Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 21, 2026
২-৩ বছরের মধ্যে দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে: শাহজাহান মাহমুদ

বাংলাদেশ

ইউএনবি
13 May, 2024, 05:20 pm
Last modified: 15 May, 2024, 05:16 pm

Related News

  • হরমুজে নিয়ন্ত্রণ জোরদার, ইরানের সঙ্গে জ্বালানি চুক্তি ইরাক-পাকিস্তানের
  • হরমুজে সম্ভাব্য মিশনের আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ মোতায়েন করছে যুক্তরাজ্য
  • যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান
  • ১৪টি উড়োজাহাজ ক্রয়ে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি স্বাক্ষর
  • বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি সই বৃহস্পতিবার

২-৩ বছরের মধ্যে দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে: শাহজাহান মাহমুদ

গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এবং এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস এসএএস, ফ্রান্সের মধ্যে বঙ্গবন্ধু-২ পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট সিস্টেমের বিষয়ে সহযোগিতা সংক্রান্ত একটি লেটার অব ইনটেন্ট (এলওআই) সই হয়।
ইউএনবি
13 May, 2024, 05:20 pm
Last modified: 15 May, 2024, 05:16 pm
প্রতীকী ছবি/সংগৃহীত

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেছেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে দ্বিতীয় স্যাটেলাইটের জন্য চুক্তি চূড়ান্ত করা হবে এবং দুই থেকে তিন বছরের  মধ্যে এটি চালু করা হবে। আর এটি হবে বাংলাদেশ আর্থ অবজারভেটরি স্যাটেলাইট।

রবিবার (১২ মে) রাতে ঢাকা ক্লাবে দেশের প্রথম যোগাযোগ স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ এর সফল উৎক্ষেপণের ষষ্ঠ বার্ষিকীতে তিনি এ কথা বলেন।

স্যাটেলাইটটি প্রাকৃতিক দুর্যোগ পর্যবেক্ষণ, কৃষি সম্পদ ব্যবস্থাপনা, পরিবেশগত পরিবর্তন মূল্যায়নসহ বিভিন্ন কাজে ব্যবহার করা হবে।

কার্যকর উৎক্ষেপণের ফলে প্রথম স্যাটেলাইটের আয়ুষ্কাল তিন বছর থেকে ১৮ বছর বাড়ানো সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শাহজাহান।

২০১৮ সালের মে মাসে দুই হাজার ৭৬৫ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্পের আওতায় স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়।

এখন বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট ব্যবহার করে ৪০টি বেসরকারি টেলিভিশন স্টেশন এবং রাষ্ট্র পরিচালিত বাংলাদেশ টেলিভিশনের তিনটি চ্যানেল অনুষ্ঠান সম্প্রচার করছে।

সম্প্রতি প্রতিষ্ঠানটি টেলিভিশন রেটিং পয়েন্ট সেবা প্রদান শুরু করেছে।

এছাড়া ২৬টি বিদেশি টিভি চ্যানেল সম্প্রচারের জন্য বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট ব্যবহার করে।

গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এবং এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস এসএএস, ফ্রান্সের মধ্যে বঙ্গবন্ধু-২ পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট সিস্টেমের বিষয়ে সহযোগিতা সংক্রান্ত একটি লেটার অব ইনটেন্ট (এলওআই) সই হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, 'বাংলাদেশ ইতিমধ্যে দ্বিতীয় স্যাটেলাইটের জন্য ফ্রান্সের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে এবং এটির উৎক্ষেপণ বাংলাদেশকে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জের মুখোমুখি হতে সাহায্য করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান।

Related Topics

টপ নিউজ

স্যাটেলাইট / টেলিভিশন / ফ্রান্স / চুক্তি / সমঝোতা স্মারক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএস ক্যাপিটল বিল্ডিং। ছবি: রয়টার্স
    ইরানে ট্রাম্পের হামলা রুখতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস, সমর্থন দিলেন রিপাবলিকানরাও
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

Related News

  • হরমুজে নিয়ন্ত্রণ জোরদার, ইরানের সঙ্গে জ্বালানি চুক্তি ইরাক-পাকিস্তানের
  • হরমুজে সম্ভাব্য মিশনের আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ মোতায়েন করছে যুক্তরাজ্য
  • যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান
  • ১৪টি উড়োজাহাজ ক্রয়ে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি স্বাক্ষর
  • বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি সই বৃহস্পতিবার

Most Read

1
ইউএস ক্যাপিটল বিল্ডিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে ট্রাম্পের হামলা রুখতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস, সমর্থন দিলেন রিপাবলিকানরাও

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার

6
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net