Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
ওপেনএআইয়ের ভিডিও জেনারেটর সোরা-কে টক্কর দিতে ভিও আনল গুগল

আন্তর্জাতিক

বিজনেস ইনসাইডার
16 May, 2024, 07:45 pm
Last modified: 18 May, 2024, 01:26 pm

Related News

  • এআই যেভাবে ইরান যুদ্ধে প্রভাব ফেলছে—কোন পথে আগামীর সমরকৌশল?
  • ইরান যুদ্ধ: ‘চিন্তার গতির’ চেয়েও দ্রুত এআই-নির্ভর বোমাবর্ষণের নতুন যুগ
  • যেভাবে এআই আমাদের ভেতরের এলোমেলো চিন্তা পড়তে শিখছে
  • এআই সম্মেলনে চীনা রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন দাবি করে তোপের মুখে ভারতের বিশ্ববিদ্যালয়
  • বাংলাদেশে নির্বাচনের আগে অপপ্রচারের বন্যা, বেশিরভাগের উৎসই ভারত

ওপেনএআইয়ের ভিডিও জেনারেটর সোরা-কে টক্কর দিতে ভিও আনল গুগল

গত ফেব্রুয়ারি মাসে ওপেন এআই নিজেদের ভিডিও জেনারেটিভ প্ল্যাটফর্ম ‘সোরা’ বাজারে আনে। এতে এক মিনিটের কম সময়ের ভিডিও তৈরি করা যায়। কিন্তু গুগলের ভিও-তে এক মিনিটের বেশি সময়েরও ভিডিও তৈরি করা যায়। 
বিজনেস ইনসাইডার
16 May, 2024, 07:45 pm
Last modified: 18 May, 2024, 01:26 pm
ছবি: গুগল

এবার ওপেনএআইয়ের সাথে ভিন্ন দিক থেকে পাল্লা দিতে যাচ্ছে গুগল। তার অংশ হিসেবে এআই চালিত ভিডিও জেনারেটর 'ভিও' বাজারে এনেছে প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। 

টেক্সট টু ভিডিও জেনারেটরটি উন্নতমানের ভিডিও তৈরি করতে পারে। সেক্ষেত্রে এআই টুলটিকে শুধু সঠিকভাবে টেক্স, ইমেজ ও ভিডিও প্রম্পট দিতে হবে।

গত মঙ্গলবার গুগলের পক্ষ থেকে ভিও বাজারে আনার ঘোষণা দেওয়া হয়। একইসাথে তারা এআই জেনারেটরটি দ্বারা বানানো চিত্তাকর্ষক কিছু ক্লিপ দেখায়।

এক্ষেত্রে এআই নির্মিত একটি ভিডিওতে দেখা যায়, একটি হাতি সাভানার মধ্য দিয়ে দৌড়াচ্ছে। আরেকটি ক্লিপে দেখা যায়, একজন ব্যক্তির মুখ ধোঁয়ায় ঢেকে যাচ্ছে এবং পরক্ষণে সেটি অদৃশ্য হয়ে যাচ্ছে।

ভিও টোন ক্যাপচার করতে পারে ও রিয়েল ফিজিক্সকে অনেকটা অনুকরণ করতে পারে। গুগলের মতে, এটি সিনেমাতে মেনে চলা 'টাইমল্যাপস' এর মতো বিষয়গুলিকেও অনুসরণ করতে পারে। 

ভিও নির্মিত ভিডিওর একটি অংশ; ছবি: গুগল

গুগলের পক্ষ থেকে আর্টিস্টদের ভিও যাচাইবাছাই করার জন্য আমন্ত্রণ জানানো হয়। এই বিষয়ে গুগলের প্রোডাক্ট ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট এলি কলিন্স ও সিনিয়র রিসার্চ ডিরেক্টর ডগ ইক এক ব্লগ পোস্টে করেছেন। 

সেখানে তারা বলেন, "গত এক বছরে আমরা আমাদের জেনারেটিভ মিডিয়া প্রযুক্তির গুণমান বৃদ্ধির ক্ষেত্রে অবিশ্বাস্য অগ্রগতি লাভ করেছি। আমরা ক্রিয়েটিভ কমিউনিটির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি যে কীভাবে জেনারেটিভ এআইকে সবচেয়ে ভালোভাবে কাজে লাগানো যায়। একইসাথে আমাদের এআই টুলগুলো প্রতিটি পর্যায়ে যথাসম্ভব কার্যকরভাবে নিশ্চিত করতেও কাজ করা হচ্ছে।"

চলচ্চিত্র নির্মাতা টাইলার পেরি প্রযুক্তিটিকে অবশ্য হুমকি হিসেবে দেখছেন। আর পরিচালক টিম বার্টন বলেছেন যে, এআইয়ের অনুকরণে তৈরিকৃত কাজে 'মানবতা' ও আত্মিক বিষয়গুলোর অভাব রয়েছে। অন্যদিকে ভিও প্রাথমিকভাবে ট্রায়াল দেওয়া অনেকে মনে করেন, টুলটি তাদের সৃজনশীল দক্ষতাকে বাড়িয়ে তুলবে।

ভিও নির্মিত ভিডিও'র একটি অংশ; ছবি: গুগল

খুব শীঘ্রই ভিও ভিডিওএফএক্স ও গুগলের রেকর্ডার অ্যাপে পাওয়া যাবে। একইসাথে এই সম্পর্কিত ফিচার ইউটিউব শর্টস ও গুগলের অন্যান্য প্রোডাক্টেও দেখা যাবে।

তবে এআই জেনারেটেড ভিডিওগুলিকে অন্য ভিডিও থেকে আলাদা করার উপায় রাখা হবে। এক্ষেত্রে গুগল নিজেদের একটি অদৃশ্য ডিজিটাল ওয়াটারমার্ক তৈরি করবে।

এদিকে গত ফেব্রুয়ারি মাসে ওপেন এআই নিজেদের ভিডিও জেনারেটিভ প্ল্যাটফর্ম 'সোরা' বাজারে আনে। এতে এক মিনিটের কম সময়ের ভিডিও তৈরি করা যায়। কিন্তু গুগলের ভিও-তে এক মিনিটের বেশি সময়েরও ভিডিও তৈরি করা যায়। 


অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

এআই / কৃত্রিম বুদ্ধিমত্তা / এআই ভিডিও

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
    উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

Related News

  • এআই যেভাবে ইরান যুদ্ধে প্রভাব ফেলছে—কোন পথে আগামীর সমরকৌশল?
  • ইরান যুদ্ধ: ‘চিন্তার গতির’ চেয়েও দ্রুত এআই-নির্ভর বোমাবর্ষণের নতুন যুগ
  • যেভাবে এআই আমাদের ভেতরের এলোমেলো চিন্তা পড়তে শিখছে
  • এআই সম্মেলনে চীনা রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন দাবি করে তোপের মুখে ভারতের বিশ্ববিদ্যালয়
  • বাংলাদেশে নির্বাচনের আগে অপপ্রচারের বন্যা, বেশিরভাগের উৎসই ভারত

Most Read

1
আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

2
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

3
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

4
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

5
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

6
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net