরগিজ সরকারের সঙ্গে অনবরত যোগাযোগ রাখছে।'

এছাড়াও শিক্ষার্থীদের যেকোনো জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে একটি নম্বরও দেওয়া হয়েছে।

কিরগিজস্তানে বর্তমানে কতজন বাংলাদেশি শিক্ষার্থী রয়েছেন, সে বিষয়টি স্পষ্ট করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এনডিটিভি জানায়, গত ১৩ মে বিশকেকে কিরগিজ শিক্ষার্থীদের সঙ্গে মিশরীয় ও পাকিস্তানি শিক্ষার্থীদের মধ্যে গণ্ডগোল হয়। সেই ঘটনার ভিডিও শুক্রবার (১৭ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে একদল উচ্ছৃঙ্খল জনতা বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

এদিকে গত শুক্রবার রাতে কিরগিজ শিক্ষার্থীরা কর্তৃপক্ষের বিরুদ্ধে সংঘর্ষে জড়িত বিদেশি শিক্ষার্থীদের প্রতি 'সহানুভূতি' দেখানোর অভিযোগ করেন।

পুলিশ গত ১৩ মে হামলার ঘটনায় তিন বিদেশি শিক্ষার্থীকে আটক করেছে।

উচ্ছৃঙ্খল জনতা যেসব হোস্টেলে হামলা চালিয়েছে, সেগুলোতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের শিক্ষার্থীরা থাকেন।

সানজিদা সুরাইয়া আগে বিশ্ববিদ্যালয়টির ভিআইপি ডর্মিটরিতে থাকতেন। কিছুদিন আগে তিনি সেখান থেকে অন্য একটি এলাকায় গিয়ে উঠেছেন। গত শুক্রবার ওই ডর্মিটরিতেও হামলা হয়।

সানজিদা বলেন, 'ভিআইপি ডর্মিটরিতে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে। মেয়েদের ওপরও হামলা হয়েছে। পাকিস্তানের দুই-তিনজন ফেলো হামলায় আহত হয়েছেন। এছাড়াও পুরো কিরগিজস্তানজুড়ে বিভিন্ন জায়গায় রাতভর হামলা হয়েছে। ডর্মিটরির বাইরে যারা বাসা ভাড়া নিয়ে থাকেন, তাদেরও ওপরও হামলা হয়েছে।'
 

Related Topics

টপ নিউজ

কিরগিজস্তান / হামলা / আতঙ্ক / শিক্ষার্থী / পররাষ্ট্রমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • ছবি: সংগৃহীত
    ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
    ‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

Related News

  • খুলনায় অভিযান শেষে ফেরার পথে ছিনতাইয়ের শিকার পুলিশ, রাতে একা চলাচলে বাহিনীকে সতর্কবার্তা
  • সৌদি আরবে হুতিদের হামলায় বাংলাদেশের নিন্দা
  • আদাবরে ময়লার ব্যবসা নিয়ে দ্বন্দ, প্রতিপক্ষের হামলায় আহত বিএনপি নেতা
  • নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে আর হামলা চালাবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প 
  • বাইকের ধাক্কা নিয়ে বিরোধ মীমাংসা করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

5
নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
আন্তর্জাতিক

‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net